• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না স্বাধীনতার বিরোধিতাকারীরা আজীবন ঘৃণিত থাকবে: রাজশাহীতে ভূমিমন্ত্রী মিনু স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজশাহী মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‍্যালি চট্টগ্রামে চট্টলা এক্সপ্রেসের বগিতে ‘ভয়াবহ’ আগুন শ্রদ্ধার ফুলে বীর শহীদদের স্মরণ পবা পারিলা ইউনিয়নে ১৫০ জনের মাঝে ঈদ উপহার বিতরণ ধৈর্যেরও সীমা আছে, ইরানকে সৌদির সতর্কবার্তা ট্রেনের জন্য প্লাটফর্মজুড়ে হাজারও মানুষের অপেক্ষা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল ঘোষণা করলো মালয়েশিয়া “রাজশাহীতে জামায়াতের দুই পক্ষের সংঘর্ষ” শিরোনামে প্রকাশিত খবরের প্রতিবাদে বিবৃতি
/ ব্রেকিং
এলডিপি’র সাবেক মহাসচিব, সাবেক সংস্কৃতিক প্রতিমন্ত্রী এবং খালেদা জিয়ার প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপিকা জাহানারা বেগম হৃদরোগে আক্রান্ত হয়ে শনিবার (২৪ জুলাই) সকালে নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহে ওয়া আরো পড়ুন
রাজধানীর কামরাঙ্গীরচরের নয়াগাঁও এলাকায় একটি বাসা থেকে মা ও মেয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় স্বামীকে আটক করেছে পুলিশ। তবে নিহতদের নাম ও বিস্তারিত পরিচয় এখনও জানা যায়নি। শনিবার
টোকিও অলিম্পিকের প্রথম স্বর্ণ জিতলেন চীনের ইয়াং কিয়ান। ১০ মিটার এয়ার রাইফেল নারী ইভেন্টে সবাইকে ছাড়িয়ে স্বর্ণ জেতেন তিনি। উদ্বোধনী অনুষ্ঠানের পর শুরু হয়েছে টোকিও অলিম্পিকের মেডেল রাউন্ড। যেখানে প্রথম
বাংলাদেশ কোভাক্স সুবিধার আওতায় প্রথম চালান হিসেবে জাপানের কাছ থেকে দুই লাখ ৪৫ হাজার ২০০ ডোজ অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন পেতে যাচ্ছে আজ শনিবার (২৪ জুলাই)। টিকার চালান বহনকারী ক্যাথে প্যাসিফিক এয়ারওয়েজের
নবম শ্রেণির ছাত্র ফেরদৌস জামান (১৭) ঈদের আগে গত সোমবার তুরাগ নদে সমবয়সী ১০ জনের সামনে থেকে নিখোঁজ হয়েছিল। সেদিন তুরাগ নদে ফায়ার সার্ভিসের ডুবরিরা তাকে খুঁজে পেতে ব্যর্থ হয়।
নানান চড়াই-উৎরাই পেরিয়ে অবশেষে আলোর মুখ দেখছে টোকিও অলিম্পিক। শুক্রবার থেকে শুরু হয়েছে অলিম্পিকের এবারের আসর। এতে অংশ নিয়েছেন বাংলাদেশের বেশ কয়েকজন ক্রীড়াবিদ। তাদের হাত ধরে যেকোনো সাফল্য আসুক, এমনটাই
ঠাকুরগাঁও শহরের হাজীপাড়া মহল্লার সূর্য্যের হাসি ক্লিনিক এলাকা থেকে ময়ুরী আক্তার নামে এক শিশু গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বেলা ১১টায় ওই মহল্লার আসাদুজ্জামান আসাদের বাসার উঠানে একটি
রাজধানীতে অতিমাত্রায় বেড়ে গেছে ডেঙ্গু জ্বরের প্রকোপ, যা সবারই ভাবনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। দেশে করোনা ভাইরাসে আক্রান্ত-মৃত্যুর মধ্যেই শঙ্কা বাড়াচ্ছে ডেঙ্গু। এরইমধ্যে গত ২৪ ঘণ্টায়  রাজধানীসহ সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।