শুক্রবার বেলা ১১টায় ওই মহল্লার আসাদুজ্জামান আসাদের বাসার উঠানে একটি আমগাছ থেকে ময়ুরীর মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, সকালে ময়ুরী বাসার রান্নার কাজ শেষ করে। এর কিছুক্ষণ পর ওই বাসার এক সদস্য ঘর থেকে রেব হয়ে আমগাছে ঝুলন্ত মরদেহ দেখে চিৎকার করে। পরে থানায় খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায়। মেয়েটির বাবার বাড়ি সদর উপজেলার মুন্সিরহাট গ্রামে। ময়ুরীর বাবা মোতালেব হোসেন বলেন, গত ৫ বছর ধরে আসাদের বাড়িতে গৃহকর্মীর কাজ করছিল তার মেয়ে। ঈদের আগের দিন সে বাড়িতে গিয়ে ফিরে আসে। সদর থানার ওসি তানভিরুল ইসলাম ঘটনাটি নিশ্চিত করেন।