• ঢাকা, বাংলাদেশ রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে রাজশাহীতে যুবদলের বিক্ষোভ একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ করে নিল পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রথম অ্যালামনাই পুনর্মিলনী অনুষ্ঠিত বিকাশে জেনারেল ম্যানেজার পদে নিয়োগ আন্তর্জাতিক ষড়যন্ত্রের কারণে দেশে মাদক প্রবেশ করছে: ত্রাণমন্ত্রী জনবল সংকটে ধুঁকছে রাবির প্রকৌশল দপ্তর ১০ হাজার টন চিনি ও ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার রাজশাহীতে সহকর্মীকে ধর্ষণচেষ্টার মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার ইংল্যান্ডের বিপক্ষে ইয়ামালকে পাওয়ার আশা স্পেন কোচের
/ ব্রেকিং
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের আলটিমেটামের মুখে বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু সাইম জাহান পালিয়েছেন বলে জানা গেছে। আন্দোলনকারীরা তাকে পদত্যাগে রবিবার (১১ আগস্ট) বিকাল ৫টা পর্যন্ত সময় দিয়েছিলেন। এরপর আরো পড়ুন
কুমিল্লা থেকে ঢাকায় চিকিৎসার জন্য এসেছিলেন ফারুক হাসান নামে এক মুদি দোকানি। তার লিভারের সমস্যা ধরা পড়েছে। উন্নত চিকিৎসার জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে এসেছিলেন। কিন্তু দুদিন চেষ্টা
দেশের পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম পুরোপুরি শুরু হচ্ছে না বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন রায়। তিনি বলেন, ‘একটা বিশেষ মুহূর্তে সরকার গঠিত
দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগে অফিস করছেন অন্তর্বতী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম। এ সময় তাকে স্বাগত জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা। পরে সবাইকে নিয়ে সম্মেলন কক্ষে বৈঠকে
বৃষ্টির কারণে নষ্ট হয়েছে ১৪২ ওভার। তার পরেও পোর্ট অব স্পেনে সিরিজের প্রথম টেস্টে জয়ের স্বপ্ন দেখছিল দক্ষিণ আফ্রিকা। সেই লক্ষ্যে প্রথম সেশনে দ্রুত রান তুলে দুই সেশনের বেশি বল
আগেও গিয়েছিলেন কেন্দ্রীয় শহীদ মিনারে। যার ভেতর দিয়ে নতুন বাংলাদেশের জন্ম হলো। সেই দেশে দাঁড়িয়েও সজাগ রয়েছেন শিল্পীরা। ফের ছুটে গিয়েছেন ভাষা শহীদের মিনারে। জানালেন নতুন বাংলাদেশের কাছে তাদের দাবি
কোটা আন্দোলনকে কেন্দ্র করে বাংলাদেশজুড়ে অস্থির পরিস্থিতি, সরকারের পালাবদল ঘিরে অশান্তির আঁচ এসে পড়লো ভারতের পোশাক তৈরি সংক্রান্ত সেক্টরেও! বিষয়টি নিয়ে মুখ খুলেছেন ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তিনি বলেন, ‘গার্মেন্টস
সরকার পতনের পর থেকেই ব্যাংকগুলোতে শুরু হয়েছে বিক্ষোভ। আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করে বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকে ‘আর্থিক দুর্নীতি ও অর্থপাচারে জড়িতদের’ এবং দখলদারদের বিতাড়িত করতে কর্মচারীদের

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।