• ঢাকা, বাংলাদেশ রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না রাসিক প্রশাসকের নির্দেশে ফেরিঘাট এলাকা পরিদর্শনে সিটি কর্পোরেশনের প্রতিনিধি দল রাসিক প্রশাসকের নির্দেশে নগরীর হরিজন পল্লী এলাকার ড্রেনের কাদামাটি অপসারণ কাজ শুরু দিল্লি ভক্তদের কাছে ক্ষমা চাইলেন স্টার্ক রাজশাহীতে নতুন জেলা প্রশাসক শহিদুল ইসলাম আগামী তিন মাসে যেকোনো বারের তুলনায় বাড়বে রাজস্ব আয়: প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ট্রাম্পের বিরুদ্ধে ‘নো কিংস’ বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র ঈদের ছুটি শেষে বিকেল ৩টায় বসছে জাতীয় সংসদের অধিবেশন ঈদ উপলক্ষে ট্রেন যাত্রীদের সহায়তায় রাসিক প্রশাসকের ব্যতিক্রমী প্রশংসনীয় উদ্যোগ ‘বাংলাদেশে আইপিএল সম্প্রচারে বাধা নেই’ দেশের সব পেট্রোল পাম্পে নিয়োগ করা হবে ট্যাগ অফিসার

আইসিটি উপদেষ্টা প্রথম দিন অফিসে গিয়ে যেসব প্রত্যাশার কথা জানালেন

Reporter Name / ২১০ Time View
Update : সোমবার, ১২ আগস্ট, ২০২৪

দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগে অফিস করছেন অন্তর্বতী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম। এ সময় তাকে স্বাগত জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা। পরে সবাইকে নিয়ে সম্মেলন কক্ষে বৈঠকে বসেন নাহিদ ইসলাম।

সোমবার (১২ আগস্ট) সকাল সাড়ে ৯টার পর রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে যান তিনি।

বৈঠকের শুরুতেই শেখ হাসিনা সরকারের পতন আন্দোলনে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর আইসিটি বিভাগের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন তথ্য প্রযুক্তি উপদেষ্টা। বৈঠক শেষে নাহিদ ইসলাম সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

বৈঠকে আলোচনার বিষয়ে তিনি বলেন, আমরা সামগ্রিকভাবে এই বিভাগের অতীত ও বর্তমান কার্যক্রম, চ্যালেঞ্জগুলো এবং ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়ে আলোচনা করেছি। আমি আমার জায়গা থেকে কথা বলেছি।

তরুণদের আইসিটি মন্ত্রণালয়ে যুক্ত করতে হবে

তথ্য প্রযুক্তি উপদেষ্টা বলেন, তরুণদের ব্যাপকভাবে এই মন্ত্রণালয়ে যুক্ত করতে হবে। সেক্ষেত্রে দেশে ও দেশের বাহিরে যারা আইটিতে দক্ষ এবং আগ্রহী তাদের নিয়ে একটা স্পেশাল টিম গঠনের কথা আমরা ভাবছি।

তিনি বলেন, শুধু আইটি সেক্টরই নয় আমরা ভাবছি সরকারের জায়গা থেকে বিদেশে যেসব বাংলাদেশি তরুণ পড়াশোনা করেছেন, দক্ষতা অর্জন করেছেন, তাদের দেশে ফিরিয়ে এনে দেশ গঠনের পক্রিয়ায় যুক্ত করতে।

বন্ধ হওয়া স্টাটাপের বিনিয়োগ চালু করা হবে

উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, যেসব স্টাটাপ আন্দোলনের পক্ষে অবস্থান নিয়েছিল তাদের বিনিয়োগ বন্ধ করে দেওয়া হয়েছিল। খুবই স্বৈরতান্ত্রিকভাবে এই কাজটি করেছিলেন যিনি আগে এই দায়িত্বে ছিলেন। আমরা এর নিন্দা জানিয়েছি। দ্রুত সময়ের মধ্যে তাদের (স্টাটাপ) সঙ্গে যোগাযোগ করা হবে। সরকারের সঙ্গে কাজ করার যে পক্রিয়া ছিল তা চালু করা হবে।

কাঠামোগত পরিবর্তন ও দূর্নীতি বন্ধ করা হবে

তথ্য প্রযুক্তি উপদেষ্টা বলেন, বৈঠকে সার্বিকভাবে কাঠামোগত পরিবর্তনের কথা আমরা বলছি। সব মন্ত্রণালয়েই যেন এটা করা হয়। দুর্নীতির বিরুদ্ধে আমাদের যে অবস্থান তা নিয়েও কথা বলেছি।

তিনি বলেন, আমরা জানি প্রকল্পগুলো তৈরির পেছনে বড় উদ্দেশ্য থাকে দুর্নীতি। এই জায়গাগুলো অবশ্যই রোধ করতে হবে। এবং যতটুকু আমাদের প্রয়োজন, আমাদের সক্ষমতা রয়েছে, তার ভেতরেই কাজ করতে হবে।

দক্ষ জনবল তৈরিতে প্রশিক্ষণ বাড়ানো হবে

তথ্য প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, প্রশিক্ষণের জায়গা সবার আগে। এবং ফ্রিল্যান্সাররা বাংলাদেশে একটা গুরুত্বপূর্ণ জায়গা তৈরি করেছে তাদের কাজের মাধ্যমে। তরুণরা নিজ উদ্যোগে অনেক স্টাটাপ তৈরি করছে। তাদের যুক্ত করতে হবে। তাদের আরও ভালোভাবে প্রশিক্ষণ দিতে হবে। একটা দক্ষ জনবল আমাদের আইটি সেক্টরে খুবই গুরুত্বপূর্ণ। এই জনশক্তির ওপর নির্ভর করবে ভবিষ্যৎ বাংলাদেশ। তাই এ সেক্টরে কোনও ধরনের দুর্নীতি বা অবহেলার সুযোগ নেই।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।