• ঢাকা, বাংলাদেশ রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে রাজশাহীতে যুবদলের বিক্ষোভ একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ করে নিল পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রথম অ্যালামনাই পুনর্মিলনী অনুষ্ঠিত বিকাশে জেনারেল ম্যানেজার পদে নিয়োগ আন্তর্জাতিক ষড়যন্ত্রের কারণে দেশে মাদক প্রবেশ করছে: ত্রাণমন্ত্রী জনবল সংকটে ধুঁকছে রাবির প্রকৌশল দপ্তর ১০ হাজার টন চিনি ও ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার রাজশাহীতে সহকর্মীকে ধর্ষণচেষ্টার মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার ইংল্যান্ডের বিপক্ষে ইয়ামালকে পাওয়ার আশা স্পেন কোচের

জনবল সংকটে ধুঁকছে রাবির প্রকৌশল দপ্তর

Reporter Name / ৬৮ Time View
Update : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

প্রিয়জন ডেস্কঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) দীর্ঘদিন ধরে প্রকৌশলী সংকট চলছে। দপ্তরের অনুমোদিত ২২টি পদের মধ্যে ১১টিই শূন্য। একের পর এক প্রকৌশলীর অবসরে জনবল সংকট আরও তীব্র হয়েছে। ফলে সীমিত জনবল দিয়ে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও রক্ষণাবেক্ষণকাজ পরিচালনা করতে হিমশিম খাচ্ছে প্রকৌশল দপ্তর। কোনো কোনো প্রকৌশলীকে একসঙ্গে চারজনের দায়িত্ব পালন করতে হচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দপ্তর সূত্রে জানা গেছে, অনুমোদিত ২২টি পদের বিপরীতে বর্তমানে কর্মরত রয়েছেন মাত্র ১১ জন। এর মধ্যে সিভিল প্রকৌশলীর সাতটি পদের একটিতেও কেউ নেই। এছাড়া ইলেকট্রিক্যাল ও ওয়ার্ক এক্সটেনশন শাখার বেশ কয়েকটি পদও শূন্য রয়েছে।

দপ্তর সংশ্লিষ্টদের মতে, প্রায় এক যুগ ধরে প্রয়োজন অনুযায়ী নিয়োগ না হওয়ায় এ সংকট তৈরি হয়েছে। গত কয়েক বছরে কয়েকজন প্রকৌশলী অবসরে যাওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়েছে। বর্তমানে মাঠপর্যায়ের মাত্র পাঁচজন প্রকৌশলীকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন উন্নয়ন ও রক্ষণাবেক্ষণকাজ তদারকি করতে হচ্ছে। এর মধ্যে একজনকে একাই প্রায় ৯৫টি সাইটের কাজ দেখতে হচ্ছে।

এদিকে প্রকৌশলীদের ওপর রয়েছে বিপুল পরিমাণ দাপ্তরিক কাজের চাপ। দপ্তরে ফার্নিচার-সংক্রান্ত ৮৮টি, রক্ষণাবেক্ষণের ২৪৭টি এবং ইলেকট্রিক্যাল কাজের প্রায় ১৫০টি ফাইল রয়েছে। এসব কাজের নকশা তৈরি, ব্যয় নির্ধারণ, কারিগরি অনুমোদন ও বাস্তবায়ন তদারকিও করতে হচ্ছে সীমিতসংখ্যক প্রকৌশলীকে।

এর মধ্যেই আরেক প্রকৌশলী আবুল কাশেমের অবসরের সময় ঘনিয়ে আসছে। তিনি বিশ্ববিদ্যালয়ের পানি সরবরাহ ও সংশ্লিষ্ট অবকাঠামোর দায়িত্বে রয়েছেন। তার অবসরের পর এ খাতেও সংকট বাড়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও আবাসিক ভবন, হলসহ বিভিন্ন স্থাপনার নির্মাণ, সংস্কার ও রক্ষণাবেক্ষণের পাশাপাশি পানি ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার দায়িত্বও প্রকৌশল দপ্তরের। ফলে জনবল সংকটের কারণে এসব সেবায় বিঘ্ন ঘটার আশঙ্কা তৈরি হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে প্রকৌশল দপ্তরের এক কর্মকর্তা জানান, কয়েকজন প্রকৌশলী অবসরে যাওয়ার পর কাজের চাপ অনেক বেড়েছে। প্রয়োজনীয় জনবল না থাকায় চলমান উন্নয়নকাজ সময়মতো তদারকি করা কঠিন হয়ে পড়ছে।

বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী মো. আবুল কালাম আজাদ বলেন, বিশ্ববিদ্যালয়ের বিভাগ ও অবকাঠামো সম্প্রসারিত হলেও প্রকৌশল দপ্তরের জনবল বাড়েনি। বিশেষ করে সিভিল প্রকৌশল শাখায় প্রয়োজনীয় পাঁচজন প্রকৌশলীর ঘাটতি রয়েছে। বিষয়টি উপাচার্যকে জানিয়ে প্রয়োজনীয় নিয়োগের দাবি জানানো হয়েছে।

তিনি আরও বলেন, বিদ্যুৎ ও পানি শাখায় সবচেয়ে বেশি সংকট রয়েছে। বিদ্যুৎ শাখায় মাত্র দুজন কর্মী দিয়ে ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করাতে হচ্ছে। বর্তমানে প্রয়োজনীয় জনবলের মাত্র ৬০ থেকে ৬৫ শতাংশ দিয়ে দপ্তরের কার্যক্রম চালানো হচ্ছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম বলেন, প্রকৌশল দপ্তরের জনবল সংকট প্রশাসনের নজরে রয়েছে। বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো ও কার্যক্রমের পরিধি বাড়লেও প্রয়োজন অনুযায়ী প্রকৌশলী নিয়োগ দেওয়া সম্ভব হয়নি। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। খুব শিগগিরই শূন্য পদগুলোতে প্রকৌশলী নিয়োগের প্রয়োজনীয় প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।