প্রিয়জন ডেস্ক: জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশ লিমিটেড। প্রতিষ্ঠানটি সেক্রেটারিয়াল অ্যান্ড করপোরেট গভর্নেন্স বিভাগে জেনারেল ম্যানেজার পদে একজন কর্মী নিয়োগ দেবে। গত ১২ নভেম্বর থেকে আবেদন শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ২৩ নভেম্বর ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
নির্বাচিত প্রার্থীরা প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।
নিয়োগের বিস্তারিত
- প্রতিষ্ঠান: বিকাশ লিমিটেড
- পদের নাম: জেনারেল ম্যানেজার
- বিভাগ: সেক্রেটারিয়াল অ্যান্ড করপোরেট গভর্নেন্স
- পদসংখ্যা: ১টি
- শিক্ষাগত যোগ্যতা: আইন বিষয়ে ন্যূনতম স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি (এলএল.বি./এলএল.এম.)।
- অভিজ্ঞতা: ১৩ থেকে ১৫ বছর
- অন্যান্য যোগ্যতা: কোম্পানি সেক্রেটারি কার্যক্রম, বিধিবদ্ধ পরিপালন, করপোরেট গভর্ন্যান্স ও বোর্ড প্রশাসন সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে। পাশাপাশি খসড়া প্রণয়ন, নথিপত্র তৈরি, গবেষণা ও উপস্থাপনায় দক্ষতা প্রয়োজন।
- চাকরির ধরন: ফুলটাইম
- কর্মক্ষেত্র: অফিসে
- প্রার্থীর ধরন: নারী ও পুরুষ
- বয়সসীমা: ৩০ থেকে ৩৫ বছর
- কর্মস্থল: ঢাকা
- বেতন: আলোচনা সাপেক্ষে
- অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী।
আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য ও আবেদন করতে বিকাশের নির্ধারিত নিয়োগ বিজ্ঞপ্তির লিংকে প্রবেশ করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ২৩ নভেম্বর ২০২৬।