• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১১:২২ অপরাহ্ন
শিরোনাম
১০ হাজার টন চিনি ও ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার রাজশাহীতে সহকর্মীকে ধর্ষণচেষ্টার মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার ইংল্যান্ডের বিপক্ষে ইয়ামালকে পাওয়ার আশা স্পেন কোচের ফ্যাসিবাদের বিরুদ্ধে অনলাইন গণমাধ্যমকে ভূমিকা রাখার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল ও বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের যৌথ কর্মশালা মজুরি বাড়ানোর দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ শ্রমিকদের রাজশাহীতে বিস্ফোরক আইনে মামলা, ডিবির অভিযানে গ্রেপ্তার ৩ রাজশাহীতে ডিবির অভিযানে আন্দোলনে হামলা মামলার দুই আসামি গ্রেপ্তার আ’লীগের বিচার নিশ্চিত করতে না পারলে দেশ পরিচালনা সম্ভব নয়: সাবেক রাকসু ভিপি রাবির ভর্তি আবেদন শুরু ১৫ নভেম্বর, পরীক্ষা ফেব্রুয়ারিতে
/ ব্রেকিং
অনশনের ৩৪ ঘণ্টা পরে উপাচার্যের (ভিসি) আশ্বাসে অনশন ভেঙেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আইন অনুষদের তিন শিক্ষার্থী। সোমবার (৩০ ডিসেম্বর) রাত দেড়টার দিকে উপাচার্যের আশ্বাসে অনশন কর্মসূচি থেকে সরে আসেন তারা। আরো পড়ুন
কিশোরগঞ্জের ভৈরব উপজেলার পঞ্চবটী এলাকায় নিখোঁজের ৮ ঘণ্টা পর প্রতিবেশীর ঘরের ওয়্যাড্রোব থেকে তিন বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত শিশু সাহাল পঞ্চবটী এলাকার প্রবাসী বাবুল মিয়ার ছেলে।
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ও নোবেলজয়ী জিমি কার্টারকে শ্রদ্ধা জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা আজ মঙ্গলবার সকালে ঢাকার বারিধারায় মার্কিন দূতাবাসে প্রয়াত রাষ্ট্রপতির প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন এবং
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সংবিধান বাতিল করলে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতাকে অস্বীকার করা হবে। এটির সংশোধন বা সংযোজন করা যেতে পারে। দেশের সংবিধান বাতিল করা হলে ৭১-এর
বাগেরহাটের মোল্লাহাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকালে ‘মার্চ ফর ইউনিটি’ কর্মসূচিতে যোগদানের উদ্দেশ্যে খুলনা মহানগর থেকে শিক্ষার্থীদের বহনকারী ২৫টি বাস ঢাকার উদ্দেশে যাত্রা করে।
প্রিয়জন ডেস্কঃ রাজশাহীতে আ. রহিম নামে গোয়েন্দা পুলিশের (ডিবি) এক এসআইয়ের বিরুদ্ধে চাঁদাবাজি ও মাদক মামলায় ফাঁসানোর চেষ্টার অভিযোগ উঠেছে। বুধবার (২৫ ডিসেম্বর) দুপুর ১২টায় রাজশাহী প্রেসক্লাবে মুরাদ হোসেন নামে
পূর্ব ইউক্রেনের কৌশলগত শহর পোকরোভস্ক দখলের জন্য মাত্র ৩ কিলোমিটার দূরে অবস্থান করছে রুশ বাহিনী। রুশ ও ইউক্রেনীয় যুদ্ধ বিশ্লেষকদের প্রকাশিত ওপেন সোর্স মানচিত্র থেকে এ তথ্য জানা গেছে। ডনেস্ক
আমরা প্রশাসক দিয়ে দেশ চলতে দেখতে চাই না বলে মন্তব্য করেছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম। বুধবার (১৮ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের অডিটোরিয়ামে বাংলাদেশ সিটি ও পৌর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।