
প্রিয়জন ডেস্কঃ অনলাইন গণমাধ্যমকে সন্ত্রাস, সাম্প্রদায়িকতা ও ফ্যাসিবাদের বিরুদ্ধে সহায়ক ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সচিবালয়ে অনলাইন নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি এ আহ্বান জানান।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, অনলাইন গণমাধ্যমের জন্য কোনো নীতিমালা করা যায় কি না, তা নিয়ে সরকার কাজ করছে। নীতিমালা প্রণয়ন করা হলে সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে।
তিনি আরও বলেন, সরকার যে সিদ্ধান্তই নিক না কেন, এর মূলনীতি হবে ‘সবার আগে বাংলাদেশ’।