• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহীতে সহকর্মীকে ধর্ষণচেষ্টার মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার ইংল্যান্ডের বিপক্ষে ইয়ামালকে পাওয়ার আশা স্পেন কোচের ফ্যাসিবাদের বিরুদ্ধে অনলাইন গণমাধ্যমকে ভূমিকা রাখার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল ও বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের যৌথ কর্মশালা মজুরি বাড়ানোর দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ শ্রমিকদের রাজশাহীতে বিস্ফোরক আইনে মামলা, ডিবির অভিযানে গ্রেপ্তার ৩ রাজশাহীতে ডিবির অভিযানে আন্দোলনে হামলা মামলার দুই আসামি গ্রেপ্তার আ’লীগের বিচার নিশ্চিত করতে না পারলে দেশ পরিচালনা সম্ভব নয়: সাবেক রাকসু ভিপি রাবির ভর্তি আবেদন শুরু ১৫ নভেম্বর, পরীক্ষা ফেব্রুয়ারিতে ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ ফ্লাইট স্থগিত

বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল ও বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের যৌথ কর্মশালা

Reporter Name / ২২ Time View
Update : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

প্রিয়জন ডেস্কঃ উচ্চশিক্ষার গুণগত মান উন্নয়ন এবং অ্যাক্রেডিটেশন কার্যক্রম জোরদার করার লক্ষ্যে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে ‘কোয়ালিটি অ্যাসুরেন্স, বিএনকিউএফ ও অ্যাক্রেডিটেশন’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) ও বিএসির যৌথ উদ্দ্যোগে এ অনুষ্ঠান আয়োজিত হয়।

অনুষ্ঠানের উদ্বোধন করেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. খাদেমুল ইসলাম মোল্যা। তিনি বলেন, সময়ের সঙ্গে পরিবর্তনকে গ্রহণ করতে হবে। আউটকাম-বেইজড এডুকেশনের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর শিক্ষার্থীরা কর্মক্ষেত্রে কেমন করছেন, বিভাগগুলোকে সে বিষয়েও খোঁজ রাখতে হবে। শুধু মূল্যায়ন করে ফল প্রকাশের মধ্যেই দায়িত্ব শেষ নয়। যাঁরা পিছিয়ে পড়ছেন, তাঁদের পিছিয়ে পড়ার কারণ চিহ্নিত করে প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে।

কর্মশালার মূল বক্তা ছিলেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের পূর্ণকালীন সদস্য অধ্যাপক ড. মো. শাহ এমরান। বাংলাদেশের শিক্ষাব্যবস্থা ও এর বিভিন্ন সমস্যা তুলে ধরে তিনি বলেন, চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় দেশের প্রস্তুতি কতটুকু, তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন। এ সময় তিনি দৃশ্যমান ও অদৃশ্য সম্পদের গুরুত্ব, জ্ঞানভিত্তিক মানসিকতা গঠন, কর্মসংস্থানের জন্য সফট স্কিল ও হার্ড স্কিল অর্জন এবং শিক্ষার্থীদের উদ্যোক্তা ও স্টার্টআপ উদ্যোগে উৎসাহিত করার ওপর গুরুত্ব দেন।

প্রফেসর শাহ এমরান অ্যাক্রেডিটেশনের ধারণা, বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের ভূমিকা এবং অ্যাক্রেডিটেশন অর্জনের প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। তিনি জানান, বিএসির অ্যাক্রেডিটেশন কাঠামোতে ১০টি স্ট্যান্ডার্ড ও ৬৩টি ক্রাইটেরিয়া রয়েছে। প্রতিটি ক্রাইটেরিয়ার নম্বর বণ্টন এবং অ্যাক্রেডিটেশন অর্জনের জন্য প্রয়োজনীয় নম্বরের হার সম্পর্কেও তিনি ধারণা দেন।

অ্যাক্রেডিটেশনের আবেদন করতে ২০৮টি ডকুমেন্ট প্রয়োজন উল্লেখ করে তিনি সেগুলো প্রস্তুত, সংরক্ষণ ও যথাযথভাবে উপস্থাপনের বিষয়ে দিকনির্দেশনা দেন। আলোচনা শেষে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি।

কর্মশালায় বরেন্দ্র বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, পুন্ড্র বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (বাউয়েট) এবং আহসানীয়া মিশন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি পরিচালক ও পিসাক সদস্যসহ মোট ৭০ জন অংশ নেন।

এতে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের উপপরিচালক ড. ফারজানা শারমিন আবেদনের অভিপ্রায় (ইনটেন্ট টু অ্যাপ্লাই) বিএসি অ্যাক্রেডিটেশন প্রক্রিয়া  বিস্তারিত উপস্থাপন করেন। এতে অ্যাক্রেডিটেশন প্রক্রিয়ায় আবেদন, প্রস্তুতি, প্রয়োজনীয় ডকুমেন্টেশন ও প্রমাণক উপস্থাপনের বিভিন্ন দিক তুলে ধরা হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি পরিচালক প্রফেসর ড. মো. হাবিবুল্লাহ্। এ সময় আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. কানিজ হাবিবা আফরিন ও সহযোগী অধ্যাপক মো. আতাউল গনি ওসমানী উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক আবু জাফর মো. সাদী ।

এর আগে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত আউটকাম-বেইজড এডুকেশন, বিএনকিউএফ ও অ্যাক্রেডিটেশন: গুণগত মান উন্নয়নের কাঠামো শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের ১১টি বিভাগের সব শিক্ষক অংশ নেন। এ ছাড়া বিভিন্ন স্কুলের ডিন, বিভাগীয় প্রধান ও কো-অর্ডিনেটর উপস্থিত ছিলেন ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।