• ঢাকা, বাংলাদেশ শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১১ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না রাজার ছেলে রাজা হবে, এ রাজনীতি আমরা ভেঙে দিতে চাই: শফিকুর রহমান ক্ষমতায় গেলে এ দেশকে যুবকদের হাতে তুলে দেয়া হবে: জামায়াত আমির একটি দল ভোটকেন্দ্র দখলের প্রস্তুতি নিচ্ছে: হাসনাত আবদুল্লাহ পুলিশের তাণ্ডব নির্বাচনকে ঘিরে ষড়যন্ত্রের আভাস: মঞ্জু যমুনা এলাকায় সংঘর্ষে আগ্নেয়াস্ত্র ব্যবহার হয়নি: ডিএমপি ইনকিলাব মঞ্চের জাবের ও রাকসুর জিএসসহ আহত অন্তত ২৩ ভোটকেন্দ্র দখলের চেষ্টা হলে শক্তহাতে প্রতিহত করার আহ্বান জামায়াত আমিরের একাত্তর ও চব্বিশকে নিয়েই আমাদের সামনে এগিয়ে যেতে হবে: মির্জা ফখরুল আল্লাহ সুযোগ দিলে জনগণের চুরি করা টাকা পেট থেকে টেনে বের করবো: জামায়াত আমির সিরাজগঞ্জে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল
/ বাংলাদেশ
সঞ্চালনেই আড়াই থেকে সাড়ে তিন ভাগ গ্যাসের সিস্টেম লসের অভিযোগ উঠেছে। গত জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত তিন মাসের গ্যাস সঞ্চালন বিবেচনা করে পেট্রোবাংলা যে তথ্য দিয়েছে, তাতে এমন চিত্র দেখা আরো পড়ুন
ভয়াল ‘একুশে আগস্ট গ্রেনেড হামলা’র ঘটনা ঘটেছিল ২০০৪ সালে। ওই ঘটনায় করা মামলায় ২০১৮ সালে রায় দেন বিচারিক আদালত। এরপর ২০২২ সালের শেষ দিকে হাইকোর্টে মামলাটির শুনানি শুরু হয়। চলতি
অন্যায়ের বিরুদ্ধে বরাবরই দ্রুত হাতিয়ার তাক করেন সংগীতশিল্পী সায়ান। দেশ বা বৈশ্বিক কোনও অরাজকতা কিংবা অবিচার দেখলে রাতারাতি লিখে নেন গান, বাঁধেন সুর, কণ্ঠে তুলে ভিডিও করে সেটি প্রকাশও করেন।
কক্সবাজারে গরু চুরির অপবাদে এক তরুণকে রাতভর পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এই ঘটনায় আরও ৪ জন গুরুতর আহত হয়েছেন। শনিবার (১৭ আগস্ট) ভোর ৫টার দিকে কক্সবাজার শহরের ১২ নম্বর ওয়ার্ডের
অন্তর্বর্তীকালীন সরকারে আগের ১৭ জনের সঙ্গে নতুন করে যুক্ত হয়েছেন আরও চার জন। শুক্রবার (১৬ আগস্ট) নতুন এই উপদেষ্টারা শপথ নেওয়ার পর কয়েকটি মন্ত্রণালয়ের দায়িত্ব পুনঃবণ্টন করা হয়। এতে স্বরাষ্ট্র
শিশু মাহিন সরওয়ার মেঘ ৫ বছর বয়সে বাবা-মাকে হারিয়েছে। বয়ঃসন্ধি পেরিয়ে সে এখন টগবগে কিশোর। মেঘের কৈশোর কেটেছে ক্রিকেটের সঙ্গে। এখনও ২২ গজই তার ধ্যান জ্ঞান, জার্সিও বানায় নিজে। ব্যাটহাতে
৮ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। ঢাকাগামী পদ্মা এক্সপ্রেসের বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ ছিল। গাজীপুরের জয়দেবপুর জংশনের স্টেশনমাস্টার হানিফ আলী জানান, শনিবার (১৭
কলকাতায় আর জি কর হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় সেখানে চলছে ‘মেয়েরা রাত দখল করো’ কর্মসূচি। সেই কর্মসূচির সঙ্গে সংহতি জানিয়ে ঢাকায়ও পালিত হয়েছে ‘রাত দখল’ কর্মসূচি। শুক্রবার

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।