• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না একাত্তর ও চব্বিশকে নিয়েই আমাদের সামনে এগিয়ে যেতে হবে: মির্জা ফখরুল আল্লাহ সুযোগ দিলে জনগণের চুরি করা টাকা পেট থেকে টেনে বের করবো: জামায়াত আমির সিরাজগঞ্জে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল জামায়াত প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত: ইসি ভোটকেন্দ্রে বিএনসিসি মোতায়েনে ইসির সিদ্ধান্ত বাতিল জামায়াত ক্ষমতায় গেলে নারী-পুরুষের কর্মসংস্থান সমানভাবে হবে বিএনপির মধ্যে উগ্রতা নেই, প্রতিশোধ নেই : মির্জা ফখরুল ভোটের দিন ভিসা সেবা দেবে না সুইডেন ঋণখেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব : হাসনাত ভাষার মাস শুরু

: রাস্তার মোড়, যতখানি পুরুষের তারও বেশি তোর

Reporter Name / ২১৬ Time View
Update : শনিবার, ১৭ আগস্ট, ২০২৪

অন্যায়ের বিরুদ্ধে বরাবরই দ্রুত হাতিয়ার তাক করেন সংগীতশিল্পী সায়ান। দেশ বা বৈশ্বিক কোনও অরাজকতা কিংবা অবিচার দেখলে রাতারাতি লিখে নেন গান, বাঁধেন সুর, কণ্ঠে তুলে ভিডিও করে সেটি প্রকাশও করেন।

সাম্প্রতিক সময়ে তিনি বেশি প্রশংসিত হয়েছেন গুম হওয়া কল্পনা চাকমাকে নিয়ে তৈরি গানটির মাধ্যমে। এরপর তিনি গান বেঁধেছেন বৈষম্যবিরোধী আন্দোলনে সংহতি ও শুভেচ্ছা জানিয়েও। ‘হুঁশিয়ারি’ শিরোনামের গানটিও প্রশংসা কুড়ায়। দেশ পেরিয়ে সায়ান এবার নজর রাখলেন অপর বাংলা কলকাতার দিকে। সেখানে ঘটা ধর্ষণ ও হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়ে সংহতি জানিয়েছেন ঢাকার এই শিল্পী।

সায়ান গানে-সুরে বলেছেন, এই মেয়ে শোন এই রাত এই ভোর/ যতখানি পুরুষের তারও বেশি তোর/ এই মেয়ে শোন তুই আকাশের গায়ে/ গভীর রাতেও হেঁটে যাস খালি পায়ে/ এ পাড়ার ও পাড়ার রাস্তার মোড়/ যতখানি পুরুষের তারও বেশি তোর…।

সায়ান গানের ফাঁকে নিজ বয়ানেও বলেছেন, ‘আমি চাই পৃথিবীর সকল পথ সকল নারীদের জন্য উন্মুক্ত ও নিরাপদ হোক। কলকাতায়ে নির্মম ঘটনা ঘটেছে তার তীব্র প্রতিবাদ ও ঘৃণা প্রকাশ করে গেলাম।’

কলকাতার আর জি কর মেডিক্যাল কলেজ-হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যার প্রতিবাদে পুরো ভারত উত্তাল। কলকাতার পাশাপাশি বিক্ষোভ ছড়িয়ে পড়েছে দিল্লি, মধ্য প্রদেশ, কর্ণাটকসহ বিভিন্ন রাজ্যে। টলিউড-বলিউডের তারকারাও নেমেছেন রাজপথে। এরমধ্যে ১৬ আগস্ট রাতে বাংলাদেশের শিক্ষার্থীরাও রাতে নামে রাজপথে কলকাতা সঙ্গে সংহতি জানিয়ে।

এদিকে ‘জাস্টিস ফর আর জি কর’ গানটি ১৩ আগস্ট প্রকাশ করেন সায়ান। এরমধ্যে শুধু ফেসবুক পেজে ৫ লাখের বেশিবার প্লে হয়েছে গানটি। মন্তব্যের ঘরে অসংখ্য প্রশংসা আর কৃতজ্ঞতার প্রতিধ্বনি। যার বেশিরভাগই পশ্চিমবঙ্গ থেকে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।