• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
শিরোনাম
বায়োগ্যাসে মিলবে জ্বালানি ও জৈব সার, বাড়বে আয়: ক্রীড়া প্রতিমন্ত্রী রাজশাহীর ‘ক্লিন সিটি, গ্রিন সিটি’ উদ্যোগ নিয়ে তিন দিনব্যাপী কর্মশালা শুরু পাবিপ্রবি ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ, হাসপাতালে হল সভাপতি রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে ৯ জন গ্রেপ্তার চট্টগ্রামে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষণে নতুন করে জিপিএ-৫ পেলেন ১১১ শিক্ষার্থী ১৬ ডিসেম্বর দেশে ফেরার ইচ্ছা শেখ হাসিনার, চেয়েছেন রাষ্ট্রীয় বিমান আরএমপির অভিযানে উদ্ধার ১০১ মোবাইল ফোন, মালিকদের কাছে হস্তান্তর নবনিযুক্ত ৪৭ প্রভাষকের ফাউন্ডেশন ট্রেনিংয়ের সমাপনী অনুষ্ঠিত রাজশাহীতে ৮ কোটি টাকার হেরোইন উদ্ধার, ভাই-বোন আটক
/ বিনোদন
দক্ষিণ ভারতের সিনেমার সুপারস্টার চিয়ান বিক্রম হাসপাতালে ভর্তি। ৮ জুলাই অসুস্থ হয়ে পড়েন তিনি। প্রথমে শোনা যায় হৃদরোগে আক্রান্ত হয়েছেন। এরপর দ্রুত চেন্নাইয়ের কাবেরী হাসপাতালে ভর্তি করা হয় তাকে। হাসপাতালের আরো পড়ুন
জাতীয় প্রেস ক্লাবের সামনে গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করা গাজী আনিস শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মঙ্গলবার ভোর সোয়া ছয়টার দিকে তার
ঈদুল ফিতরে বাংলাদেশে মুক্তি পায় সিয়াম আহমেদ ও পূজা চেরি অভিনীত ছবি ‘শান’। একই দিনে মালয়োশিয়াতেও মুক্তি পায় ছবিটি। ঈদের পর ফ্রান্সে প্রদর্শিত হওয়ার পর গত ২৪ তারিখে যুক্তরাষ্ট্রের ৮০টির
পদ্মা সেতু নিয়ে তৈরি হয়েছে ‘পদ্মার বুকে স্বপ্নের সেতু’ সিনেমাটি। চিত্রনায়ক সাঞ্জু জন ও চিত্রনায়িকা অলিভিয়া মাইশা অভিনীত এই ছবিটি পরিচালনা করেছেন আলী আজাদ। নির্মাতা জানান, শিগগির ছবিটি সেন্সরে জমা
ঢাকা সিনেমায় প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করেছেন নিরব ও রাফিয়াত রশিদ মিথিলা। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত ‘অমানুষ’ সিনেমায় দেখা যাবে তাদের। সিনেমাটি পরিচালনা করেছেন অনন্য মামুন। ‘অমানুষ’ সিনেমাটির মুক্তি উপলক্ষে
বলিউডের তরুণ তারকা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ২ বছর পূর্ণ হয়ে গেলো আজ (১৪ জুন)। ২০২০ সালের এই দিনে মুম্বাইয়ের নিজ ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় সুশান্তের মরদেহ। সুশান্তের মৃত্যুবার্ষিকীতে
করোনাকালে সময় কাটাতে গত বছর ইউটিউব চ্যানেলে খুলেছিলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। তার চ্যানেলেন নাম ‘তানজিন তিশা অফিশিয়াল’। সেই চ্যানেলের জন্য ইউটিউব কর্তৃপক্ষের কাছ থেকে ‘সিলভার প্লে বাটন’
মুখের এক পাশ সম্পূর্ণ প্যারালাইজড হয়ে গেছে জনপ্রিয় কানাডিয়ান পপতারকা জাস্টিন বিবারের। ঠিকভাবে কথা বলতে পারছেন না তিনি। মুখ কিছুটা বেঁকে গেছে, বন্ধ হয়ে যাচ্ছে তার চোখও। এ অবস্থায় নিজের

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।