• ঢাকা, বাংলাদেশ বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না সিরাজগঞ্জে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল জামায়াত প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত: ইসি ভোটকেন্দ্রে বিএনসিসি মোতায়েনে ইসির সিদ্ধান্ত বাতিল জামায়াত ক্ষমতায় গেলে নারী-পুরুষের কর্মসংস্থান সমানভাবে হবে বিএনপির মধ্যে উগ্রতা নেই, প্রতিশোধ নেই : মির্জা ফখরুল ভোটের দিন ভিসা সেবা দেবে না সুইডেন ঋণখেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব : হাসনাত ভাষার মাস শুরু ফেব্রুয়ারি মাসের জন্য জ্বালানি তেলের দাম কমালো সরকার নির্বাচন ঘিরে রাজশাহী অঞ্চলের সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বিজিবি

আগামীকাল অস্ট্রেলিয়ায় মুক্তি পাচ্ছে বাংলাদেশের ‘শান’

Reporter Name / ১৮১ Time View
Update : শনিবার, ২ জুলাই, ২০২২

ঈদুল ফিতরে বাংলাদেশে মুক্তি পায় সিয়াম আহমেদ ও পূজা চেরি অভিনীত ছবি ‘শান’। একই দিনে মালয়োশিয়াতেও মুক্তি পায় ছবিটি। ঈদের পর ফ্রান্সে প্রদর্শিত হওয়ার পর গত ২৪ তারিখে যুক্তরাষ্ট্রের ৮০টির মতো প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘শান’।

এবার জানা গেলো আগামীকাল (৩ জুলাই) ছবিটি মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়াতে। সেখানে ছবিটি ডিস্টিবিউশন করছে বঙ্গজ ফিল্মস। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা তানিম মান্নান  এ তথ্য নিশ্চিত করেছেন।

তানিম বলেন, ‘বাংলাদেশে মুক্তির পর বেশ সাড়া জাগায় শান। তার ধারবাহিকতায় দেশের বাইরেও পর্যায়ক্রমে মুক্তি পাচ্ছে। দেশের বাইরেও ছবিটি দর্শকদের কাছে প্রশংসিত হচ্ছে। তাই ছবিটি আমরা অস্ট্রেলিয়ায় মুক্তি দিচ্ছি। কাল থেকে সিডিনীতে মুক্তির মাধ্যমে এখানে প্রদর্শন শুরু হচ্ছে। অস্ট্রেলিয়ায় বসবাসরত বাংলাদেশিদের নিকটস্থ সিনেমাহলে এসে সিনেমাটি উপভোগ করার জন্য অনুরোধ জানাচ্ছি। পর্যায়ক্রমে অন্য স্টেটগুলোতেও চলবে।’

এম রাহিম পরিচালিত ছবিটির প্রধান চরিত্রে রয়েছেন সিয়াম আহমেদ ও পূজা চেরী। ছবিটিতে আরো অভিনয় করেছেন মিশা সওদাগর, ডন, নাদের চৌধুরী, তাসকিন রহমান, সৈয়দ হাসান ইমাম, চম্পা, অরুনা বিশ্বাসসহ অনেকেই।

অস্ট্রেলিয়ায় মুক্তির বিষয়ে পরিচালক রাহিম বলেন, ‘দর্শকদের ভালোবাসায় সিক্ত শান। দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বের নানা দেশে মুক্তি পাচ্ছে। খবর নিয়েছি সেখানে দর্শকরা ছবিটি  দেখে প্রশংসা করছেন। বিশেষ করে আমেরিকায় শান দেখতে দর্শকদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো। এবার মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ায়। আশা করি সেখানে বসবাসরত বাংলাদেশিদেরও ছবিটি ভালো লাগবে।’

সত্য ঘটনা অবলম্বনে ছবিটির গল্প সাজিয়েছেন বাংলাদেশের চৌকষ পুলিশ অফিসার এসপি আজাদ খান। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন যৌথভাবে আজাদ খান ও নাজিম উদ দৌলা। ফিল্মম্যান প্রডাকশনের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করেছেন ওয়াহিদুর রহমান এবং এম আতিকুর রহমান।

ছবিটির অ্যাকশন দৃশ্য পরিচালনা করেছেন বলিউডের আব্বাস আলি মোঘল। যিনি কলকাতার ‘প্যানথার’ এবং বলিউডের হেইট স্টোরি ২-৩-৪, ডিয়ার জিন্দেগি, এম এস ধোনি, হামারি আধুরি কাহানি, আশিকি ২, অগ্নিপথ, ওয়ান্স আপন এ টাইম ইন মুম্বাইসহ অসংখ্য সিনেমায় স্টান্ট ও অ্যাকশন দৃশ্য করেছেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।