• ঢাকা, বাংলাদেশ বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না সিরাজগঞ্জে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল জামায়াত প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত: ইসি ভোটকেন্দ্রে বিএনসিসি মোতায়েনে ইসির সিদ্ধান্ত বাতিল জামায়াত ক্ষমতায় গেলে নারী-পুরুষের কর্মসংস্থান সমানভাবে হবে বিএনপির মধ্যে উগ্রতা নেই, প্রতিশোধ নেই : মির্জা ফখরুল ভোটের দিন ভিসা সেবা দেবে না সুইডেন ঋণখেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব : হাসনাত ভাষার মাস শুরু ফেব্রুয়ারি মাসের জন্য জ্বালানি তেলের দাম কমালো সরকার নির্বাচন ঘিরে রাজশাহী অঞ্চলের সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বিজিবি

সুশান্তদের সবাই ছুঁয়ে দেখতে চায়, কিন্তু মন ছুঁয়ে যায় না: সিয়াম আহমেদ

Reporter Name / ১৮০ Time View
Update : মঙ্গলবার, ১৪ জুন, ২০২২

বলিউডের তরুণ তারকা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ২ বছর পূর্ণ হয়ে গেলো আজ (১৪ জুন)। ২০২০ সালের এই দিনে মুম্বাইয়ের নিজ ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় সুশান্তের মরদেহ।

সুশান্তের মৃত্যুবার্ষিকীতে তাকে স্মরণ করছেন পরিবার, বন্ধু-স্বজন-শুভাকাঙক্ষীসহ অনেকে। ঢাকাই সিনেমার এই সময়ের জনপ্রিয় নায়ক সিয়াম আহমেদও স্মরণ করেছেন প্রয়াত এই অভিনেতাকে।

সিয়াম তার ফেসবুক পেজে সুশান্তকে নিয়ে লেখেন, ‘সুশান্তের গল্পটা আর দশটা অভিনেতার জন্য ভীষণ অনুপ্রেরণার। সুশান্তের শুরুটা হয়েছিল ব্যাকগ্রাউন্ড ড্যান্সার হিসেবে। এরপর সিরিয়ালে ব্রেক। কোন গডফাদার ছিল না ইন্ডাস্ট্রিতে। একটা একটা করে সিঁড়ি ভেঙে এসেছিল সিনেমায়। পরিশ্রম করে আসতে হয়েছে বলেই বুঝতে পেরেছিল যে পরিশ্রম করেই যেতে হবে। সুশান্ত অসাধারণ অভিনেতা ছিলেন, অসাধারণ মানুষও ছিলেন বটে।’

এই অভিনেতার ভাষ্যে, ‘আমাদের ইন্ডাস্ট্রিতে মানসিক অবসাদকে গুরুত্ব দিয়ে দেখা হয় না। সুশান্তদের সবাই ছুঁয়ে দেখতে চায়, কিন্তু মন ছুঁয়ে যায় না কেউ! এই পেশার প্রেশার, মানসিক অবসাদ কুঁড়ে কুঁড়ে খায়। প্রতিযোগিতার নেগেটিভ একটা রেইসে নামিয়ে দেয়া হয়। অথচ কেউ স্বেচ্ছায় দৌড়াতে চায় না সেখানে।’

সিয়াম আরও যোগ করেন, ‘অন্ধকারে ঢলে পড়ার আগে সুশান্ত কি জানতেন, মানুষ কত সহজে ভুলে যায়? কত সহজে কীর্তিগুলো ঢাকা পড়ে যায় সময়ের স্রোতে! সুশান্তের মতো আর কেউ ঝড়ে না পড়ুক। মনের খবর রাখুক আশপাশের মানুষেরা। হারিয়ে না যাক আর কেউ অবসাদে, বিষাদে। ওপারে ভালো থাকুন সুশান্ত, আপনার রেখে যাওয়া চরিত্রগুলো এপারে ভালো রেখেছে আমাদের।’

উল্লেখ্য, ৩৪ বছর বয়সী সুশান্তের মৃত্যুর ঘটনার পর নানা তর্ক-বিতর্ক, মামলা, গ্রেপ্তার হয়েছে। কিন্তু তার মৃত্যুর রহস্য আজো উদঘাটন হয়নি। স্বল্প সময়ের ক্যারিয়ারে বেশকিছু হিট সিনেমা উপহার দিয়েছেন সুশান্ত। এরমধ্যে ‘ডিটেকটিভ ব্যোমকেশ বক্সী’, ‘কেদারনাথ’, ‘শোন চিড়িয়া’ ও ‘ছিছোরে’ ইত্যাদি। তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে আরও রয়েছে ‘শুদ্ধ দেশি রোমান্স’, ‘রাবতা’, ‘দিল বেচারা’ ও ‘পিকে’। এ অভিনেতার সবচেয়ে আলোচিত সিনেমা ‘এম.এস. ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।