• ঢাকা, বাংলাদেশ সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
শিরোনাম
প্রান্তিক জনগোষ্ঠীর স্বাবলম্বী হতে কম্পিউটার, সেলাই মেশিন ও বিজনেস কার্ট দিল রাসিক প্রশাসন রাজশাহীতে ৪৮ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ‘শ্রমিকের মজুরির প্রশ্নে বিজিবি নামায় যে রাষ্ট্র, সে রাষ্ট্র কার পক্ষে’ নিরাপত্তার কারণে আল নাসরের দলে নেই রোনালদো বাইন্যান্স থেকে ৬৩০ কোটি ডলার চুরিতে উত্তর কোরিয়ার সংশ্লিষ্টতা, জানাল এফবিআই রাজশাহীতে ১৬ বছরের কিশোরী নিখোঁজ, থানায় জিডি রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড রাসিকের অ্যাসফাল্ট প্লান্টের কার্যক্রম পরিদর্শনে সিটি প্রশাসক রাজশাহী মহানগরীতে মাদকবিরোধী অভিযানে মাদকসেবী গ্রেপ্তার মিরপুরে পোশাকশ্রমিক-পুলিশের দফায় দফায় সংঘর্ষ, ধোঁয়ায় আচ্ছন্ন সড়ক

নিরাপত্তার কারণে আল নাসরের দলে নেই রোনালদো

Reporter Name / ১৪ Time View
Update : সোমবার, ২ নভেম্বর, ২০২৬

প্রিয়জন ডেস্কঃ সৌদি আরবের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। এর মধ্যেই এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ক্রিশ্চিয়ানো রোনালদোকে বিশ্রাম দিয়েছে আল নাসর। সোমবার উজবেকিস্তানের রাজধানী তাসখন্দে পাকতাকোরের বিপক্ষে মাঠে নামবে দলটি। তবে এই ম্যাচের দলে রাখা হয়নি পর্তুগিজ মহাতারকাকে।

গত সপ্তাহে সৌদি প্রো লিগের ম্যাচে হ্যাটট্রিক করেছিলেন রোনালদো। ক্লাব ও জাতীয় দলের হয়ে তার ক্যারিয়ার গোলসংখ্যা এখন ৯৮৫। ১ হাজার গোলের মাইলফলক ছোঁয়ার লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছেন তিনি।

আল নাসরের কোচ অ্যাঞ্জে পোস্টেকোগলু জানিয়েছেন, ম্যাচের চাপ ও দীর্ঘ ভ্রমণের কারণে রোনালদোকে বিশ্রাম দেওয়া হয়েছে। একই কারণে কিংসলে কোমান ও মোহাম্মদ সিমাকানকেও রাখা হয়নি ম্যাচের দলে।

উজবেকিস্তানে সংবাদ সম্মেলনে পোস্টেকোগলু বলেন, ‘ম্যাচের চাপ এবং দীর্ঘ ভ্রমণের বিষয়টি বিবেচনা করে আমরা তাদের বিশ্রাম দিয়েছি।’

এশিয়ার শীর্ষ ক্লাব প্রতিযোগিতায় এবার ভালো শুরু করতে পারেনি আল নাসর। প্রথমবারের মতো এশিয়ান শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামা দলটি পশ্চিম অঞ্চলের গ্রুপে নবম স্থানে রয়েছে। ৩২ দলের এই প্রতিযোগিতায় সৌদি আরবের পাঁচ প্রতিনিধির মধ্যে তাদের অবস্থান সবচেয়ে নিচে।

প্রতিযোগিতায় পূর্ব ও পশ্চিম অঞ্চলে ১৬টি করে দল রয়েছে। দুই অঞ্চলের শীর্ষ আটটি দল নকআউট পর্বে জায়গা পাবে।

দলের বর্তমান অবস্থান নিয়ে কোচ বলেন, ‘শুরুটা কঠিন হলেও প্রস্তুতির পরিবেশ এবং মৌসুমের শুরুতে পুরোপুরি প্রস্তুত না থাকার সীমাবদ্ধতা কাটিয়ে আমরা এখন ভালো অবস্থায় পৌঁছেছি।’

গত সপ্তাহে সংযুক্ত আরব আমিরাতের ক্লাব আল ওয়াসল নিরাপত্তার কারণে রিয়াদে যেতে রাজি না হওয়ায় তাদের বিপক্ষে আল নাসরের ম্যাচটি স্থগিত করে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)। এর আগে ১২ অক্টোবর আল নাসরের ঘরের মাঠে আরেকটি ম্যাচ শুরুর সময় এক ঘণ্টা পিছিয়ে দেওয়া হয়েছিল। ইয়েমেনের ইরান-সম


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।