• ঢাকা, বাংলাদেশ বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না আল্লাহ সুযোগ দিলে জনগণের চুরি করা টাকা পেট থেকে টেনে বের করবো: জামায়াত আমির সিরাজগঞ্জে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল জামায়াত প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত: ইসি ভোটকেন্দ্রে বিএনসিসি মোতায়েনে ইসির সিদ্ধান্ত বাতিল জামায়াত ক্ষমতায় গেলে নারী-পুরুষের কর্মসংস্থান সমানভাবে হবে বিএনপির মধ্যে উগ্রতা নেই, প্রতিশোধ নেই : মির্জা ফখরুল ভোটের দিন ভিসা সেবা দেবে না সুইডেন ঋণখেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব : হাসনাত ভাষার মাস শুরু ফেব্রুয়ারি মাসের জন্য জ্বালানি তেলের দাম কমালো সরকার

শিক্ষার্থীদের জন্য কাজ করাটাই মূল লক্ষ্য-ভিপি প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ

Reporter Name / ১২৯ Time View
Update : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫

প্রিয়জন ডেস্কঃ রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ প্যানেল থেকে ভিপি পদে লড়বেন মোস্তাকুর রহমান জাহিদ। বর্তমানে তিনি রাবি শাখার সভাপতির দায়িত্বে আছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বিশ্ববিদ্যালয় নিয়ে তার স্বপ্ন, বর্তমান সমস্যা থেকে উত্তরণের পরিকল্পনা এবং শিক্ষার্থীদের প্রতি তার অঙ্গীকার নিয়ে বিস্তারিত জানান।

শুরুতেই জানান, কেন তিনি প্রার্থী হলেন সে বিষয়ে। তিনি বলেন, দীর্ঘদিন ধরে সাধারণ শিক্ষার্থীদের সমস্যাগুলো কাছ থেকে দেখেছি। হলের আসন সংকট, পড়াশোনার অনুকূল পরিবেশের অভাব কিংবা নিরাপত্তা ঘাটতি এসব সমস্যা শিক্ষার্থীদের জন্য বড় প্রতিবন্ধকতা হয়ে দাঁড়িয়েছে। সেই জায়গা থেকেই মনে হয়েছে একজন প্রকৃত প্রতিনিধি দরকার, যিনি শিক্ষার্থীদের পক্ষ থেকে তাদের দাবি-দাওয়া তুলে ধরতে পারবেন। সেই দায়িত্ববোধ থেকেই রাকসু নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিই।

আবাসন সংকটকে বর্তমানে বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় সমস্যা বলে মনে করেন জাহিদ। তার মতে, প্রচুর শিক্ষার্থী ভাড়া বাসায় থেকে পড়াশোনা করছে, যা তাদের মানসিক ও আর্থিক চাপ বাড়াচ্ছে।

গবেষণার সীমিত সুযোগ প্রসঙ্গে এই ভিপি প্রার্থী বলেন, একই সঙ্গে শিক্ষার মানোন্নয়ন ও গবেষণার সুযোগ সীমিত। আধুনিক ল্যাব, পর্যাপ্ত বই ও ডিজিটাল রিসোর্স সেন্টারের অভাব শিক্ষার্থীদের দক্ষতা বিকাশে বড় বাধা। এ ছাড়া ক্যাম্পাসে নিরাপত্তা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ রয়েছে।

কেমন বিশ্ববিদ্যালয় চান এমন প্রশ্নে, ছাত্রশিবির সমর্থিত প্যানেলের এই ভিপি প্রার্থী বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় হয়ে উঠুক আধুনিক, নিরাপদ ও শিক্ষাবান্ধব। যেখানে নারী-পুরুষ নির্বিশেষে সবার সমান অধিকার থাকবে, মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত হবে। শিক্ষার্থীরা গবেষণা, সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং জ্ঞানচর্চার মধ্য দিয়ে নিজেদের সম্ভাবনা বিকশিত করতে পারবে। সংক্ষেপে বলতে গেলে, আমাদের বিশ্ববিদ্যালয় হয়ে উঠুক একটি আদর্শ উচ্চশিক্ষার কেন্দ্র, এটাই চাওয়া। ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে জাহিদ বলেন, প্রথমেই আবাসন সংকট সমাধানে উদ্যোগ নেব। আমরা নতুন হল নির্মাণের দাবি জানাব এবং পুরোনো হলগুলোর সংস্কার নিশ্চিত করার চেষ্টা করব। শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের সঙ্গে নিয়মিত বৈঠক হবে, যেখানে শিক্ষার্থীদের সমস্যার সমাধান এবং আধুনিক কারিকুলামের সংযোজন নিয়ে আলোচনা করা হবে। নারী-পুরুষ উভয়ের জন্য ক্যাম্পাসকে নিরাপদ রাখতে আমরা জোর দেব, যাতে কেউ নিরাপত্তাহীনতায় না ভোগেন।

তিনি আরো বলেন, আমাদের কাজ নির্বাচিত হওয়ার পর শুরু হবে না বরং এটি হবে দীর্ঘদিনের কাজেরই ধারাবাহিকতা। আমরা সব সময় শিক্ষার্থীদের পাশে থেকেছি, নির্বাচিত না হলেও তাদের অধিকার আদায়ে কাজ চালিয়ে যাব।
নারী শিক্ষার্থীদের উদ্বেগ প্রসঙ্গে তিনি বলেন, অনেকে ভুল ধারণা ছড়াচ্ছে যে আমরা নির্বাচিত হলে নারী শিক্ষার্থীরা স্বাধীনতা হারাবে বা কোনো শাসন চাপিয়ে দেওয়া হবে। আসলে বিষয়টি উল্টো। আমরা নারী শিক্ষার্থীদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।