• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না স্বাধীনতার বিরোধিতাকারীরা আজীবন ঘৃণিত থাকবে: রাজশাহীতে ভূমিমন্ত্রী মিনু স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজশাহী মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‍্যালি চট্টগ্রামে চট্টলা এক্সপ্রেসের বগিতে ‘ভয়াবহ’ আগুন শ্রদ্ধার ফুলে বীর শহীদদের স্মরণ পবা পারিলা ইউনিয়নে ১৫০ জনের মাঝে ঈদ উপহার বিতরণ ধৈর্যেরও সীমা আছে, ইরানকে সৌদির সতর্কবার্তা ট্রেনের জন্য প্লাটফর্মজুড়ে হাজারও মানুষের অপেক্ষা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল ঘোষণা করলো মালয়েশিয়া “রাজশাহীতে জামায়াতের দুই পক্ষের সংঘর্ষ” শিরোনামে প্রকাশিত খবরের প্রতিবাদে বিবৃতি

রাজশাহীতে মালপাহাড়ি আদিবাসীদের ঘরবাড়ি রক্ষার দাবিতে মানববন্ধন

Reporter Name / ১০১ Time View
Update : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫

প্রিয়জন ডেস্কঃ রাজশাহী নগরীর মোল্লাপাড়ায় বসতভিটা উচ্ছেদ বন্ধ ও পূর্ণ অধিকার নিশ্চিত করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ ০৬ সেপ্টেম্বর ২০২৫, শনিবার বেলা ১১ টায় নগরীর সাহেববাজার জিরো পয়েন্টে এ কর্মসূচি পালন করা হয়।

জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটি, বরেন্দ্র ইউথ ফোরাম রাজশাহী, সবুজ সংহতি রাজশাহী মহানগর, দিনের আলো হিজরা সংঘসহ বিভিন্ন সংগঠন এবং রাজশাহী মহানগর ও কাশিয়াডাঙ্গা এলাকার মোল্লাপাড়া মালপাহাড়ি আদিবাসী ভুক্তভোগী গ্রামবাসীর যৌথ উদ্যোগে আয়োজিত মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি গণেশ মার্ডি। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক বিমল চন্দ্র রাজোয়ার, সহ-সভাপতি রাজ কুমার সাও, রাজশাহী জেলা সাধারণ সম্পাদক মুকুল বিশ্বাস, মহিলা পরিষদ রাজশাহী জেলা সভাপতি কল্পনা রায়, মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন ‘পরিবর্তন’-এর পরিচালক ও সচেতন নাগরিক কমিটি (সনাক) সদস্য রাশেদ রিপন, জাতীয় আদিবাসী পরিষদ রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক ছোটন সরদার, দিনের আলো হিজরা সংঘের সভাপতি মোহনা প্রমুখ।

বক্তারা অভিযোগ করেন, কাশিয়াডাঙ্গা থানার মোল্লাপাড়া ও শেখপাড়ায় ভূমিদস্যু সাজ্জাদ আলী জাল দলিল তৈরি করে আদিবাসী সম্প্রদায়ের অন্তত সাতটি পরিবারকে উচ্ছেদের ষড়যন্ত্র চালাচ্ছে। তার বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে তারা বলেন, দীর্ঘদিন ধরে বসবাসরত আদিবাসীদের উচ্ছেদ করে ঘরবাড়ি দখলের চেষ্টা চলছে। অথচ প্রশাসন এখনো পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি।

বক্তারা আরও বলেন, মোল্লাপাড়ায় আদিবাসীরা প্রায় ৫৩ বছর ধরে বসবাস করছে। আইন অনুযায়ী ১২ বছর বসবাস করলে দখলসত্ত্ব মালিকানা হয়ে যায়। বর্তমানে সেখানে ১৬টি পরিবার বসবাস করছে। তারা ঘরবাড়ি নির্মাণের পাশাপাশি শৌচাগার, নলকূপ স্থাপন করেছেন। এমনকি রাজশাহী সিটি করপোরেশনও তাদের এলাকায় অবকাঠামোগত সুবিধা দিয়েছে, যা দীর্ঘদিনের বসবাসের প্রমাণ বহন করে।

মানববন্ধনে দাবি জানানো হয়, আদিবাসীদের যেন কোনো প্রভাবশালী বা ভূমিদস্যু উচ্ছেদ করতে না পারে এবং তাদের স্থায়ী পুনর্বাসনের জন্য সরকারি উদ্যোগ নেওয়া হয়। একইসঙ্গে আদিবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি জোর আহ্বান জানান বক্তারা।


আপনার মতামত লিখুন :

One response to “রাজশাহীতে মালপাহাড়ি আদিবাসীদের ঘরবাড়ি রক্ষার দাবিতে মানববন্ধন”

  1. References:

    Is steroid use illegal

    References:
    https://fravito.fr/user/profile/2220727

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।