• ঢাকা, বাংলাদেশ বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না সিরাজগঞ্জে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল জামায়াত প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত: ইসি ভোটকেন্দ্রে বিএনসিসি মোতায়েনে ইসির সিদ্ধান্ত বাতিল জামায়াত ক্ষমতায় গেলে নারী-পুরুষের কর্মসংস্থান সমানভাবে হবে বিএনপির মধ্যে উগ্রতা নেই, প্রতিশোধ নেই : মির্জা ফখরুল ভোটের দিন ভিসা সেবা দেবে না সুইডেন ঋণখেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব : হাসনাত ভাষার মাস শুরু ফেব্রুয়ারি মাসের জন্য জ্বালানি তেলের দাম কমালো সরকার নির্বাচন ঘিরে রাজশাহী অঞ্চলের সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বিজিবি

জম্মু-কাশ্মীর সীমান্তে ভারত-পাকিস্তানের পাল্টাপাল্টি গোলাগুলি

Reporter Name / ৫৬৯ Time View
Update : শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫
জম্মু-কাশ্মীর সীমান্তে ভারত-পাকিস্তানের পাল্টাপাল্টি গোলাগুলি

আন্তর্জাতিক ডেস্কঃ টানা দ্বিতীয় রাতের মতো জম্মু-কাশ্মীর সীমান্তের নিয়ন্ত্রণ রেখায় পাল্টাপাল্টি গোলাগুলি করেছে ভারত ও পাকিস্তানের সেনারা। পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টোর দাবি, সিন্ধুতে পানি না বইলে প্রবাহিত হবে ভারতীয়দের রক্ত। তবে পাকিস্তানকে সিন্ধুর একবিন্দু পানি না দেয়ার ঘোষণা ভারতের জলশক্তি মন্ত্রীর। তবে দুই দেশের সঙ্গে সুসম্পর্ক থাকায় সংঘাত নিরসনের বিষয়ে আশা ব্যক্ত করেছেন ডোনাল্ড ট্রাম্প।

ভারত অধিকৃত কাশ্মীরের পেহেলগামে ২৬ পর্যটককে হত্যার পেরিয়েছে চার দিন। যদিও এখন পর্যন্ত কোনো হামলাকারীকে আটক করতে পারেনি দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

অথচ বুলডোজার জাস্টিসের নামে গুঁড়িয়ে দেয়া হয়েছে সন্দেহভাজনদের ঘর। কয়েক বছর ধরে আসিফ শেখের সঙ্গে যোগাযোগ নেই পরিবারের। তাই তার অপকর্মের দায় কেনো স্বজনদের বইতে হবে? অনিশ্চিত ভবিষ্যতের মাঝে দাঁড়িয়ে এই প্রশ্ন আসিফের বোনের।

তিনি বলেন, ‘এক বছর আগে আমার ভাইকে দেখেছি। এরপর থেকে কোনো যোগাযোগ নেই। আমাদের বিষয়ে তার কোনো ভ্রূক্ষেপ কখনোই ছিল না। তাকে খুঁজে বের করুন। আমাদের সঙ্গে কেনো অন্যায় করছেন?’

এদিকে টানা দ্বিতীয় রাতের মতো জম্মু-কাশ্মীর সীমান্তের নিয়ন্ত্রণ রেখায় গোলাগুলি করেছে দুই দেশের সেনারা। ভারতের অভিযোগ, যুদ্ধবিরতি ভেঙ্গে সীমান্তে গুলি ছুঁড়েছে পাকিস্তান। পাল্টা জবাব দেয়ার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার দাবি ভারতীয় সেনাবাহিনীর।

পেহেলগামের উত্তাপ ভারত-পাকিস্তান ছাড়িয়ে পৌঁছে গেছে সুদূর আটলান্টিক পাড়ে। মার্কিন প্রেসিডেন্টের দাবি, কাশ্মীর নিয়ে দু’পক্ষের মধ্যে দ্বন্দ্ব চলছে দীর্ঘদিন ধরে। তবে দুই দেশের সঙ্গে সুসম্পর্ক থাকায় সংঘাত নিরসনের বিষয়ে আশা ব্যক্ত করেছেন তিনি।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘ভারত ও পাকিস্তান, দুই দেশের সঙ্গে আমার ভালো সম্পর্ক রয়েছে। কাশ্মীর নিয়ে সংঘাত বছরের পর বছর ধরে চলছে। দুই দেশের সীমান্তে সমস্যা রয়েছে। তবে আমার আশা তারা সমস্যা নিরসনের পথ খুঁজে বের করবে। আমি দুই নেতাকেই চিনি। সবসময়ই পাকিস্তান ও ভারতের মধ্যে উত্তেজনা ছিল।’

সিন্ধুর পানি চুক্তি স্থগিত করায় উত্তপ্ত পাকিস্তানের রাজনৈতিক অঙ্গন। ক্ষমতাসীন দল পিপিপির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টোর দাবি, নদে হয় পানি বইবে, নয়তো বইবে ভারতীয়দের রক্ত। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের বদলে ভারত বিষয়টিকে দ্বিপক্ষীয় সংঘাতে পরিণত করছে বলেও দাবি করেন তিনি।

পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো বলেন, ‘প্রতিটি সন্ত্রাসী হামলাকে দ্বিপক্ষীয় সংঘাতে পরিণত করা হচ্ছে, যা খুবই দুঃখজনক বিষয়। অথচ আমাদের যৌথভাবে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়া প্রয়োজন। ভারত অধিকৃত কাশ্মীরে হামলা হল, অথচ ভারত সরকার এর দায় পাকিস্তানের ওপর চাপাতে এক মুহূর্ত সময় নেয়নি।’

এদিকে পেহেলগামে হামলার সঙ্গে ইসলামাবাদকে জড়ানোর বিরুদ্ধে পাকিস্তান পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটে সর্বসম্মতিক্রমে একটি প্রস্তাব পাস হয়েছে। এতে পানি, সন্ত্রাসবাদ বা সামরিক উস্কানিসহ যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে নিজেদের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষা করতে পাকিস্তান পুরোপুরি প্রস্তুত বলে জানান দেশটির উপপ্রধানমন্ত্রী।

অন্যদিকে সিন্ধু নদের এক বিন্দু পানি পাকিস্তানকে দেয়া হবে না বলে ঘোষণা দিয়েছেন ভারতের জলশক্তি মন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক শেষে সিআর পাতিল জানান, প্রক্রিয়া বাস্তবায়নে চূড়ান্ত করা হচ্ছে রোডম্যাপ।

কাশ্মীরে হামলায় নিহতদের প্রতি শোক প্রকাশ করে র‌্যালি করেছে কংগ্রেসসহ ভারতের বিরোধী দলগুলো। অন্যদিকে লন্ডনের পাকিস্তান হাইকমিশনের সামনে বিক্ষোভ করেছে ভারতীয় সনাতন ধর্মাবলম্বীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।