• ঢাকা, বাংলাদেশ শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১২ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না পুলিশের তাণ্ডব নির্বাচনকে ঘিরে ষড়যন্ত্রের আভাস: মঞ্জু যমুনা এলাকায় সংঘর্ষে আগ্নেয়াস্ত্র ব্যবহার হয়নি: ডিএমপি ইনকিলাব মঞ্চের জাবের ও রাকসুর জিএসসহ আহত অন্তত ২৩ ভোটকেন্দ্র দখলের চেষ্টা হলে শক্তহাতে প্রতিহত করার আহ্বান জামায়াত আমিরের একাত্তর ও চব্বিশকে নিয়েই আমাদের সামনে এগিয়ে যেতে হবে: মির্জা ফখরুল আল্লাহ সুযোগ দিলে জনগণের চুরি করা টাকা পেট থেকে টেনে বের করবো: জামায়াত আমির সিরাজগঞ্জে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল জামায়াত প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত: ইসি ভোটকেন্দ্রে বিএনসিসি মোতায়েনে ইসির সিদ্ধান্ত বাতিল জামায়াত ক্ষমতায় গেলে নারী-পুরুষের কর্মসংস্থান সমানভাবে হবে

‘ট্রাম্পের মনোনীতরা সব নতুন করে সাজাবেন’

Reporter Name / ১৬১ Time View
Update : সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪

নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রশাসনের জন্য এমন ব্যক্তিদের মনোনীত করছেন যারা বিদ্যমান ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটাতে পারবেন। রবিবার (১৭ নভেম্বর) দেশটির সম্প্রচারমাধ্যম সিএনএন আয়োজিত স্টেট অফ দ্য ইউনিয়ন অনুষ্ঠানে এই মন্তব্য করেছেন রিপাবলিকান পার্টির হাউজ স্পিকার মাইক জনসন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর দিয়েছে।

তিনি বলেছেন, মনোনীত ব্যক্তিরা প্রচলিত নিয়মকে নাড়িয়ে দেবেন। আমি মনে করি পরিকল্পিতভাবেই তাদের মনোনীত করা হয়েছে।

ট্রাম্প তার প্রশাসনের শীর্ষস্থানীয় পদগুলোতে মনোনয়নের ক্ষেত্রে অভিজ্ঞতার বদলে ঘনিষ্ঠতাকে অগ্রাধিকার দিচ্ছেন বলে বিভিন্ন মহল থেকে মন্তব্য করা হচ্ছে। এর মধ্যে প্রতিরক্ষামন্ত্রী পদে পিট হেগসেথ, অ্যাটর্নি জেনারেল পদে ম্যাট গায়েটজ ও স্বাস্থ্যমন্ত্রী পদের রবার্ট এফ কেনেডি জুনিয়রের মনোনয়ন নিয়ে বিতর্ক চলছে।

হেগসেথের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ রয়েছে, যা তিনি অস্বীকার করেছেন। গায়েটজ একটি কেলেঙ্কারির কেন্দ্রবিন্দুতে রয়েছেন। আর ভ্যাকসিন বিরোধী মন্তব্যের জন্য যথেষ্ট সমালোচিত হয়েছেন জেনেডি জুনিয়র।

এসব বিতর্কিত মনোনয়ন নিয়ে মুখ খুলেছেন ট্রাম্পের ছেলে ট্রাম্প জুনিয়র। রবিবার ফক্স নিউজে তিনি বলেছেন, আমরা জানি কে ভালো আর কে খারাপ। আমার বাবা তাদের সঙ্গেই কাজ করতে চান যারা দক্ষ, বিশ্বস্ত ও তার প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করবে।

ট্রাম্পের সর্বশেষ মনোনীতদের একজন হলেন তেল ব্যবসায়ী ক্রিস রাইট। তাকে জ্বালানিমন্ত্রী পদের চাচ্ছেন ট্রাম্প। জলবায়ু পরিবর্তনে সন্দেহবাদীদের একজন রাইট। তিনি একবার বলেছিলেন, যতক্ষণ নিরাপদ, নির্ভরযোগ্য, সাশ্রয়ী জ্বালানি পাওয়া যাচ্ছে, এর উৎস গুরুত্বপূর্ণ নয়।

ট্রাম্প জুনিয়র স্বীকার করেছেন, মনোনীত কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে বিতর্ক রয়েছে। ফলে তাদের নিয়োগ প্রক্রিয়া সিনেটে সমস্যার সম্মুখীন হতে পারে। তবে কোনও প্রতিবন্ধকতা সৃষ্টি হলে রিপাবলিকানদের বিকল্প পরিকল্পনা আছে দাবি করে তিনি বলেছেন, প্রথমে সবচেয়ে যোগ্য প্রার্থীদের মনোনীত করা হয়েছে। তারা যেকোনও মূল্যে প্রতিশ্রুতি পূরণের যোগ্যতা রাখেন বলেই তাদের বিরুদ্ধে অনেক বিতর্ক রয়েছে।

সিনেটের অনুমোদন ছাড়া ট্রাম্প প্রশাসনে মনোনীতদের নিয়োগ সম্পন্ন করা সম্ভব নয়। তাই নিয়োগ প্রক্রিয়া নিয়ে কিছুটা উদ্বেগ দেখা দিয়েছে। তবে ট্রাম্প শিবির আত্মবিশ্বাসী যে তারা এমন ব্যক্তিদের নিয়োগ দেবে, যারা ফলপ্রসূ কাজ করতে সক্ষম হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।