• ঢাকা, বাংলাদেশ সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
গোপালগঞ্জের ঘটনা রাষ্ট্রযন্ত্রের চরম ব্যর্থতার বহিঃপ্রকাশ: গোলাম পরওয়ার ২০৩১ ওয়ানডে বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ-ভারত, শুরু ৯ অক্টোবর রাজশাহী আদালত চত্বরে আইনজীবীকে পিটিয়ে রক্তাক্ত, আটক ৪ মায়ের ক্যানসার চিকিৎসায় সহায়তা চান ইবি শিক্ষার্থী বিজয় রুয়েটে পাবলিক প্রকিউরমেন্ট রুলস নিয়ে বিশেষ প্রেজেন্টেশন অনুষ্ঠিত ‘শিবিরকে নিয়ে কেন প্রোগ্রাম করেছেন?’—রাবি প্রভোস্টকে ছাত্রদল কর্মীর প্রশ্ন ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৫২ বিএসটিআইয়ের অনুমোদনহীন দই-মিষ্টি বিক্রি, অলিম্পিক সুইটসকে জরিমানা ইবির সমাজকল্যাণ বিভাগে আসমা সাদিয়া রুনা স্মৃতি সেমিনার লাইব্রেরি উদ্বোধন

‘শিবিরকে নিয়ে কেন প্রোগ্রাম করেছেন?’—রাবি প্রভোস্টকে ছাত্রদল কর্মীর প্রশ্ন

Reporter Name / ১০ Time View
Update : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মতিহার হলে নবনির্মিত সাইকেল গ্যারেজ উদ্বোধনকে কেন্দ্র করে হল প্রভোস্ট অধ্যাপক ড. সামিউল ইসলাম সরকারের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়েছেন হল শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। উদ্বোধনী অনুষ্ঠানে ছাত্রশিবিরের নেতাকর্মীদের বেশি গুরুত্ব দেওয়ার অভিযোগ তুলে তারা প্রভোস্টের কাছে ক্ষোভ প্রকাশ করেন।

রোববার (১৫ নভেম্বর) সকাল ১০টার দিকে হল প্রভোস্টের কার্যালয়ে এ ঘটনা ঘটে। এর আগে সকাল সাড়ে ৯টার দিকে নবনির্মিত সাইকেল গ্যারেজটির উদ্বোধন করা হয়।

এ সময় ছাত্রদল কর্মী খন্দকার মেহেদী প্রভোস্টকে উদ্দেশ করে বলেন, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিবির নিয়ে কোনো প্রোগ্রাম করা যাবে না। আপনি শিবিরকে নিয়ে কেন প্রোগ্রাম করেছেন?’

মতিহার হল ছাত্রদলের সভাপতি হাসিম রানা অভিযোগ করেন, সাইকেল গ্যারেজ নির্মাণ ও এর নিরাপত্তা নিশ্চিত করতে গ্রিল স্থাপনের দাবি তারা আগে থেকেই জানিয়ে আসছিলেন। কিন্তু তাদের গুরুত্ব না দিয়ে ছাত্রশিবিরের নেতাকর্মীদের বেশি গুরুত্ব দেওয়া হয়েছে।

তিনি বলেন, ‘আমাদের অনুষ্ঠানের ১০-১৫ মিনিট আগে জানানো হয়েছে, কিন্তু শিবির নেতাদের অনেক আগে জানানো হয়েছে। তাদের প্রভোস্ট বেশি গুরুত্ব দেন এবং এজেন্ডা বাস্তবায়ন করেন।’

অভিযোগের বিষয়ে হল প্রভোস্ট অধ্যাপক ড. সামিউল ইসলাম সরকার বলেন, তিনি কাউকে আলাদাভাবে আমন্ত্রণ জানাননি। হল সংসদের সাবেক ভিপি তাজুল ইসলাম নিজ থেকেই সেখানে এসেছিলেন। গত বৃহস্পতিবার নোটিশের মাধ্যমে সবাইকে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা জানানো হয়েছিল। রোববার সকাল সাড়ে ৯টায় অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা ছিল। উপস্থিতি নিশ্চিত করতে হলের কর্মকর্তারা অনুষ্ঠান শুরুর আগে শিক্ষার্থী ও বিভিন্ন ছাত্রসংগঠনের নেতাকর্মীদের স্মরণ করিয়ে দেন।

অন্যদিকে, হল সংসদের সাবেক ভিপি ও সাবেক শিবির সভাপতি তাজুল ইসলাম বলেন, সাইকেল গ্যারেজ নির্মাণে হল সংসদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। তিনি বলেন, ‘আমি শিবির হিসেবে নয়, সাবেক ভিপি হিসেবে উপস্থিত ছিলাম।’

হল প্রশাসনের উদাসীনতার অভিযোগ তুলে তিনি আরও বলেন, গ্যারেজ নির্মাণের কাজ অনেক আগেই শেষ হয়েছে। হল সংসদ দায়িত্বে থাকাকালে এটি উদ্বোধন করার কথা ছিল। কিন্তু প্রশাসন তাদের জন্য বিষয়টি সহজ করেনি।

বাকবিতণ্ডার সময় মতিহার হল ছাত্রদলের সভাপতি হাসিম রানা, সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নিশাত এবং ছাত্রদল কর্মী জাহিদ হাসান, আল আমিন রিজভী, সুলগ্ন রায় শুভ, আবদুল্লাহ আল মোস্তাফিজ ও জালাল ফারাজী উপস্থিত ছিলেন।

নুর/ এনএ


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।