• ঢাকা, বাংলাদেশ সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
গোপালগঞ্জের ঘটনা রাষ্ট্রযন্ত্রের চরম ব্যর্থতার বহিঃপ্রকাশ: গোলাম পরওয়ার ২০৩১ ওয়ানডে বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ-ভারত, শুরু ৯ অক্টোবর রাজশাহী আদালত চত্বরে আইনজীবীকে পিটিয়ে রক্তাক্ত, আটক ৪ মায়ের ক্যানসার চিকিৎসায় সহায়তা চান ইবি শিক্ষার্থী বিজয় রুয়েটে পাবলিক প্রকিউরমেন্ট রুলস নিয়ে বিশেষ প্রেজেন্টেশন অনুষ্ঠিত ‘শিবিরকে নিয়ে কেন প্রোগ্রাম করেছেন?’—রাবি প্রভোস্টকে ছাত্রদল কর্মীর প্রশ্ন ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৫২ বিএসটিআইয়ের অনুমোদনহীন দই-মিষ্টি বিক্রি, অলিম্পিক সুইটসকে জরিমানা ইবির সমাজকল্যাণ বিভাগে আসমা সাদিয়া রুনা স্মৃতি সেমিনার লাইব্রেরি উদ্বোধন

নিষিদ্ধ সংগঠনের নাশকতার প্রতিবাদে রাবিতে বিক্ষোভ

Reporter Name / ২৭ Time View
Update : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

প্রিয়জন ডেস্কঃ দেশব্যাপী নাশকতামূলক কর্মকাণ্ডের প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের একাংশ।

রোববার (১৫ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে ‘সাধারণ শিক্ষকবৃন্দ’ ব্যানারে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এর আগে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সিনেট ভবনের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মামুনুর রশীদ বলেন, গত ১৭ বছরে ফ্যাসিবাদী শক্তি অত্যাচার ও নিপীড়নের মাধ্যমে দেশকে বসবাসের অযোগ্য করে তুলেছিল। সেই পরিস্থিতি যেন আর ফিরে না আসে, সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

তিনি আরও বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন হওয়া উচিত। শিক্ষাপ্রতিষ্ঠানের বাসে অগ্নিসংযোগ, রাস্তায় ককটেল বিস্ফোরণ, বাসাবাড়ি ও সরকারি স্থাপনায় আগুন দেওয়ার মতো নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিহত করতে সবাইকে সচেতন থাকতে হবে।

উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক আব্দুল আলিম বলেন, পতিত সরকার ও পরাজিত শক্তির এজেন্টরা বিভিন্নভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করলে দেশে আর কখনো ফ্যাসিবাদ ফিরে আসতে পারবে না।

তিনি সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালনের পাশাপাশি যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

সমাবেশে বিশ্ববিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক ও অফিসার সমিতির সদস্য রোকসানা বেগম টুকটুকি বলেন, বিগত ১৭ বছরে ব্যাপক দমন-পীড়ন চালানো হয়েছে। সেই সময়ের পরিস্থিতির পুনরাবৃত্তি যেন না ঘটে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। শেখ হাসিনার বিভিন্ন বক্তব্য ও দেশে ফিরে আসার প্রচেষ্টার বিরোধিতাও করেন তিনি।

এছাড়া সমাবেশে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষক ও কর্মকর্তা বক্তব্য দেন। এ সময় শতাধিক শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, ছাত্রদল নেতা এবং বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।