• ঢাকা, বাংলাদেশ বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না আল্লাহ সুযোগ দিলে জনগণের চুরি করা টাকা পেট থেকে টেনে বের করবো: জামায়াত আমির সিরাজগঞ্জে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল জামায়াত প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত: ইসি ভোটকেন্দ্রে বিএনসিসি মোতায়েনে ইসির সিদ্ধান্ত বাতিল জামায়াত ক্ষমতায় গেলে নারী-পুরুষের কর্মসংস্থান সমানভাবে হবে বিএনপির মধ্যে উগ্রতা নেই, প্রতিশোধ নেই : মির্জা ফখরুল ভোটের দিন ভিসা সেবা দেবে না সুইডেন ঋণখেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব : হাসনাত ভাষার মাস শুরু ফেব্রুয়ারি মাসের জন্য জ্বালানি তেলের দাম কমালো সরকার

যুক্তরাষ্ট্র হেভিওয়েট পাকিস্তানের সামনে আজ

Reporter Name / ২০৮ Time View
Update : বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে ও পরে যুক্তরাষ্ট্র যেরকম চমকের জন্ম দিয়েছে পাকিস্তানের আগমনটা ঠিক তার বিপরীত। হেভিওয়েটের তকমা নিয়ে থাকলেও টুর্নামেন্টের প্রাক প্রস্তুতি সিরিজে বাবর আজমের দল হার দেখেছে। তার ওপর উদ্বোধনী ম্যাচে যুক্তরাষ্ট্র যেভাবে বারুদে ব্যাটিংটা দেখিয়েছে তাতে স্বাগতিকদের হালকাভাবে নেওয়ার মোটেও সুযোগ নেই। সেই দলটির বিপক্ষেই আজ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করতে যাচ্ছে পাকিস্তান। ম্যাচটা শুরু রাত সাড়ে ৯টায়।

যুক্তরাষ্ট্রকে আন্ডারডগ বলা হলেও দলটিকে দুঃসাহসী বলা ভুল হবে না। কানাডার বিপক্ষে হারের মতো অবস্থান থেকে দুর্দান্ত এক জয় তুলে নেওয়ায় তাদের দৃঢ় মানসিকতাকেই ফুটিয়ে তুলে। তাছাড়া টুর্নামেন্ট শুরুর আগে বাংলাদেশের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ জয় দলটিকে করে তুলেছে আরও আত্মবিশ্বাসী! তার ওপর নিজেদের মাঠে চেনা কন্ডিশন তাদের দিচ্ছে বাড়তি সুবিধাও।

অপর দিকে পাকিস্তান টুর্নামেন্ট এসে পরিপূর্ণভাবে অনুশীলনটাই করতে পারেনি। গত সপ্তাহে ডালাসের বৃষ্টিতে পাকিস্তানকে দুটি সেশন ইনডোরে করতে হয়েছে। কন্ডিশনের সঙ্গে খাপ খাওয়াতেও তাদের আগমনটা হয়েছে দেরিতে। তিন সপ্তাহ আয়ারল্যান্ড ও ইংল্যান্ডে সিরিজ খেলেছে। সেখানে শিরোপা প্রত্যাশী হিসেবে যতটা ভয় জাগানিয়া শক্তি হিসেবে নিজেদের মেলে ধরার দরকার তেমনটা দেখা যায়নি। বরং দুটি পূর্ণ ম্যাচেই ইংল্যান্ডের কাছে হেরেছে। পাকিস্তানকে আরও অস্বস্তিতে ফেলেছে ইমাদ ওয়াসিমের ইনজুরি। তার পরেও অধিনায়ক বাবর আজম শিরোপার বাইরে কিছু চিন্তা করছেন না। ম্যাচের আগে বলেছেন, ‘আমরা এখানে বিশ্বকাপ জিততেই এসেছি। ব্যক্তিগত রেকর্ড নিয়ে ভাবছি না। আমাদের কাছে গুরুত্বপূর্ণ দল ভালো করছে কিনা। আর অতীত থেকেও শিক্ষা নেওয়ার চেষ্টা করেছি।’

যুক্তরাষ্ট্র অধিনায়ক মোনাঙ্ক প্যাটেলও কথা বলেছেন আত্মবিশ্বাসী সুরে। তারা যে পাকিস্তানকে ছেড়ে কথা বলবে না সেটারই ইঙ্গিত ছিল ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে, ‘আসলে এটা টি-টোয়েন্টি। মাঠে ৩০-৪০ মিনিট ভালো করে কাটালে বলা যায় না, আমরা ম্যাচটা ছিনিয়েও নিতে পারি।’


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।