• ঢাকা, বাংলাদেশ রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না ক্ষমতায় গেলে নাহিদকে মন্ত্রী করা হবে: জামায়াত আমির ১০ ফেব্রুয়ারি সকাল ৭টায় শেষ হচ্ছে নির্বাচনি প্রচারণা অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু, অচল চট্টগ্রাম বন্দর রাজার ছেলে রাজা হবে, এ রাজনীতি আমরা ভেঙে দিতে চাই: শফিকুর রহমান ক্ষমতায় গেলে এ দেশকে যুবকদের হাতে তুলে দেয়া হবে: জামায়াত আমির একটি দল ভোটকেন্দ্র দখলের প্রস্তুতি নিচ্ছে: হাসনাত আবদুল্লাহ পুলিশের তাণ্ডব নির্বাচনকে ঘিরে ষড়যন্ত্রের আভাস: মঞ্জু যমুনা এলাকায় সংঘর্ষে আগ্নেয়াস্ত্র ব্যবহার হয়নি: ডিএমপি ইনকিলাব মঞ্চের জাবের ও রাকসুর জিএসসহ আহত অন্তত ২৩ ভোটকেন্দ্র দখলের চেষ্টা হলে শক্তহাতে প্রতিহত করার আহ্বান জামায়াত আমিরের

শরিফুল রাজের হানা ঢালিউড রাজার ঘরে !

Reporter Name / ১৩৯ Time View
Update : বুধবার, ৫ জুন, ২০২৪

শরিফুল রাজ হানা দিয়েছেন ঢালিউড রাজার ঘরে! তাও আবার ব্যাক টু ব্যাক দু’বার। শাকিব খানের ধারাবাহিক রাজত্বে, উদীয়মান রাজের এমন হানা সত্যিই বিস্ময়কর।

উইকিপিডিয়ার ভুল তথ্য, আলোচিত সিনেমা ‘দেয়ালের দেশ’ কিংবা সাম্প্রতিক মিডিয়া গুঞ্জন; মুখ ফসকে বললে শবনম বুবলী- শিরোনামের হেতু এর একটাও নয়।

রাজ অনেকটা নীরবে হানা দিয়েছেন শাকিবের জন্য নির্মাণাধীন পর পর দুটি ছবিতে। খানের রাজত্ব ম্লান হলে যে খবরগুলো হতো এভাবে, ‘বাদ পড়লেন শাকিব, যুক্ত হলেন রাজ’! ভার্সেটাইল মিডিয়ার ‘প্রিয়তমা’ ও ‘রাজকুমার’ সফলতা সেই শিরোনাম থেকে বাঁচিয়েছে ঢালিউড রাজাকে।

এবার মূল প্রসঙ্গ, খানের সর্বশেষ সর্বোচ্চ সফল প্রযোজনা প্রতিষ্ঠান ভার্সেটাইল মিডিয়া। প্রযোজক মহামান্যপুত্র শাকিব খানের বন্ধু আরশাদ আদনান। তারই জন্মদিনে (৩ জুন) ঘটা করে প্রযোজক সাফ জানিয়ে দিলেন শাকিব খান নয়, ইধিকা পালকে নিয়ে তিনি ফের মাঠে নামছেন। নির্মাণ করতে যাচ্ছেন ‘সাহেব’। যার নায়ক শাকিব খানের কথা এতোদিন শোনা গেলেও চূড়ান্ত ঘোষণায় হাজির হলেন শরিফুল রাজ। যেমনটা কল্পনাও করেনি ঢালিউডের কেউ। এটি নির্মাণ করতে যাচ্ছেন সাইফ চন্দন। তাতে পরামর্শক হিসেবে থাকছেন ‘প্রিয়তমা’ ও ‘রাজকুমার’ নির্মাতা হিমেল আশরাফ!

রাজের নাম ঘোষণা অনুষ্ঠানে প্রযোজক আদনান ও নির্মাতা চন্দনআদনানের ভাষায়, পুরো ‘প্রিয়তমা’ টিমই থাকছে এই ছবির সঙ্গে। নতুন যুক্ত হলো নির্মাতা সাইফ চন্দন আর নায়ক শরিফুল রাজ। থাকছেন না শাকিব খান। ছবিটি মুক্তি পাবে ২০২৫ সালের রোজার ঈদে।

প্রযোজকের এমন বিস্ময়কর সিদ্ধান্ত ও ঘোষণার রেশ ধরে এটুকু নিশ্চিত, ‘প্রিয়তমা’র সুবাদে শাকিব খানের সঙ্গে তৈরি বন্ধুত্ব অনেকটাই ফিকে হয়ে গেছে ‘রাজকুমার’ পরবর্তী ‘তুফান’-এ।

তবে আশার আলো ঠিকই জ্বালিয়ে রাখলেন কৌশলী প্রযোজক আরশাদ আদনান। এক প্রশ্নের জবাবে বললেন, ‘শাকিবকে নিয়ে নতুন প্ল্যান করছি। ইনফ্যাক্ট গল্পের কাজ চলছে। শেষ হলে আমরা সেটাও ঘোষণা দেবো।’

যদিও আভাস বলছে, ‘তুফান’ ব্যস্ততায় শাকিব খানের সঙ্গে দূরত্ব বেড়েছে আরশাদ আদনানের। সেই দূরত্ব এবার ঘুচিয়ে দিলেন শরিফুল রাজ।

ইধিকা পালখানের ডেরায় রাজের হানা এটাই প্রথম নয়। গত বছরই হাসিবুর রেজা কল্লোলের ‘কবি’ সিনেমায় অতর্কিত ঢুকে পড়েছেন ঠাণ্ডা মাথার রাজ। অথচ এই ছবিটি করার বিষয়ে সবই চূড়ান্ত ছিলো শাকিব খানের। কারণ তার আগে কল্লোল-শাকিবের অমর বন্ধুত্ব গড়ে উঠেছিলো ‘সত্তা’ ছবির সুবাদে। যদিও ‘কবি’তে এসে রাজের সুবাদে মুখ থুবড়ে পড়ে সেই বন্ধুত্ব! যেমনটা ঘটলো সর্বশেষ ‘সাহেব’ ছবির বেলায়।

এখানে আরেকটি কাকতাল, ‘কবি’ ও ‘সাহেব’ দুটো ছবিতেই রাজ নায়িকা হিসেবে পাচ্ছেন শাকিব খানের সুপারহিট নায়িকা কলকাতার ইধিকা পালকে!

মোট মিলিয়ে অনেকের মতে, ঢালিউড রাজার জন্য উদীয়মান শরিফুল রাজ- ক্রমশ হুমকি বটে!


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।