• ঢাকা, বাংলাদেশ বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না আল্লাহ সুযোগ দিলে জনগণের চুরি করা টাকা পেট থেকে টেনে বের করবো: জামায়াত আমির সিরাজগঞ্জে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল জামায়াত প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত: ইসি ভোটকেন্দ্রে বিএনসিসি মোতায়েনে ইসির সিদ্ধান্ত বাতিল জামায়াত ক্ষমতায় গেলে নারী-পুরুষের কর্মসংস্থান সমানভাবে হবে বিএনপির মধ্যে উগ্রতা নেই, প্রতিশোধ নেই : মির্জা ফখরুল ভোটের দিন ভিসা সেবা দেবে না সুইডেন ঋণখেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব : হাসনাত ভাষার মাস শুরু ফেব্রুয়ারি মাসের জন্য জ্বালানি তেলের দাম কমালো সরকার

বাংলাদেশি সম্প্রদায় ব্রিটেনে ঘর নিয়ে দুর্ভোগে

Reporter Name / ১৫২ Time View
Update : শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৪
ব্রিটেনে ঘর নিয়ে দুর্ভোগে বাংলাদেশি সম্প্রদায়
ব্রিটেনে ঘর নিয়ে দুর্ভোগে বাংলাদেশি সম্প্রদায়

ব্রিটে‌নে আবাসন সংক‌টে সব‌চেয়ে বে‌শি দু‌র্ভোগ পোহা‌চ্ছে বাংলা‌দেশি ক‌মিউ‌নি‌টির মানুষ। বছ‌রের পর বছর ধরে এ সমস্যা নি‌য়ে ভুগছেন ক‌য়েক লাখ ব্রিটিশ-বাংলা‌দেশি। চার-পাঁচ জ‌নের প‌রিবার নি‌য়ে অ‌নে‌কে চার বছ‌রের বে‌শি সময় ধ‌রে হো‌স্টেলের এক রু‌মে বসবাস কর‌ছেন। আবার প্রাপ্তবয়স্ক ছে‌লে-মে‌য়ে নি‌য়ে এক রু‌মে দিন পার করছেন অনেক মা-বাবা।

এদিকে কাউ‌ন্সি‌লের (বারা) ঘ‌রের জন্য আবেদন করতে হয়। কিন্তু অ‌পেক্ষমাণ তালিকায় কেটে যায় ১০ বছর। তবু মিল‌ছে না সু‌যোগ। এ ছাড়া অ‌নেক হো‌স্টেলে রান্নার ব্যবস্থা নেই; একটি ওয়াশরুম ব্যবহার কর‌তে হয় ১০ জনকে।

বি‌শেষ ক‌রে লন্ড‌নের কাউন্সিলগুলোয় বসবাসকারী বাংলা‌দেশিরা দেশ‌টির অন্য এথ‌নিক মাই‌নরি‌টি ক‌মিউ‌নি‌টির চে‌য়ে বেশি দুর্ভোগে আ‌ছেন। সম্প্রতি ওএনএসের (অ‌ফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিকস) জ‌রি‌পে এসব চিত্র উ‌ঠে এ‌সে‌ছে।

ব্রিটেনে প্রায় ৩৪ শতাংশ ব্রিটিশ-বাংলাদেশি সরকা‌রি সামাজিক আবাসন প্রকল্পে বসবাস করেন, যা ব্রিটিশ-ভারতীয়দের তুলনায় সাত গুণ বেশি। আর সামাজিক আবাসনে বাস করেন প্রায় ১৬ শতাংশ ব্রিটিশ-পাকিস্তানি।

জারিপে আরও উল্লেখ করা হয়, জাতিগত গোষ্ঠী হি‌সে‌বে ব্রিটিশ-বাংলাদেশিরা দেশ‌টি‌তে সব‌চে‌য়ে জনাকীর্ণ পরি‌বে‌শে বসবাস করছেন। এর মধ্যে প্রায় দুই-পঞ্চমাংশ বাংলা‌দেশি এমন পরিস্থিতিতে বাস করছেন। এটা সব ব্রিটিশ-এশিয়ানের চেয়ে উল্লেখযোগ্য হারে বে‌শি। যা ২৩ শতাংশ বলে সমীক্ষার ফলাফ‌লে উ‌ঠে এ‌সে‌ছে।

ওএনএসের জ‌রিপ অনুসারে, যুক্তরাজ্যে ঘরভাড়া সাত বছরের মধ্যে দ্রুত গতিতে বেড়েছে। সমীক্ষায় দেখা গে‌ছে, শ্বেতাঙ্গ ব্রিটিশ কর্মীদের তুলনায় ভারতীয় কর্মচারীদের আয় বেশি, যা প্রায় প্রতি ঘণ্টায় ১৭ দশ‌মিক ২৯ পাউন্ড। কিন্তু বাংলা‌দেশিরা ঘণ্টাপ্রতি আয় ক‌রেন মাত্র ১১ দশ‌মিক ৯০ পাউন্ড।

ব্রিটে‌নের বাংলাদেশি ক‌মিউ‌নি‌টির আবাসন ও মর্টগেজ পরামর্শক, আব্দুল কা‌দির বাংলা ট্রিবিউনকে ব‌লেন, বে‌শির ভাগ বাংলা‌দেশি ব্রিটেনে কম বেতনে চাকরি ক‌রেন। তাই তা‌দের ওপর আবাসন সংক‌টের প্রভাব মারাত্মক। প্রাই‌ভেট রে‌ন্টেড ঘ‌রের ক্ষে‌ত্রে ভাড়া ক‌য়েক গুণ বে‌শি।

টাওয়ার হ্যামলেটস কাউ‌ন্সি‌লের সা‌বেক ডেপু‌টি মেয়র কাউ‌ন্সিলর অ‌হিদ আহমদ ব‌লেন, গ্যাস, পানি, বিদ্যুৎ ও কাউ‌ন্সিল টে‌ক্সের অব্যাহত বৃ‌দ্ধি জনজীবনকে অসহনীয় ক‌রে তু‌লেছে। আবাসন সংকট মানু‌ষের শারী‌রিক ও মান‌সিক স্বাস্থ্যকে প্রভাবিত ক‌রে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।