• ঢাকা, বাংলাদেশ বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
শিরোনাম
আওয়ামী লীগের সন্ত্রাসীদের আশ্রয় দিয়ে সন্ত্রাস নির্মূল সম্ভব নয়: ইমাজ উদ্দিন মণ্ডল এইচএসসি পাসে ইজি ফ্যাশনে চাকরির সুযোগ, বেতন ২৫ হাজার টাকা সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টে দেশসেরা রাসিক, পুরস্কার নগরবাসীকে উৎসর্গ দুই শিক্ষার্থীর পরিবারকে চার লাখ টাকার বীমার চেক দিল রুয়েট রাজশাহীতে ছাত্রলীগ নেতাকে পুলিশে দেওয়া নিয়ে ছাত্রদলের সংঘর্ষ, গুলি-ককটেল বিস্ফোরণ বায়োগ্যাসে মিলবে জ্বালানি ও জৈব সার, বাড়বে আয়: ক্রীড়া প্রতিমন্ত্রী রাজশাহীর ‘ক্লিন সিটি, গ্রিন সিটি’ উদ্যোগ নিয়ে তিন দিনব্যাপী কর্মশালা শুরু পাবিপ্রবি ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ, হাসপাতালে হল সভাপতি রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে ৯ জন গ্রেপ্তার চট্টগ্রামে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

উপনির্বাচনে প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে আপিল করেছেন হিরো আলম

Reporter Name / ২৬৩ Time View
Update : মঙ্গলবার, ১০ জানুয়ারী, ২০২৩

বগুড়া-৪ ও বগুড়া-৬ আসনের উপনির্বাচনে প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে আপিল করেছেন আশরাফুল হোসেন আলম (হিরো আলম)। বিএনপির এমপিদের পদত্যাগ করার ফলে শূন্য হওয়া ওই দুই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন তিনি। কিন্তু রিটার্নিং কর্মকর্তার যাচাইবাছাইয়ে মনোনয়নপত্র বাতিল হয়। মঙ্গলবার (১০ জানুয়ারি) দুপুরে আগারগাঁও নির্বাচন ভবনে ইসি কমিশন সচিবালয়ে আপিল আবেদন করেন হিরো আলম।

জানা যায়, জাতীয় সংসদ নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতায় ১ শতাংশ ভোটার/সমর্থক থাকা বাধ্যতামূলক। কিন্তু হিরো আলম ১ শতাংশ ভোটার সমর্থক দেখাতে না পারায় এবং যতটুকু দেখিয়েছেন ভোটারের সঙ্গে মিল না থাকায় রিটার্নিং কর্মকর্তা গত ৮ জানুয়ারি বাছাইয়ে তার মনোনয়নপত্র বাতিল করেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে হিরো আলম বলেন, বগুড়া-৪ ও বগুড়া-৬ দুইটা আসনেই ১ শতাংশ ভোটারের স্বাক্ষরের কারণে আমার মনোনয়নপত্র বাতিল করেছে। তার জন্যই আমি নির্বাচন কমিশনের কাছে আপিল করলাম। আমার সব কাগজপত্র ঠিক আছে। উনারা যে ভুলগুলো ধরেছে তার প্রমাণসহ জমা দিয়েছি। উনারা যে ভুলটা ধরেছে একজন ভোটারের নাকি নম্বর খুঁজে পাওয়া যাচ্ছে না। পরে দেখি ওই নম্বরটি আমি জমাই দেই নাই।

তিনি বলেন, ২০১৮ সালে একই ভুলের কারণে আমার মনোনয়ন বাতিল করা হয়েছিল। পরে হাইকোর্টে রিট করে মনোনয়নপত্র ফিরে পাই।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।