• ঢাকা, বাংলাদেশ বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
শিরোনাম
আওয়ামী লীগের সন্ত্রাসীদের আশ্রয় দিয়ে সন্ত্রাস নির্মূল সম্ভব নয়: ইমাজ উদ্দিন মণ্ডল এইচএসসি পাসে ইজি ফ্যাশনে চাকরির সুযোগ, বেতন ২৫ হাজার টাকা সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টে দেশসেরা রাসিক, পুরস্কার নগরবাসীকে উৎসর্গ দুই শিক্ষার্থীর পরিবারকে চার লাখ টাকার বীমার চেক দিল রুয়েট রাজশাহীতে ছাত্রলীগ নেতাকে পুলিশে দেওয়া নিয়ে ছাত্রদলের সংঘর্ষ, গুলি-ককটেল বিস্ফোরণ বায়োগ্যাসে মিলবে জ্বালানি ও জৈব সার, বাড়বে আয়: ক্রীড়া প্রতিমন্ত্রী রাজশাহীর ‘ক্লিন সিটি, গ্রিন সিটি’ উদ্যোগ নিয়ে তিন দিনব্যাপী কর্মশালা শুরু পাবিপ্রবি ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ, হাসপাতালে হল সভাপতি রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে ৯ জন গ্রেপ্তার চট্টগ্রামে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

আওয়ামী লীগের সন্ত্রাসীদের আশ্রয় দিয়ে সন্ত্রাস নির্মূল সম্ভব নয়: ইমাজ উদ্দিন মণ্ডল

Reporter Name / ১২ Time View
Update : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

আওয়ামী লীগের সন্ত্রাসীদের আশ্রয়-প্রশ্রয় দিয়ে দেশে সন্ত্রাস নির্মূল করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন রাজশাহী মহানগর জামায়াতে ইসলামীর সেক্রেটারি ইমাজ উদ্দিন মণ্ডল। তিনি বলেন, সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে জনগণই এর জবাব দেবে। রাজশাহীতে যারা গোলাগুলি ও অরাজকতা সৃষ্টি করেছে, অবিলম্বে তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে।

বুধবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে সারাদেশে নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য, জ্বালাও-পোড়াও ও লুটপাট এবং আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। নগরীর আলুপট্টি মোড় থেকে মিছিলটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে গণকপাড়া মোড়ে গিয়ে সমাবেশে মিলিত হয়।

সমাবেশটি সঞ্চালনা করেন মহানগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন সরকার। এতে ইমাজ উদ্দিন মণ্ডল আরও বলেন, দেশে খুন, অগ্নিসংযোগ, লুটপাট ও ভাঙচুরের ঘটনা ঘটলেও তা প্রতিরোধে সরকারের কার্যকর কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী নিজ মন্ত্রণালয়ের দায়িত্ব পালনের পরিবর্তে অন্য মন্ত্রণালয়ের বিষয়ে বেশি আগ্রহী। এভাবে দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। তাই গোপালগঞ্জের ঘটনার পরিপ্রেক্ষিতে সালাহউদ্দিন আহমদকে অবিলম্বে পদত্যাগ করতে হবে।

তিনি বলেন, বর্তমানে বিএনপি নেতাদের বাসায় আওয়ামী লীগ নেতাদের আশ্রয় পাওয়ার ঘটনা সামনে আসছে। রাজশাহীতেও কয়েক দিন আগে দুই বিএনপি নেতার বাসা থেকে আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া গতকাল রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীদের আশ্রয়-প্রশ্রয় দেওয়ার কারণেই এ ধরনের পরিস্থিতির সৃষ্টি হচ্ছে বলে তিনি দাবি করেন।

তিনি আরও বলেন, একদিকে বিএনপি বলছে, সব রাজনৈতিক দলকে নিয়ে ঐক্যবদ্ধ হতে হবে। অন্যদিকে দেশের বিভিন্ন স্থানে জামায়াত ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে। ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে জামায়াত-শিবিরের নেতাকর্মীদের ওপর হামলা, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটানো হচ্ছে। এসব কর্মকাণ্ড বন্ধ না হলে জনগণই এর জবাব দেবে।

সমাবেশে মহানগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন সরকার বলেন, বিএনপি নিজেদের রাজনৈতিক প্রয়োজনে জামায়াতের সহযোগিতা নেয়। সংকটে পড়লে জামায়াতের কথা স্মরণ করে, কিন্তু সংকট কেটে গেলেই জামায়াতকে ‘গুপ্ত’ আখ্যা দিয়ে সমালোচনা শুরু করে। বিএনপির এমন দ্বিমুখী রাজনৈতিক অবস্থান জনগণের কাছে স্পষ্ট।

তিনি বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন-সংগ্রামে জামায়াতসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা সক্রিয় ভূমিকা পালন করেছেন। অথচ বিএনপি জুলাইয়ের শহীদদের কথা বললেও জুলাই সনদ ও গণরায় মেনে নেয়নি।

সমাবেশে রাবি শিবিরের সেক্রেটারি মেহেদী হাসান বলেন, শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার শাসনামলে দেশে বিভিন্নভাবে হত্যাকাণ্ড চালানো হয়েছে। এসব হত্যাকাণ্ডের পেছনে ভারতের মদদ রয়েছে বলে তিনি দাবি করেন। দেশপ্রেমিক ও তৌহিদি জনতা ভারতের প্রভাব বিস্তার করে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা প্রতিহত করবে বলেও মন্তব্য করেন তিনি।

সভাপতির বক্তব্যে রাজশাহী মহানগর জামায়াতের আমীর অধ্যাপক ডা. মোহাম্মদ জাহাঙ্গীর বলেন, আওয়ামী লীগকে আশ্রয়-প্রশ্রয় দিয়ে পুনর্বাসনের চেষ্টা করা হলেও জনগণ কখনোই তাদের গ্রহণ করবে না। জুলাইয়ের আন্দোলন-সংগ্রামের মাধ্যমে আওয়ামী লীগের শাসনের যে অবসান ঘটেছে, ভবিষ্যতেও জনগণ তাদের প্রতিহত করবে।

তিনি বলেন, আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে সরকার কার্যকর ভূমিকা রাখতে পারছে না। গোপালগঞ্জে থানা থেকে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় দেশে অরাজক পরিস্থিতি তৈরি হয়েছে। সরকার জুলাই সনদ অস্বীকার করছে এবং গণহত্যার বিচারের রায় বাস্তবায়নে টালবাহানা করছে। অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচারের রায় কার্যকরের দাবি জানান তিনি। একই সঙ্গে ভারতীয় আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে দেশপ্রেমিক সব শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর জামায়াতের নায়েবে আমীর অ্যাডভোকেট আবু মোহাম্মদ সেলিম, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাহবুবুল আহসান বুলবুল, অধ্যক্ষ মো. শাহাদত হোসাইনসহ মহানগর জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

নুর/ এনএ


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।