• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না পবা পারিলা ইউনিয়নে ১৫০ জনের মাঝে ঈদ উপহার বিতরণ ধৈর্যেরও সীমা আছে, ইরানকে সৌদির সতর্কবার্তা ট্রেনের জন্য প্লাটফর্মজুড়ে হাজারও মানুষের অপেক্ষা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল ঘোষণা করলো মালয়েশিয়া “রাজশাহীতে জামায়াতের দুই পক্ষের সংঘর্ষ” শিরোনামে প্রকাশিত খবরের প্রতিবাদে বিবৃতি নিরাপত্তাপ্রধান আলী লারিজানির মৃত্যু নিশ্চিত করলো ইরান: রাষ্ট্রীয় গণমাধ্যম রাজশাহী রেঞ্জ ডিআইজিকে আইনি নোটিশ রাজশাহীর চন্দ্রিমা থানা এলাকা হতে ২১টি ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে র‍্যাব-৫। টানা ৭ দিনের ছুটি শুরু আজ বাগদাদে মার্কিন দূতাবাসে ভয়াবহ ড্রোন ও রকেট হামলা

মুখ খুললেন পূজা চেরি, কি বললেন অপু ও বুবলীকে নিয়ে?

Reporter Name / ১৮৩ Time View
Update : শনিবার, ৮ অক্টোবর, ২০২২

বিনোদন জগতে বর্তমানে আলোচনার তুঙ্গে রয়েছেন শাকিব খান। নায়িকা বুবলী এবং তাদের আড়াই বছরের সন্তানের বিষয় প্রকাশ্যে আসতেই তুমুল সমালোচিত হচ্ছেন ঢাকাই সিনেমার কিং খান । বুবলীর ঘটনা নিয়ে সিনেমা পাড়ায় যখন গরম, ঠিক তখনই সবার নজর পড়েছে এ চিত্রনায়িকা পূজা চেরির দিকে। হালের এই আলোচিত নায়িকার সঙ্গে শাকিবের প্রেমের গুঞ্জন ঝড় তুলেছে সামাজিকমাধ্যমে। তবে এ সম্পর্কে পূজার কোনো মন্তব্য না আসায় রহস্য আরো ঘুরপাক খাচ্ছিল। অবশেষে শাকিব খান ইস্যুতে একটি বেসরকারি টেলিভিশনের কাছে মুখ খুলেছেন অভিনেত্রী।

পূজা চেরি বলেন, বুবলী আপুর সঙ্গে আমার দুইদিন দেখা হয়েছে, হাই হ্যালো হয়েছে। মনে হয়েছে যে উনি অনেক ভালো, অনেক পজিটিভ। আর অপু দিদির সঙ্গে খুব ভালো সম্পর্ক। আমার কাছে মনে হয়েছে তারা দুজনই ভালো। তাদের সঙ্গে আমাকে জড়িয়ে বাজে কোনো মন্তব্য করার কোনো কারণ আমি দেখছি না।

পূজা বলেন, আমি ভেবেছিলাম যেহেতু এটা মিথ্যা একটা নিউজ, ১-২ ঘণ্টা পরই মানুষ বুঝে যাবে যে এটা একটা ফেক। এ জন্য এ নিয়ে আমি কিছু বলিনি, চুপ ছিলাম। এখন দেখছি চুপ থাকার কারণে বিষয়টা আরো বেশি নোংরা হয়ে যাচ্ছে। নোংরামির ব্যাপারটা এত বেশি ছড়িয়ে পড়েয়ে পরবর্তীতে আমি ক্লিয়ারও করেছি।

পূজা আরো বলেন, আপনারা তো কখনো আমাকে দেখেননি। আগে দেখুন, তারপর বলুন কোনটা ভালো বা কোনটা খারাপ। না দেখে বলাটা উচিত না। আমার ব্যক্তিগত জীবনে নিয়ে অনেকে অনেক কিছু বলেছে, আমার ব্যক্তিগত জীবনে আমি অনেক কিছুই করতে পারি। সেটা আমি অবশ্যই পেশাগত জায়গায় বলবো না। কিন্তু এখন যেহেতু অনেকেই অনেক কথা বলছে আমি এইটুকু বলবো আসলে সত্যিটা জানার চেষ্টা করুন। প্রমাণ বের করার চেষ্টা করুন, তারপর বলুন।

শাকিব খানের প্রসঙ্গে পূজা বলেন, তিনি একজন খুব ভালো অভিনেতা, তিনি তো সুপারস্টার। সবকিছু মিলিয়ে তিনি একটা ফুল প্যাকেজ। তাকে নিয়ে কোনো কিছুই আমি বলবো না। তিনি ইন্ডাস্ট্রির নায়ক, আমিও একজন নায়িকা। তার সঙ্গে কাজ হতেই পারে। সব মিলিয়ে যদি ভালো মনে হয় আর দর্শকরাও যদি চায়, তাহলে অবশ্যই তার সঙ্গে আমি কাজ করবো।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।