• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
শিরোনাম
নির্বাসিত নেতাদের দেশে ফেরা ঘিরে বিশ্বজুড়ে যত নাটকীয় ঘটনা নাটোরের আড়াইশ বছরের কাঁচাগোল্লার কদর বাড়ছে, যাচ্ছে বিদেশেও আসাদ নূরের সঙ্গে সম্পর্কের বিষয়ে মুখ খুললেন বিয়াস বাসু দেশের বিভিন্ন স্থানে বিস্ফোরণ ও অগ্নিসংযোগ রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে ৬ জন গ্রেপ্তার, ইয়াবা-ট্যাপেন্টাডল উদ্ধার শ্রীলঙ্কাকে হারিয়ে গ্রুপ সেরা হওয়ার লক্ষ্য বাংলাদেশের মায়োপ্যাথিতে আক্রান্ত সিদ্দিকের বাঁচার আকুতি, চিকিৎসায় প্রয়োজন আড়াই লাখ টাকা জামায়াত আমিরের সঙ্গে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের বৈঠক রাজশাহী বিমানবন্দরের ফটকে দুটি গ্রেনেড উদ্ধার, নিষ্ক্রিয় মোহনপুরে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ সদস্য আটক

আসাদ নূরের সঙ্গে সম্পর্কের বিষয়ে মুখ খুললেন বিয়াস বাসু

Reporter Name / ১ Time View
Update : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

প্রিয়জন ডেস্কঃ আসাদ নূরের সঙ্গে সম্পর্কের নানা আলোচনা ও ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা বন্ধের আহ্বান জানিয়েছেন তার দীর্ঘদিনের বান্ধবী বিয়াস বাসু। তাদের মধ্যে বন্ধুত্ব, আবেগের সম্পর্ক ও বিচ্ছেদের বিষয়টি তুলে ধরে তিনি বলেছেন, ২০২২ সালেই তাদের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে।

বুধবার (১১ নভেম্বর) ভারতের পশ্চিমবঙ্গের নাগরিক বিয়াস বাসু এক ফেসবুক পোস্টে তিনি এসব কথা বলেন।

পোস্টে বিয়াস বসু জানান, ২০১৬ সালে আসাদ নূরের সঙ্গে তার বন্ধুত্ব হয়। ২০১৭ সালে তাদের দেখা হলেও বিশেষ ব্যক্তিগত কারণে কয়েক দিনের মধ্যেই সেই বন্ধুত্ব ভেঙে যায়। একই বছরের ২৫ ডিসেম্বর ব্লাসফেমি আইনে গ্রেফতার হয়ে বাংলাদেশে কারাগারে যান আসাদ। বিমানবন্দর থেকে তিনি বিয়াসকে ফোন করেন। পরে কারাগার থেকে হাতে লেখা চিঠিও পাঠান।

বিয়াস বলেন, মানবিক তাগিদ থেকেই তিনি বাংলাদেশে গিয়ে আসাদকে কারামুক্ত করার চেষ্টা করেন। মুক্তির কিছুদিন পর আবারও গ্রেফতার হলে তাকে ছাড়াতে ফের বাংলাদেশে যান। এভাবে বেশ কয়েকবার বাংলাদেশে গিয়ে আসাদের মুক্তির চেষ্টা করেন তিনি। একপর্যায়ে মুক্তি পেয়ে আসাদ কলকাতায় যান। তবে নিজের ভুল সিদ্ধান্তের কারণে সেখানেও কারাগারে যেতে হয় তাকে।

দীর্ঘ এই সময়ে আসাদের সঙ্গে তার একধরনের আবেগের সম্পর্ক তৈরি হয়েছিল বলে মনে করেন বিয়াস। তার ভাষায়, ছয় বছরের বন্ধুত্বের মধ্যে দেড় থেকে দুই বছর আসাদ বাংলাদেশ ও ভারতের কারাগারে ছিলেন। বাকি সময়ের বড় একটি অংশ কেটেছে করোনাকালে।

নিজেদের সম্পর্কের ব্যাখ্যায় বিয়াস স্পষ্ট করেন, আসাদের সঙ্গে তার কখনো বিয়ে বা একসঙ্গে লিভ টুগেদারের সম্পর্ক ছিল না। তাদের মধ্যে যোগাযোগ ও ভালো বন্ধুত্ব ছিল। তবে আবেগের সম্পৃক্ততা এবং আসাদের ওপর নিজের নির্ভরশীলতা তৈরি হয়েছিল বলে স্বীকার করেন তিনি।

বিয়াস জানান, ব্যক্তিগত বিষয়ে মতবিরোধের কারণে ২০২২ সালে তাদের মধ্যে সম্পূর্ণ বিচ্ছেদ ঘটে। এরপর থেকে তাদের আর কোনো যোগাযোগ নেই।

সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের অতীত সম্পর্ক নিয়ে আলোচনা বন্ধের আহ্বান জানিয়ে বিয়াস বলেন, মানুষের জীবনে বন্ধুত্ব আসে, ভেঙে যায়; প্রেম ও সম্পর্কও তৈরি হয়, আবার শেষ হয়। এসব জীবনের স্বাভাবিক ঘটনা। কিন্তু সেই স্বাভাবিক বিষয়কে অস্বাভাবিকভাবে তুলে ধরে বছরের পর বছর আলোচনা করাকে তিনি অস্বাভাবিক মানসিকতা বলে মনে করেন।

তিনি আরও বলেন, ২০২৬ সালে এসে ২০২০ সালে তার প্রাক্তন কে ছিলেন, কেন প্রাক্তন হয়েছেন কিংবা তিনি বর্তমান না প্রাক্তন— এসব নিয়ে অযথা আলোচনা ও নোংরামি বন্ধ করা উচিত। কার সঙ্গে কার সম্পর্ক ছিল বা আছে, তা নিয়ে পড়ে থাকাকে মধ্যযুগীয় মানসিকতা বলেও মন্তব্য করেন তিনি।

ব্যক্তিগত বিষয় নিয়ে তাকে প্রশ্ন করে বিব্রত না করার অনুরোধ জানিয়ে বিয়াস বলেন, তিনি নিজের জীবনে ভালো আছেন এবং নিজের মতো করে এগিয়ে যাচ্ছেন। তার জীবনে মানুষের চেয়ে প্রাণীদের গুরুত্ব বরাবরই বেশি।

পোস্টের শেষে আসাদ নূরের জন্য শুভকামনা জানিয়ে বিয়াস লেখেন, তার জীবন সুন্দর হোক, সুখ ও সমৃদ্ধিতে ভরে উঠুক।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।