• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না স্বাধীনতার বিরোধিতাকারীরা আজীবন ঘৃণিত থাকবে: রাজশাহীতে ভূমিমন্ত্রী মিনু স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজশাহী মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‍্যালি চট্টগ্রামে চট্টলা এক্সপ্রেসের বগিতে ‘ভয়াবহ’ আগুন শ্রদ্ধার ফুলে বীর শহীদদের স্মরণ পবা পারিলা ইউনিয়নে ১৫০ জনের মাঝে ঈদ উপহার বিতরণ ধৈর্যেরও সীমা আছে, ইরানকে সৌদির সতর্কবার্তা ট্রেনের জন্য প্লাটফর্মজুড়ে হাজারও মানুষের অপেক্ষা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল ঘোষণা করলো মালয়েশিয়া “রাজশাহীতে জামায়াতের দুই পক্ষের সংঘর্ষ” শিরোনামে প্রকাশিত খবরের প্রতিবাদে বিবৃতি
/ খেলা
তামিম ইকবাল প্রায় দেড় বছর আন্তর্জাতিক টি-টোয়েন্টি না খেললেও বিশ্বকাপ দলে তাঁকে রাখতে চেয়েছিলেন নির্বাচকেরা। তামিম বিশ্বকাপ না খেলার ঘোষণা দেওয়ায় নির্বাচকদের এটা নিয়ে আর বেশি ভাবতে হয়নি। সৌম্য সরকার, আরো পড়ুন
শেষটা ভালো হলো না বাংলাদেশের। এক ম্যাচ বাকি রেখেই সিরিজ নিশ্চিত করে ফেলা টাইগাররা পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে খেয়েছে হোঁচট। নিউজিল্যান্ডের কাছে ২৭ রানে হেরে শেষ করেছে ৩-২ ব্যবধানে। তবে
পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের তিন ম্যাচ জিতে আগেই সিরিজ নিশ্চিত করেছে স্বাগতিক বাংলাদেশ। চতুর্থ ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে নেয় মাহমুদউল্লাহ বাহিনী। তবে শেষ ম্যাচটা জিততে পারলো না টাইগাররা। প্রতিপক্ষের
বাছাই পর্বে পেরুকে ২-০ গোলে হারিয়েছে  ব্রাজিল। সেলেসাওদের হয়ে গোল করেছেন নেইমার ও এভারটন। এই ম্যাচে ব্রাজিলের জয়ের নায়ক নেইমার। নিজে একটি গোল করেছেন, আরেকটি গোলে রেখেছেন অবদান। আর্জেন্টিনার মত
বাংলাদেশের আইসিসি প্যানেল আম্পায়ার নাদির শাহ শুক্রবার ভোর পৌনে ৪টার দিকে রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি (ইন্নালিল্লাহি…রাজিউন)। ফুসফুসের ক্যান্সারের সঙ্গে লড়াইয়ে হার মেনে চলে গেলেন
ব্রাজিল জাতীয় দলের ফুটবলারকে উড়িয়ে আনছে ঢাকার জায়ান্ট বসুন্ধরা কিংস। এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াই এএফসি কাপে রেসে ফিরতে নতুন মৌসুমে দলে যোগ হচ্ছে আরও দুই একজন হাই প্রোফাইল ফুটবলার।এমনকি বাদ দেয়া
শঙ্কাই সত্য হলো। বেন স্টোকসকে ছাড়াই ঘোষণা করা হলো ইংল্যান্ডের টি-টোয়েন্টি বিশ্বকাপ দল। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) জানিয়েছে, মানসিক চাপের কারণে ক্রিকেট থেকে স্বেচ্ছা নির্বাসনে যাওয়া এই অলরাউন্ডার
নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান সিরিজে চেনা ফর্মে নেই বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বল হাতে কিছুটা কারিশমা দেখাতে পারলেও ব্যাট হাতে একেবারেই অনুজ্জ্বল তিনি। বিশ্বকাপের আগে দলের সেরা তারকার এই ফর্মহীনতা দুশ্চিনায়

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।