• ঢাকা, বাংলাদেশ বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না আল্লাহ সুযোগ দিলে জনগণের চুরি করা টাকা পেট থেকে টেনে বের করবো: জামায়াত আমির সিরাজগঞ্জে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল জামায়াত প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত: ইসি ভোটকেন্দ্রে বিএনসিসি মোতায়েনে ইসির সিদ্ধান্ত বাতিল জামায়াত ক্ষমতায় গেলে নারী-পুরুষের কর্মসংস্থান সমানভাবে হবে বিএনপির মধ্যে উগ্রতা নেই, প্রতিশোধ নেই : মির্জা ফখরুল ভোটের দিন ভিসা সেবা দেবে না সুইডেন ঋণখেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব : হাসনাত ভাষার মাস শুরু ফেব্রুয়ারি মাসের জন্য জ্বালানি তেলের দাম কমালো সরকার

পেরুকে হারিয়ে বাছাই পর্বে শতভাগ জয় ধরে রাখলো ব্রাজিল

Reporter Name / ১৬৯ Time View
Update : শুক্রবার, ১০ সেপ্টেম্বর, ২০২১

বাছাই পর্বে পেরুকে ২-০ গোলে হারিয়েছে  ব্রাজিল। সেলেসাওদের হয়ে গোল করেছেন নেইমার ও এভারটন।

এই ম্যাচে ব্রাজিলের জয়ের নায়ক নেইমার। নিজে একটি গোল করেছেন, আরেকটি গোলে রেখেছেন অবদান। আর্জেন্টিনার মত ব্রাজিলও প্রথম গোলের দেখা পায় ১৪ মিনিটে। নেইমারের এসিস্টে স্কোরশিটে নাম লেখান এভারটন রিবেইরো।

এরপর হাফ টাইমের ঠিক আগে, ম্যাচের ৪০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে ব্রাজিল। ফাঁকায় একটি বল পেয়ে নেইমার সহজেই বল জালে জড়ান। দলের লিড ডাবল করেন প্রথম গোলের কারিগর নেইমার জুনিয়র। এভারটনের নেয়া শট গোলকিপার ঠেকালেও ফিরতি বল জালে জড়াতে ভুল করেননি পিএসজি ফরোয়ার্ড। হাফ টাইমের পর গোলমুখে দুই দলের ফরোয়ার্ডরা ব্যর্থ হলে ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে তিতের শিষ্যরা। এ জয়ে বিশ্বকাপ বাছাইয়ে শতভাগ জয়ের ধারা বজায় রাখলো সেলেসাওরা।

এদিকে, বিশ্বকাপ বাছাইয়ে লিওনেল মেসির হ্যাট্রিকে বলিভিয়াকে ৩-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। ক্ষুদে ফুটবল জাদুকরের দুর্দান্ত পারফরমেন্সে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে বলিভিয়ার বিপক্ষে বড় ব্যবধানে জয় তুলে নিয়েছে আর্জেন্টিনা। ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে আলবেসেলস্তেরা। ম্যাচের ১৪ মিনিটেই পেলেকে ছুঁয়ে ফেলেন মেসি। আন্তর্জাতিক ম্যাচে পেলের ৭৭ গোলের রেকর্ডটাও ধরে ফেলেন ক্ষুদে জাদুকর। হাফ টাইমের পর দলের লিড ডাবল করেন অধিনায়ক মেসি। এ গোলে পেলেকে ছাড়িয়ে যান তিনি।

অনেকদিন পর আর্জেন্টিনার মনুমেন্তালে খেলা এবং সেই ম্যাচ দেখতে মাঠে উপস্থিত মেসির মা, ভাই। এমন ম্যাচে মেসি আরও একবার চমকে দিয়ে করেন জাতীয় দলের হয়ে সপ্তম হ্যাটট্রিক। হ্যাটট্রিকের পর মেসির গোলসংখ্যা এখন ৭৯টি। এর মাধ্যমে লাতিন আমেরিকা অঞ্চলের সর্বোচ্চ গোলেরও রেকর্ড এখন মেসির দখলে। কেনমেবলে এত গোলের রেকর্ড দক্ষিণ আমেরিকা অঞ্চলের আর কোনও ফুটবলারের নেই।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।