• ঢাকা, বাংলাদেশ রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না ট্রাম্পের বিরুদ্ধে ‘নো কিংস’ বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র ঈদের ছুটি শেষে বিকেল ৩টায় বসছে জাতীয় সংসদের অধিবেশন ঈদ উপলক্ষে ট্রেন যাত্রীদের সহায়তায় রাসিক প্রশাসকের ব্যতিক্রমী প্রশংসনীয় উদ্যোগ ‘বাংলাদেশে আইপিএল সম্প্রচারে বাধা নেই’ দেশের সব পেট্রোল পাম্পে নিয়োগ করা হবে ট্যাগ অফিসার নেপালে নতুন সরকারের শপথের পরদিনই সাবেক প্রধানমন্ত্রী গ্রেপ্তার রানা প্লাজা থেকে বেঁচে ফেরা নাসিমার মৃত্যু পদ্মায় বাসডুবিতে প্রথমবারের মতো বৈঠকে বসছে সংসদীয় কমিটি ও সরকারি দল স্বাধীনতার বিরোধিতাকারীরা আজীবন ঘৃণিত থাকবে: রাজশাহীতে ভূমিমন্ত্রী মিনু স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
/ বাংলাদেশ
মৌসুমি বায়ুর নিষ্ক্রিয়তায় সারাদেশই বৃষ্টির প্রবণতা কম। তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস না পেরোলেও গরম অনুভব হচ্ছে অনেক বেশি। প্রায় সারা দেশের মানুষই গরমে কষ্ট পাচ্ছেন। এ অবস্থায় কিছুটা স্বস্তির আভাস আরো পড়ুন
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বচ্ছ ও পরিচ্ছন্ন ইমেজের প্রার্থীদেরই দলীয় মনোনয়ন দেবে আওয়ামী লীগ। দুর্নীতি ও অপকর্মে জড়িত প্রার্থীরা দলের মনোনয়নের জন্য বিবেচিত হবেন না। এমনকি বর্তমান চেয়ারম্যানদের বিরুদ্ধে এমন
রাজধানীসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে সরকারি ও বেসরকারি হাসপাতালে আরও ১৫০ রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে রাজধানী ঢাকার হাসপাতালে ১৩৭ জন ও ঢাকার বাইরের হাসপাতালে ১৩ জন
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পানামার পতাকাবাহী একটি জাহাজে কাজ করার সময় অসতর্কতাবশত নিচে পড়ে গিয়ে হু হাইকিয়াং নামে এক চীনা নাগরিকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৮ অক্টোবর) বেলা ১১টার দিকে পতেঙ্গা লাইট
আবারও ঊর্ধ্বমুখী ডেঙ্গুর প্রকোপ। রাজধানীতে সপ্তাহখানেক রোগীর সংখ্যা কিছুটা কমের দিকে থাকলেও গত দুই দিন আবারও আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন দুই শতাধিক ব্যক্তি। বিশেষজ্ঞদের শঙ্কা, বৃষ্টি অব্যাহত থাকায় অক্টোবর
গোপালগঞ্জে লুৎফর রহমান মোল্লা (৫০) নামে এক সুদ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে।বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে টুঙ্গিপাড়া উপজেলার চরকুশলী গ্রামে এই ঘটনা ঘটে।নিহত লুৎফর চরকুশলী গ্রামের মৃত কুদ্দুস মোল্লার
কক্সবাজারের উখিয়ার লম্বাশিয়া ক্যাম্পে রোহিঙ্গাদের শীর্ষ নেতা মুহিবুল্লাহ হত্যাকাণ্ডের তদন্তে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি দল কাজ করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। মুহিবুল্লাহ হত্যার পর রোহিঙ্গা ক্যাম্পের পরিস্থিতি দেখতে
মা ইলিশ রক্ষায় চাঁদপুরের পদ্মা ও মেঘনা নদীতে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ কারেন্ট জালসহ ১০ জেলেকে আটক করেছে নৌ-পুলিশ। বৃহস্পতিবার (৭ অক্টোবর) রাত থেকে শুক্রবার (৮ অক্টোবর) সকাল পর্যন্ত

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।