ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের তৃতীয় দিনে আজ রাষ্ট্রপতির ভাষণের উপর আনীত ধন্যবাদ প্রস্তাব নিয়ে আলোচনা হওয়ার কথাও রয়েছে। এ আলোচনায় সরকার ও বিরোধীদলের সদস্যরা অংশ নেবেন।
এছাড়া মন্ত্রীদের জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্ব ও জাতীয় জনগুরুত্বপূর্ণ নোটিশ উত্থাপন ও একইসঙ্গে সেই নোটিশের উপর আলোচনার কর্মসূচি রয়েছে।
সংসদের কার্য-উপদেষ্টা কমিটির বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চলবে এ অধিবেশন। এর আগে, গত ১২ মার্চ শুরু হওয়া সংসদ অধিবেশন ঈদুল ফিতর ও অন্যান্য ছুটির কারণে গত ১৫ মার্চ মূলতবি করা হয়।





















