• ঢাকা, বাংলাদেশ রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না ট্রাম্পের বিরুদ্ধে ‘নো কিংস’ বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র ঈদের ছুটি শেষে বিকেল ৩টায় বসছে জাতীয় সংসদের অধিবেশন ঈদ উপলক্ষে ট্রেন যাত্রীদের সহায়তায় রাসিক প্রশাসকের ব্যতিক্রমী প্রশংসনীয় উদ্যোগ ‘বাংলাদেশে আইপিএল সম্প্রচারে বাধা নেই’ দেশের সব পেট্রোল পাম্পে নিয়োগ করা হবে ট্যাগ অফিসার নেপালে নতুন সরকারের শপথের পরদিনই সাবেক প্রধানমন্ত্রী গ্রেপ্তার রানা প্লাজা থেকে বেঁচে ফেরা নাসিমার মৃত্যু পদ্মায় বাসডুবিতে প্রথমবারের মতো বৈঠকে বসছে সংসদীয় কমিটি ও সরকারি দল স্বাধীনতার বিরোধিতাকারীরা আজীবন ঘৃণিত থাকবে: রাজশাহীতে ভূমিমন্ত্রী মিনু স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

পরিচ্ছন্ন ইমেজের প্রার্থীরাই ইউপিতে মনোনয়ন পাবে : প্রধানমন্ত্রী

Reporter Name / ১৩২ Time View
Update : শুক্রবার, ৮ অক্টোবর, ২০২১

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বচ্ছ ও পরিচ্ছন্ন ইমেজের প্রার্থীদেরই দলীয় মনোনয়ন দেবে আওয়ামী লীগ। দুর্নীতি ও অপকর্মে জড়িত প্রার্থীরা দলের মনোনয়নের জন্য বিবেচিত হবেন না। এমনকি বর্তমান চেয়ারম্যানদের বিরুদ্ধে এমন কোনো অভিযোগ থাকলেও তারা দলীয় মনোনয়ন পাবেন না।

শুক্রবার গণভবনে আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের মূলতবি বৈঠকে প্রধানমন্ত্রী ও দলীয় সভাপতি শেখ হাসিনা দলের এমন সিদ্ধান্তের কথা পুনর্ব্যক্ত করেছেন বলে বৈঠক সূত্র জানায়। তিনি জানান, বিতর্কিত ও অনুপ্রবেশকারী কেউ স্থানীয় সরকারসহ কোনো পর্যায়ের নির্বাচনেই দলীয় মনোনয়ন পাবেন না।

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দলের উপদেষ্টা পরিষদ সদস্য আমির হোসেন আমু, সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, কাজী জাফর উল্লাহ, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, কার্যনির্বাহী সদস্য আবুল হাসানাত আবদুল্লাহ, উপদেষ্টা পরিষদ সদস্য রশিদুল আলম, সভাপতিমণ্ডলীর সদস্য ড. আবদুর রাজ্জাক, লে. কর্নেল (অ.) ফারুক খান, অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান ও প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ।

সিরাজগঞ্জ-৬ আসনের উপনির্বাচনসহ দ্বিতীয় পর্যায়ের দ্বিতীয় ধাপের ৮৪৮টি ইউনিয়ন পরিষদ এবং ১০টি পৌরসভা ও দুইটি উপজেলা পরিষদ নির্বাচনের দলীয় প্রার্থী বাছাই করতেই বৃহস্পতিবার থেকে শুরু হয়েছিল আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের তিন দিনব্যাপী এই বৈঠক। শুক্রবার দ্বিতীয় দিনের বৈঠকে খুলনা, বরিশাল ও ঢাকা বিভাগের ইউনিয়ন পরিষদগুলোর চেয়ারম্যান পদের প্রার্থীদের নিয়ে আলোচনা হয়েছে। তবে বিকেল ৪টা থেকে প্রায় ছয় ঘণ্টার বৈঠকেও এই তিন বিভাগের প্রার্থী তালিকা চূড়ান্ত হয়নি।

এই অবস্থায় এই তিন বিভাগের ইউনিয়ন পরিষদের মনোনয়ন বোর্ডের বৈঠক শনিবার বিকেল ৪টা পর্যন্ত মূলতবি করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার প্রথম দিনের বৈঠকে সিরাজগঞ্জ-৬ আসনের উপনির্বাচন এবং ১০টি পৌরসভা ও দুইটি উপজেলা পরিষদ ছাড়াও রাজশাহী ও রংপুর বিভাগের ইউনিয়ন পরিষদগুলোর চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন চূড়ান্ত করা হয়। এ ছাড়া প্রার্থীর মৃত্যুজনিত কারণে স্থগিত থাকা আরও দুটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে দলীয় প্রার্থীও চূড়ান্ত হয়।

শুক্রবারের বৈঠক শেষে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ূয়া সমকালকে জানান, আজকের মূলতবি বৈঠক শেষে খুলনা, বরিশাল ও ঢাকা বিভাগের ইউনিয়ন পরিষদে দলীয় প্রার্থীদের নাম সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

আগামী ১১ নভেম্বর দ্বিতীয় ধাপে ৮৪৮টি ইউনিয়ন পরিষদের ভোটগ্রহণ করা হবে। এসব ইউপিতে ৪ হাজার ৪৫৮ জন প্রার্থী আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দিয়েছেন। মনোনয়ন বোর্ডের বৈঠকের মাধ্যমে বিভাগওয়ারি ইউনিয়ন পরিষদের প্রার্থী চূড়ান্ত করে একসঙ্গে ঘোষণা করছে ক্ষমতাসীন দলটি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।