• ঢাকা, বাংলাদেশ রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না রাসিক প্রশাসকের নির্দেশে ফেরিঘাট এলাকা পরিদর্শনে সিটি কর্পোরেশনের প্রতিনিধি দল রাসিক প্রশাসকের নির্দেশে নগরীর হরিজন পল্লী এলাকার ড্রেনের কাদামাটি অপসারণ কাজ শুরু দিল্লি ভক্তদের কাছে ক্ষমা চাইলেন স্টার্ক রাজশাহীতে নতুন জেলা প্রশাসক শহিদুল ইসলাম আগামী তিন মাসে যেকোনো বারের তুলনায় বাড়বে রাজস্ব আয়: প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ট্রাম্পের বিরুদ্ধে ‘নো কিংস’ বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র ঈদের ছুটি শেষে বিকেল ৩টায় বসছে জাতীয় সংসদের অধিবেশন ঈদ উপলক্ষে ট্রেন যাত্রীদের সহায়তায় রাসিক প্রশাসকের ব্যতিক্রমী প্রশংসনীয় উদ্যোগ ‘বাংলাদেশে আইপিএল সম্প্রচারে বাধা নেই’ দেশের সব পেট্রোল পাম্পে নিয়োগ করা হবে ট্যাগ অফিসার
/ রাজশাহী
প্রিয়জন ডেস্কঃ দেশের অন্যতম পর্যটনকেন্দ্র কক্সবাজারের বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করার ঘোষণার পরও আন্তর্জাতিক ফ্লাইট চালু হতে আরও কিছু দিন অপেক্ষা করতে হচ্ছে। সরকারের আনুষ্ঠানিক অনুমোদন না পাওয়ায় সব প্রস্তুতি আরো পড়ুন
প্রিয়জন ডেস্কঃ সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচে রাতে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। এ ম্যাচে জয় পেলে প্রথমবার দেশের বাইরে আফগানদের বিপক্ষে হোয়াইটওয়াশ করবে টাইগাররা। ম্যাচটি শুরু হবে আজ রোববার (৫
প্রিয়জন ডেস্কঃ মেজর লিগ সকারে (এমএলএস) আগের দুই ম্যাচে মাত্র ১ পয়েন্ট পেয়েছিল ইন্টার মায়ামি। হতাশা পেছনে ফেলে লিওনেল মেসির অ্যাসিস্টের হ্যাটট্রিকে আজ (৫ অক্টোবর) জয়ে ফিরেছে ইন্টার মায়ামি। নিউ
প্রিয়জন ডেস্কঃ ভারতের ওয়ানডে দলের নতুন অধিনায়ক হলেন শুভমান গিল। রোহিত শর্মাকে সরিয়ে তার হাতেই নেতৃত্বের ভার দিয়েছে ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআই। সদ্য সাবেক রোহিত শর্মাকে দলে নেয়া হয়েছে বিশেষজ্ঞ
প্রিয়জন ডেস্কঃ যুক্তরাষ্ট্রে শুরু হয়েছে জাতীয় পরিচয়পত্র বা এনআইডি নিবন্ধন কার্যক্রম। গতকাল শুক্রবার (৪ অক্টোবর) থেকে শুরু হয় এ কার্যক্রম। এর মাধ্যমে প্রথমবারের মতো আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেয়ার
প্রিয়জন ডেস্কঃ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, জামায়াত আজকে পিআরের নামে নির্বাচন না করার জন্য যে পাঁয়তারা করছে এবং
প্রিয়জন ডেস্কঃ বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা চায় না ভারত এমনটাই মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মুশফিকুর রহমান। আজ (শনিবার, ৪ অক্টোবর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার গোপীনাথপুরে এক পথ-সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের
প্রিয়জন ডেস্কঃ মহাসড়কে ডাকাতির ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। গতকাল (শুক্রবার, ৩ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের টাঙ্গাইল অংশে সেতুর টোল প্লাজারের সামনে, এ

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।