• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না আল্লাহ সুযোগ দিলে জনগণের চুরি করা টাকা পেট থেকে টেনে বের করবো: জামায়াত আমির সিরাজগঞ্জে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল জামায়াত প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত: ইসি ভোটকেন্দ্রে বিএনসিসি মোতায়েনে ইসির সিদ্ধান্ত বাতিল জামায়াত ক্ষমতায় গেলে নারী-পুরুষের কর্মসংস্থান সমানভাবে হবে বিএনপির মধ্যে উগ্রতা নেই, প্রতিশোধ নেই : মির্জা ফখরুল ভোটের দিন ভিসা সেবা দেবে না সুইডেন ঋণখেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব : হাসনাত ভাষার মাস শুরু ফেব্রুয়ারি মাসের জন্য জ্বালানি তেলের দাম কমালো সরকার

দেশে আবার আ.লীগ ফিরলে দায় জামায়াতের-নেওয়াজ মাহমুদ খৈয়ম

Reporter Name / ৯৭ Time View
Update : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫

প্রিয়জন ডেস্কঃ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, জামায়াত আজকে পিআরের নামে নির্বাচন না করার জন্য যে পাঁয়তারা করছে এবং বিএনপির সাথে তারা যে দূরত্ব তৈরি করছে এর ফলাফল জামায়াতের জন্য খুব ভালো হবে না।

আজ শনিবার (৪ অক্টোবর) বেলা ১১টায় রাজবাড়ী পৌরসভার কমিউনিটি সেন্টারে জাতীয়তাবাদী ওলামা দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, জামায়াতে ইসলামী গোপনে গোপনে আওয়ামী লীগের লোকজনের সাথে যোগাযোগ করছে। গত ৫ আগস্টের আগে যারা ছাত্রলীগ করতো তারা এখন বলে তারা শিবির করে। জামায়াত বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের লোকজনকে ভাগায়ে নিচ্ছে। সুতরাং এই কাজগুলো করে জামায়াতে ইসলামী বিএনপির সাথে যে দূরত্ব তৈরি করল, এই জিনিসটা জামায়াতের কপালে ভালো কিছু দেবে বলে আমার মনে হয় না।

তিনি বলেন, রাজনীতি বড় কঠিন জিনিস, রাজনীতি খুব গভীরে যাওয়ার জিনিস। বাংলাদেশে যদি আওয়ামী লীগ আবার ফিরে আসে তাহলে এর জন্য জামায়াত দায়ী হবে। বাংলাদেশে আজকে নির্বাচন হলে জামায়াতে ইসলামী প্রধান বিরোধী দল হতো। এর চেয়ে বেশি আশা করা এই মুহূর্তে জামায়াতের জন্য ঠিক নয়। জামায়াত যদি মনে করে ইলেকশন করে কালকেই ক্ষমতায় চলে যাবে, তাহলে আমরা বলবো দিল্লি বহুদূর হে।

সাবেক এই সংসদ সদস্য বলেন, জামায়াতের উচিত এই মুহূর্তে কতটুকু লাভ তাদের পকেটে নেওয়া সম্ভব এটা ভাবা। সেটা হচ্ছে নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় যাবে, জামায়াত বিরোধী দল হবে।এর চেয়ে বেশি যদি জামায়াত কিছু চায়, বাংলাদেশের রাজনীতিতে যে সংকট তৈরি হবে সেই সংকটের ফাঁকে যদি আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়, সে দায় জামায়াতকে নিতে হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষ এখন অস্থির, দেশে রাজনৈতিক স্থিতিশীলতা নেই। রাজনৈতিক স্থিতিশীলতা না থাকার কারণে প্রশাসনও এখন ঠিকমতো কাজ করে না। এই রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনা ছিল আজকের রাজনীতিবিদদের জন্য সবচেয়ে বড় কাজ। কিন্তু তারা সেটা বাদ দিয়ে কি এক জিনিস আনলো পিআর। এই পিআর কি আপনারা, আমরা বুঝি, বুঝি না। এখন এই মুহূর্তে কাজ হচ্ছে রাজনৈতিক স্থিতিশীলতা আনা। এখন দেশটা ভয়ঙ্কর দুর্যোগের মধ্যে রয়েছে।ভারতীয় ষড়যন্ত্র চলছে। আবার আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে।

এই রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনার জন্য যিনি প্রতিবন্ধকতা তৈরি করবেন, আমি বলব তিনি দেশের জন্য একটা ক্ষতিকর কাজ করছেন। এজন্য আমি বলব জামায়াতে ইসলামী ভ্রান্ত রাজনীতি হাতে নিয়েছে, বিভ্রান্তির একটা রাজনীতির দিকে এগুচ্ছে তারা। আমার ধারণা এটাতে জামায়াতে ইসলামীর নিজেরও অনেক ক্ষতি হবে।

জেলা ওলামা দলের আহ্বায়ক আলহাজ্ব মাওলানা মো.আইয়ুব খান আনসারীর সভাপতিত্বে ও জেলা ওলামা দলের সদস্য সচিব  হাফেজ মাওলানা মো.লোকমান হোসেন এবং ওলামা দলের সদস্য মাওলানা আনাস খানের সঞ্চালনায় এ সময় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী আহসান হাবীব, সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কেএ সবুর শাহীন,জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক এ মজিদ বিশ্বাস, জেলা যুবদলের আহ্বায়ক খায়রুল আনাম বকুল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট নেকবর হোসেন মনিসহ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী, জেলা ওলামাদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে ওলামা দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে পৌরসভার কমিউনিটি সেন্টার থেকে একটা বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের ১নং রেলগেট এলাকা প্রদক্ষিণ করে আবার একই স্থানে এসে শেষ হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।