• ঢাকা, বাংলাদেশ রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না রাসিক প্রশাসকের নির্দেশে ফেরিঘাট এলাকা পরিদর্শনে সিটি কর্পোরেশনের প্রতিনিধি দল রাসিক প্রশাসকের নির্দেশে নগরীর হরিজন পল্লী এলাকার ড্রেনের কাদামাটি অপসারণ কাজ শুরু দিল্লি ভক্তদের কাছে ক্ষমা চাইলেন স্টার্ক রাজশাহীতে নতুন জেলা প্রশাসক শহিদুল ইসলাম আগামী তিন মাসে যেকোনো বারের তুলনায় বাড়বে রাজস্ব আয়: প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ট্রাম্পের বিরুদ্ধে ‘নো কিংস’ বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র ঈদের ছুটি শেষে বিকেল ৩টায় বসছে জাতীয় সংসদের অধিবেশন ঈদ উপলক্ষে ট্রেন যাত্রীদের সহায়তায় রাসিক প্রশাসকের ব্যতিক্রমী প্রশংসনীয় উদ্যোগ ‘বাংলাদেশে আইপিএল সম্প্রচারে বাধা নেই’ দেশের সব পেট্রোল পাম্পে নিয়োগ করা হবে ট্যাগ অফিসার

রাসিক প্রশাসকের নির্দেশে ফেরিঘাট এলাকা পরিদর্শনে সিটি কর্পোরেশনের প্রতিনিধি দল

Reporter Name / ২৮ Time View
Update : রবিবার, ২৯ মার্চ, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীর সংলগ্ন পদ্মা নদীতে নৌকায় ভ্রমণকারীদের নিকট হতে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগের বিষয়টি নজরে আসলে এ বিষয়ে সরেজমিন পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। এর পরিপ্রেক্ষিতে রাজশাহী সিটি কর্পোরেশনের সচিব সোহেল রানা রবিবার (২৯ মার্চ) রাজশাহীর আমীরপুর ফেরিঘাট ও বিষপুর ফেরিঘাট এলাকা পরিদর্শন করেছেন।

এ সময় তিনি ফেরিঘাটের আওতাভুক্ত এলাকা পরিদর্শনে গিয়ে ইজারাদার, স্থানীয় জনগণ ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন। ফেরিঘাটে নির্ধারিত টোলের বিপরীতে অতিরিক্ত কোন অর্থ আদায় করা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে ইজারদারদের সর্তক করেন তিনি। এছাড়া ফেরিঘাট এলাকায় টোল চার্ট না থাকায় দ্রুত সময়ে টোল চার্ট প্রদর্শনের নির্দেশ দেন রাসিক সচিব।

এ বিষয়ে রাসিক সচিব সোহেল রানা বলেন, রাসিক প্রশাসকের নির্দেশে সিটি কর্পোরেশন থেকে ইজারা দেওয়া দুইটি ফেরিঘাট পরিদর্শন করা হলো। ইজারাদাররা কর্তৃক অতিরিক্ত অর্থ আদায় করা হয়েছে কিনা সে বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেওয়া হয়েছে। খোঁজ নিয়ে জানা যায়, চর মাঝারদিয়া, খানপুর সহ ওপারের চরের মানুষজন ফেরিঘাটের নির্ধারিত টোল দিয়ে নদী পারাপার করে থাকেন। সরেজমিন পরিদর্শনে ইজারাদার কর্তৃক অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগের প্রমাণ পাওয়া যায়নি।

তিনি আরো বলেন, পদ্মা নদীতে ব্যক্তি মালিকানাধীন কিছু নৌকা চলাচল করে, যারা ভ্রমণকারীদের নৌকাতে ভ্রমণ করান। ব্যক্তি মালিকানাধীন এসব নৌকা সিটি কর্পোরেশনের ইজারাভুক্ত ও আওতাধীন নয়। ঈদ উপলক্ষে শ্রীরামপুর ট্যুরিস্ট ঘাটে ব্যক্তি মালিকানাধীন কিছু নৌকায় ভ্রমণকারীদের নিকট হতে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ পাওয়া গেছে। এর পরিপ্রেক্ষিতেই আমরা পরিদর্শনে এসেছি। ভবিষ্যতে এ ধরণের অভিযোগ পাওয়া গেলে তাদের বিরূদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে মর্মে নৌকা মালিকদের সতর্ক করা হয়। ভ্রমণকারীদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্যে চলাচলের স্বার্থে ব্যক্তি মালিকানাধীন নৌকাগুলোকে শৃঙ্খলার মধ্যে আনার জন্য রাজশাহী সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে কর্তৃপক্ষকে অবহিত করা হবে।

পরিদর্শনকালে রাজশাহী সিটি কর্পোরেশনের সম্পত্তি কর্মকর্তা আবু নূর মোঃ মতিউর রহমান সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।