• ঢাকা, বাংলাদেশ বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না আল্লাহ সুযোগ দিলে জনগণের চুরি করা টাকা পেট থেকে টেনে বের করবো: জামায়াত আমির সিরাজগঞ্জে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল জামায়াত প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত: ইসি ভোটকেন্দ্রে বিএনসিসি মোতায়েনে ইসির সিদ্ধান্ত বাতিল জামায়াত ক্ষমতায় গেলে নারী-পুরুষের কর্মসংস্থান সমানভাবে হবে বিএনপির মধ্যে উগ্রতা নেই, প্রতিশোধ নেই : মির্জা ফখরুল ভোটের দিন ভিসা সেবা দেবে না সুইডেন ঋণখেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব : হাসনাত ভাষার মাস শুরু ফেব্রুয়ারি মাসের জন্য জ্বালানি তেলের দাম কমালো সরকার

বিশ্বকাপে দল ঘোষণা হলো অস্ট্রেলিয়ার

Reporter Name / ১৫৪ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ আগস্ট, ২০২১

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। নতুনের আবাহনে সেজেছে তাদের বিশ্বকাপ স্কোয়াড। বাংলাদেশ সফরে আসা তরুণদের ওপর ভরসা করেই দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। এর আগে বিশ্বকাপের জন্য সবার প্রথম দল ঘোষণা করে নিউজিল্যান্ড।

সম্প্রতি তারকা ক্রিকেটারদের ছাড়াই বাংলাদেশে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে খেলে গেছে অস্ট্রেলিয়া। সেই সিরিজে নাকানিচুবানি খেয়ে ৪-১‌’এ সিরিজ হারে অজিরা। ধারণা করা হচ্ছিল তারকাবিহীন এই দলের অনেকেই হয়তো বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পাবেন না। তবে না, তাদের ওপর আস্থা রেখেই সাজানো হয়েছে দল। বাংলাদেশ সফর করা সেই দলের ৯ জনই বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন। দলে ফিরেছেন স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার, গ্লেন ম্যাক্সওয়েল, প্যাট কামিন্সের মতো তারকা ক্রিকেটাররা। অ্যাশটন অ্যাগার ও অ্যাডাম জাম্পার পাশাপাশি তৃতীয় স্পিনার হিসেবে জায়গা করে নিয়েছেন মিচেল সুয়েপসন। তারা তিনজনই খেলে গেছেন বাংলাদেশের বিপক্ষে। চলতি বছরের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলার সময় কনুইয়ের ইনজুরিতে পড়েছিলেন স্টিভেন স্মিথ। যার ফলে ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ সফরে খেলা হয়নি অভিজ্ঞ এই ব্যাটসম্যানের। তবে সুসংবাদ হলো বিশ্বকাপে ফিরছেন তিনি। এ ছাড়া বাংলাদেশ সফরে নিয়মিত অধিনায়ক অ্যারন ফিঞ্চ না এলেও বিশ্বকাপে তিনিই অধিনায়কত্ব করবেন।   এদিকে বিশ্বকাপ স্কোয়াডে অভিষেক হতে পারে একজনের। টপঅর্ডার ব্যাটসম্যান জশ ইংলিস জাতীয় দলে ডাক পেতে যাচ্ছেন। সবশেষ ভাইটালিটি ব্লাস্টে ৪৮.২৭ গড়ে দুই সেঞ্চুরির সাহায্যে ৫৩১ রান করের তিনি। আর এর সুবাদে বিশ্বকাপেই অভিষেক হয়ে যেতে পারে তার। ভ্রমণজনিত রিজার্ভ খেলোয়াড় হিসেবে ড্যান ক্রিস্টিয়ান ও নাথান এলিস ছাড়াও মূল স্কোয়াডে আছেন বাংলাদেশে আসা আরও সাতজন। তারা হলেন মিচেল মার্শ, ম্যাথু ওয়েড, অ্যাশটন অ্যাগার, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা, জশ হ্যাজলউড ও মিচেল সুয়েপসন।
 দল ঘোষণা নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক জর্জ বেইলি জানান, ‌’জশ চমৎকার একজন ক্রিকেটার। সাদা বলের ক্রিকেটে ও দুর্দান্ত। ভবিষ্যতের কথা চিন্তা করেই ওকে বিশ্বকাপের দলে নেওয়া হয়েছে। ১৫ সদস্যের এই দলে বিশ্বের সেরা বেশ কয়েকজন ক্রিকেটার আছে। সাম্প্রতিক সময়ে অস্ট্রেলিয়ার বাজে পারফরমেন্স দেখে অনেকেই সমালোচনা করছেন। কিন্তু সময় মত ঠিকই জ্বলে উঠবে দল এ বিশ্বাস আমার আছে। বিশ্বকাপে এ দলটার শিরোপা জয়ের সামর্থ্য আছে‌।‌‌’ ২৩ অক্টোবর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ মিশন। ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাদের ম্যাচ যথাক্রমে ৩০ অক্টোবর ও ৬ নভেম্বর। প্রথম রাউন্ড পেরিয়ে আসা দল দুটির সঙ্গে অস্ট্রেলিয়ার ম্যাচ যথাক্রমে ২৮ অক্টোবর ও ৪ নভেম্বর।

অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দল:

অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মিচেল মার্শ, ম্যাথু ওয়েড, অ্যাশটন অ্যাগার, প্যাট কামিন্স (সহ-অধিনায়ক), মিচেল স্টার্ক, কেন রিচার্ডসন, অ্যাডাম জাম্পা, জশ হ্যাজলউড, মার্কাস স্টয়নিস, মিচেল সুয়েপসন ও জশ ইংলিস।

রিজার্ভ: 

ড্যান ক্রিস্টিয়ান, নাথান এলিস ও ড্যানিয়েল স্যামস।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।