২২ আগস্ট থেকে চালু হচ্ছে কুয়েতের সঙ্গে ফ্লাইট চলাচল
Reporter Name
/ ১৪৭
Time View
Update :
বৃহস্পতিবার, ১৯ আগস্ট, ২০২১
শেয়ার করুন
আগামী ২২ আগস্ট থেকে কুয়েতের সঙ্গে বাংলাদেশের ফ্লাইট চলাচল শুরু হবে। বৃহস্পতিবার (১৯ আগস্ট) থেকে বাংলাদেশ বিমান থেকে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে গত বছর ৭ মার্চ করোনার কারণে কুয়েতের সঙ্গে বাংলাদেশের ফ্লাইট চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা হয়েছে। সে সময়ে দেশটির বিমানবন্দরে করোনাভাইরাস পরীক্ষা করার মতো পর্যাপ্ত সরঞ্জাম না থাকার কারণে সতর্কতার অংশ হিসেবে এ পদক্ষেপ নেয় কুয়েত। মহামারি করোনাভাইরাসে মঙ্গলবার (১৭ আগস্ট) সকাল ৮টা থেকে বুধবার (১৮ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে মারা গেছেন আরও ১৭২ জন। এ নিয়ে এখন পর্যন্ত দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৪ হাজার ৭১৯ জনে। এ ছাড়া দেশে নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ৭ হাজার ২৪৮ জনের দেহে। এ নিয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৪ লাখ ৪০ হাজার ৬৪৪ জনে। বুধবার (১৮ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১২ হাজার ১১২ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১৩ লাখ ২৭ হাজার ২৮ জন। ২৪ ঘণ্টায় ৪১ হাজার ১৪ জনের নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৭ দশমিক ৬৭ শতাংশ। এর আগে মঙ্গলবার (১৭ আগস্ট) করোনায় আক্রান্ত হয়ে ১৯৮ জনের মৃত্যু হয়। এ ছাড়া করোনা শনাক্ত হয় ৭ হাজার ৫৩৫ জনের দেহে।