• ঢাকা, বাংলাদেশ বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না আল্লাহ সুযোগ দিলে জনগণের চুরি করা টাকা পেট থেকে টেনে বের করবো: জামায়াত আমির সিরাজগঞ্জে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল জামায়াত প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত: ইসি ভোটকেন্দ্রে বিএনসিসি মোতায়েনে ইসির সিদ্ধান্ত বাতিল জামায়াত ক্ষমতায় গেলে নারী-পুরুষের কর্মসংস্থান সমানভাবে হবে বিএনপির মধ্যে উগ্রতা নেই, প্রতিশোধ নেই : মির্জা ফখরুল ভোটের দিন ভিসা সেবা দেবে না সুইডেন ঋণখেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব : হাসনাত ভাষার মাস শুরু ফেব্রুয়ারি মাসের জন্য জ্বালানি তেলের দাম কমালো সরকার

আফগান ক্রিকেট বোর্ডের সুসংবাদ, পরিকল্পনা মতোই এগোচ্ছে বিশ্বকাপ প্রস্তুতি

Reporter Name / ১৫৮ Time View
Update : মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১

অক্টোবর-নভেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে শঙ্কায় পড়ে গিয়েছিল আফগানিস্তান। তালেবানদের ক্ষমতা দখলের খবরে রশিদ খানদের নিয়ে চিন্তায় পড়ে যাওয়াটাই স্বাভাবিক। কথা উঠেছিল, বিশ্বকাপের প্রস্তুতি নিয়েও। কেন না, আফগানিস্তানের যে ৬টি স্টেডিয়াম আছে সেগুলোর নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে তালেবানরা।

তবে শঙ্কা উড়িয়ে দিয়েছেন আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) মিডিয়া ম্যানেজার হিকমত হাসান। তিনি জানিয়েছেন, ভারতীয় সংবাদ সংস্থা এএনআই-কে হিকমত হাসান বলেছেন, “বিশ্বকাপের জন্য আমাদের প্রস্তুতি চলছে। আমরা দ্রুত অনুশীলনও শুরু করে দিব। যারা দেশে আছে তাদের জানিয়ে দিব মাঠে আসার জন্য।

হিকমত হাসান বলেছেন, বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজকে নিয়ে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ আয়োজনেরও চেষ্টা চলছে।

হিমকত হাসান বলেন, ‘অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজকে নিয়ে বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলার প্রস্তুতি চলছে। আমরা ভেন্যু খুঁজছি। এর জন্য শ্রীলঙ্কা বা মালয়েশিয়ায়ও ভেন্যু হতে পারে।

বিশ্বকাপ নিয়ে শঙ্কা জাগায় তালেবান নেতা সুহাইল শাহীন উর্দু নিউজকে বলেন, “আফগানিস্তানে ক্রিকেট অব্যাহত থাকবে। আগেও যেমন ক্রিকেটের উন্নতিতে কাজ করেছিলাম আমরা, এখনও করব। আমরাই তো সারা বিশ্বকে চিনিয়েছিলাম আফগানিস্তান ক্রিকেট খেলে।”

তিনি আরও বলেন, মনে পড়ে, আমি আর মোল্লা আব্দুস সালাম জায়ীফ ভাই তালেবান শাসনামলে ইসলামাবাদ গিয়েছিলাম পাকিস্তানের সঙ্গে আমাদের খেলা দেখতে। আফগান ক্রিকেটের উন্নতিতে আমরা সব রকম চেষ্টা চালিয়ে যাব।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।