• ঢাকা, বাংলাদেশ বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না আল্লাহ সুযোগ দিলে জনগণের চুরি করা টাকা পেট থেকে টেনে বের করবো: জামায়াত আমির সিরাজগঞ্জে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল জামায়াত প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত: ইসি ভোটকেন্দ্রে বিএনসিসি মোতায়েনে ইসির সিদ্ধান্ত বাতিল জামায়াত ক্ষমতায় গেলে নারী-পুরুষের কর্মসংস্থান সমানভাবে হবে বিএনপির মধ্যে উগ্রতা নেই, প্রতিশোধ নেই : মির্জা ফখরুল ভোটের দিন ভিসা সেবা দেবে না সুইডেন ঋণখেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব : হাসনাত ভাষার মাস শুরু ফেব্রুয়ারি মাসের জন্য জ্বালানি তেলের দাম কমালো সরকার

কিউই দলে যুক্ত হচ্ছেন সাবেক পেসার শেন

Reporter Name / ১৬৩ Time View
Update : মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১

নিউজিল্যান্ড জাতীয় দলের কোচিং প্যানেলে যুক্ত হচ্ছেন দেশটির সাবেক পেসার শেন বন্ড। কিউইদের টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ভারত সফরে দলের সঙ্গে কাজ করবেন তিনি। এ তথ্য জানিয়েছেন নিউজিল্যান্ডের কোচ গ্যারি স্টিড।

অক্টোবর-নভেম্বরে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। বিশ্বকাপে নিউজিল্যান্ড রয়েছে ২ নম্বর গ্রুপে, তাদের সঙ্গী ভারত, পাকিস্তান ও আফগানিস্তান। টুর্নামেন্ট শুরু হবে ১৭ অক্টোবর আর শেষ হবে ১৪ নভেম্বর। এই টুর্নামেন্ট থেকেই জাতীয় দলের বোলিং কোচ প্যানেলে দায়িত্ব শুরু বন্ডের। এরপর নভেম্বর-ডিসেম্বরে ভারতের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি ম্যাচেও দলের সঙ্গে কাজ করবেন তিনি। শেন বন্ড এর আগেও নিউজিল্যান্ডের হয়ে বোলিং কোচের দায়িত্ব পালন করেছেন। ২০১২ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত দলের সঙ্গে ছিলেন তিনি। তারপর ২০১৯ সালেও ইংল্যান্ডে কিউইদের টি-টোয়েন্টি সিরিজে কাজ করেছিলেন তিনি। এবার আবারও নিউজিল্যান্ডের সঙ্গে কাজ করার সুযোগ এসেছে তার সামনে। এ বছরও একটি ফ্রাঞ্জাইসি দলের কোচ ছিলেন বন্ড, বিগ ব্যাশে তিনি সামলেছেন সিডনি থান্ডারের দায়িত্ব। এ বছরই সে পদ থেকে অব্যাহতি নেন তিনি। ৪৬ বছর বয়সী এ কোচ ইস্তফা দিয়েছেন মুম্বাই ইন্ডিয়ান্সের দায়িত্ব থেকেও। তাকে নিয়োগ দিয়ে নিউজিল্যান্ড কোচ স্টিড এক বিবৃতিতে বলেছেন, শেন বন্ড আমাদের যা দরকার তা করে দিতে পারে। আমাদের সব কিছুর সঙ্গে ওর ধারণা সুন্দরভাবে মিলে। টি-টোয়েন্টি বিশ্বকাপ আমিরাতে বিধায় সে আমাদের জন্য তাৎক্ষণিক ফল নিয়ে আসতে পারে। টুর্নামেন্টে আমাদের যেভাবে অগ্রসর হওয়া দরকার তাও পাবো ওর কাছে থেকে। নিউজিল্যান্ড কোচ আরও বলেন, সে আমাদের বোলারদের মধ্যে বাড়তি এক উদ্দীপনা যোগ করতে পারে। কাজ করতে পারে স্পিনার বোলার ও পেসার সঙ্গে। তাদের উন্নতির জায়গাটা অর হাতেই দেওয়া হলো। আমরা তার থেকে দ্রুত ফল নিতে চাই, কারণ অন্য টিমগুলোর থেকে এগিয়ে থাকাটাই আমাদের লক্ষ্য। ২০০১ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত ব্ল্যাক ক্যাপস জার্সিধারীদের হয়ে খেলেছেন বন্ড। দেশের হয়ে ১৮ টেস্টে ৮৭ উইকেট, ৮২ ওয়েনাওডেতে ১৪৭ উইকেট ও ২০ টি-টোয়েন্টিতে ২৫ উইকেট শিকার করেছেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।