• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না স্বাধীনতার বিরোধিতাকারীরা আজীবন ঘৃণিত থাকবে: রাজশাহীতে ভূমিমন্ত্রী মিনু স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজশাহী মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‍্যালি চট্টগ্রামে চট্টলা এক্সপ্রেসের বগিতে ‘ভয়াবহ’ আগুন শ্রদ্ধার ফুলে বীর শহীদদের স্মরণ পবা পারিলা ইউনিয়নে ১৫০ জনের মাঝে ঈদ উপহার বিতরণ ধৈর্যেরও সীমা আছে, ইরানকে সৌদির সতর্কবার্তা ট্রেনের জন্য প্লাটফর্মজুড়ে হাজারও মানুষের অপেক্ষা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল ঘোষণা করলো মালয়েশিয়া “রাজশাহীতে জামায়াতের দুই পক্ষের সংঘর্ষ” শিরোনামে প্রকাশিত খবরের প্রতিবাদে বিবৃতি

পিএসজি সমর্থকদের তোপের মুখে এমবাপ্পে

Reporter Name / ১৬৮ Time View
Update : সোমবার, ১৬ আগস্ট, ২০২১

লিওনেল মেসি এসেছেন প্যারিস সেন্ট জার্মেইয়ে (পিএসজি)। আর ওই দিকে কিলিয়ান এমবাপ্পের প্যারিস ছাড়ার গুঞ্জনের পালে হাওয়া লাগতে শুরু করেছে। ফরাসি ফরোয়ার্ড নাকি পিএসজির সাথে চুক্তি নবায়ন করতে রাজি নন! আর তাই পিএসজি সমর্থকদের তোপের মুখে ফরাসি এই ফুটবলার।

নিজেদের মাঠে শনিবার (১৪ আগস্ট) স্ত্রাসবুর্গের বিপক্ষে লিগের ম্যাচ খেলতে নেমেছিল পিএসজি। এমবাপ্পে মাঠে নামলেও তাকে বাজে অভিজ্ঞতার শিকার হতে হয়। পিএসজির ৪-২ গোলে জয় পাওয়া ম্যাচটিতে লিওনেল মেসি-নেইমার-ডি মারিয়ারা খেলেননি।
তবে ম্যাচেও গোল করেও সমর্থকদের মন ভরাতে পারেননি। ম্যাচের প্রায় পুরোটা সময় এমবাপ্পেকে দুয়ো দিয়েছেন পিএসজির সমর্থকেরা।

লিওনেল মেসি পিএসজিতে যোগ দেওয়ার পর এমবাপ্পে মনে করছেন, মেসি আসার কারণে তিনি ছায়ায় পড়ে যাবেন। নিজেকে সঠিকভাবে মেলে ধরতে পারবেন না। এ কারণে পিএসজির সঙ্গে নতুন চুক্তিতেও জড়াচ্ছেন না আর।

লিওনেল মেসি, নেইমার জুনিয়র, কিলিয়ান এমবাপ্পে। একই দলে তিন জায়ান্টের মহামিলন। এই মুহূর্তে বিশ্বসেরা আক্রমণভাগ বলা যায় নিঃসন্দেহে। লিওনেল মেসি চুক্তিবদ্ধ হওয়ার পর চোখ বন্ধ করেই বলে দেওয়া যায় সেরা আক্রমণভাগ পিএসজির। শুধু আক্রমণভাগই নয় মিডফিল্ড, ডিফেন্স লাইন ও গোলকিপিং পজিশন মিলিয়ে বিশ্বসেরা দল এখন প্যারিসিয়ানদের।

পিএসজির সঙ্গে যদিও তার চুক্তির মেয়াদ শেষ হবে চলতি মৌসুম শেষ হলেই। তবে এই তারকা চলতি মৌসুমেই দল ছাড়তে পারেন বলে যে গুঞ্জন ছড়িয়েছে তা উড়িয়ে দিয়েছেন প্যারিস সেইন্ট জার্মেই‌’র স্বত্বাধিকারী নাসেল আল খেলাইফি। তিনি বলেন, ‘মেসি আসার পর পিএসজি ছাড়ার আর কোনো কারণ নেই এমবাপ্পের। তবে সে যদি চলেই যায়, তাহলে রোনালদোকে দলে ভেড়াতে চেষ্টা করবে পারসিয়ানরা।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।