• ঢাকা, বাংলাদেশ বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না আল্লাহ সুযোগ দিলে জনগণের চুরি করা টাকা পেট থেকে টেনে বের করবো: জামায়াত আমির সিরাজগঞ্জে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল জামায়াত প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত: ইসি ভোটকেন্দ্রে বিএনসিসি মোতায়েনে ইসির সিদ্ধান্ত বাতিল জামায়াত ক্ষমতায় গেলে নারী-পুরুষের কর্মসংস্থান সমানভাবে হবে বিএনপির মধ্যে উগ্রতা নেই, প্রতিশোধ নেই : মির্জা ফখরুল ভোটের দিন ভিসা সেবা দেবে না সুইডেন ঋণখেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব : হাসনাত ভাষার মাস শুরু ফেব্রুয়ারি মাসের জন্য জ্বালানি তেলের দাম কমালো সরকার

কোয়ার্টার ফাইনালে দানিল

Reporter Name / ১৬০ Time View
Update : শনিবার, ১৪ আগস্ট, ২০২১

টরেন্টো মাস্টার্সের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছেন আসরজুড়ে দাপট দেখানো রাশিয়ার দানিল মেদভেদেভ। এছাড়া টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন তার স্বদেশী টোকিও অলিম্পিকে রূপাজয়ী কারেন খাচানভ। স্টেফানোস সিটসিপাসের কাছে হেরে গেছেন তিনি। দ্বিতীয় রাউন্ডে কিছুটা ঘাম ঝরিয়ে জিততে হয়েছিল মেদভেদেভকে। তবে আসরের শীর্ষ বাছাই পর্বের ম্যাচেই ফিরেছেন স্বরূপে। অস্ট্রেলিয়ার জেমস ডাকওয়ার্থ পাত্তাই পায়নি তার কাছে। প্রথম সেট ৬-২ গেমে ও দ্বিতীয় সেটে ৬-৪ গেমে জয় তুলে নেন দানিল।

কোয়ার্টার ফাইনালে তার প্রতিপক্ষ পোল্যান্ডের হুরকাজ। আরেক ম্যাচে সিটসিপাস মুখোমুখি হবে খাচানভের।  এর আগে পায়ের ইনজুরির কারণে এটিপি টরেন্টো মাস্টার্স থেকে নাম প্রত্যাহার করে নেন রাফায়েল নাদাল। এর ফলে ইউএস ওপেনে তার খেলা নিয়ে অনেকেই শঙ্কা প্রকাশ করেছেন। কানাডার এই টুর্নামেন্টের প্রথম ম্যাচে ৫০তম র‌্যাংকধারী দক্ষিণ আফ্রিকার লয়েড হ্যারিসের বিপক্ষে কোর্টে নামার কথা ছিল নাদালের। গত সপ্তাহে ওয়াশিংটনে তৃতীয় রাউন্ডে এই হ্যারিসের কাছে পরাজিত হয়ে বিদায় নিতে হয়েছিল তাকে। ২০০৫ সাল থেকে বাম পায়ের যে ইনজুরি দেখা দিয়েছিল সেটাই ফ্রেঞ্চ ওপেন থেকে ভোগাচ্ছে বলে নাদাল জানিয়েছেন। আগামী ৩০ আগস্ট থেকে শুরু হওয়া বছরের শেষ গ্র্যান্ড স্ল্যাম ইউএস ওপেনেও এখন তার খেলা হুমকির মুখে পড়েছে। বিশ্বের তিন নম্বর খেলোয়াড় নাদাল বলছেন, গত দুই মাস যাবত আমি এই সমস্যায় ভুগছি। অবশ্যই কানাডায় আমি যে সাফল্য পেয়েছি তারপর এখানে খেলতে না পারাটা সত্যিই হতাশার। মায়োর্কায় ফিরে গিয়ে আগে নিজেকে ফিট করে তুলতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে টেনিসটাকে উপভোগ করা। কিন্তু এই মুহূর্তে সেটাই হচ্ছে না।
এর আগে পাঁচবার কানাডিয়ান শিরোপা জিতেছেন ৩৫ বছর বয়সী নাদাল। ফ্রেঞ্চ ওপেনের সেমিফাইনাল নোভাক জকোভিচের কাছে পরাজিত হবার পর নাদাল উইম্বলডন ও টোকিও অলিম্পিক থেকে নাম প্রত্যাহার করে নিয়েছিলেন। এই ইনজুরির কারণে আগামী সপ্তাহ থেকে শুরু হওয়া সিনসিনাতি মাস্টার্স থেকেও তার নাম প্রত্যাহারের সম্ভাবনা দেখা দিয়েছে। এর মধ্যেই এই আসর থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন বিশ্বের এক নম্বর খেলোয়াড় নোভাক জকোভিচ। পুরো ক্যারিয়ারজুড়েই নাদাল শারীরিক বিভিন্ন সমস্যার সঙ্গে লড়াই করে  এগিয়ে নিয়ে গেছেন। এর মধ্যে তিনি একাধিকবার হাঁটুর সমস্যায়ও পড়েছেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।