• ঢাকা, বাংলাদেশ বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না আল্লাহ সুযোগ দিলে জনগণের চুরি করা টাকা পেট থেকে টেনে বের করবো: জামায়াত আমির সিরাজগঞ্জে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল জামায়াত প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত: ইসি ভোটকেন্দ্রে বিএনসিসি মোতায়েনে ইসির সিদ্ধান্ত বাতিল জামায়াত ক্ষমতায় গেলে নারী-পুরুষের কর্মসংস্থান সমানভাবে হবে বিএনপির মধ্যে উগ্রতা নেই, প্রতিশোধ নেই : মির্জা ফখরুল ভোটের দিন ভিসা সেবা দেবে না সুইডেন ঋণখেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব : হাসনাত ভাষার মাস শুরু ফেব্রুয়ারি মাসের জন্য জ্বালানি তেলের দাম কমালো সরকার

ফিফা র‌্যাংকিংয়ে চার ধাপ পিছিয়েছে বাংলাদেশ

Reporter Name / ১৬৩ Time View
Update : বৃহস্পতিবার, ১২ আগস্ট, ২০২১

বিশ্বকাপ বাছাইয়ে বাজে ফলের কারণে ফিফা র‌্যাংকিংয়ে পিছিয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার (১২ আগস্ট) প্রকাশিত সর্বশেষ র‌্যাংকিংয়ে লাল-সবুজের প্রতিনিধিরা পিছিয়েছে চার ধাপ। আগে বাংলাদেশের র‌্যাংকিং ছিল ১৮৪। ৯০৯ রেটিং পয়েন্ট নিয়ে জামাল ভূঁইয়াদের বর্তমান পজিশন ১৮৮।

গত জুন মাসে বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশ তিনটি ম্যাচ খেলেছে। কাতারের মাটিতে প্রথম ম্যাচে আফগানিস্তানের সঙ্গে ১-১ গোলে ড্র করলেও পরের দুই ম্যাচে ভারতের কাছে ২-০ এবং ওমানের কাছে ৩-০ গোলে হেরেছিল জামাল ভূঁইয়ারা। এই তিন ম্যাচের ফলাফলের ভিত্তিতে পেছাল বাংলাদেশের স্থান।

আফগানিস্তানের বিপক্ষে ড্র, ভারত ও ওমানের বিপক্ষে হারের ফলে বিশ্বকাপ বাছাইয়ের ‘ই’ গ্রুপে ৮ ম্যাচ শেষে সবচেয়ে বাজে ফল করে বাংলাদেশ। ৬টি ম্যাচেই হারে জেমি ডের শিষ্যরা। ড্র করে দুটি ম্যাচে, যার ফলে ৮ ম্যাচে মাত্র ২ পয়েন্ট পায় লাল-সবুজের প্রতিনিধিরা। আট ম্যাচে বাংলাদেশ গোল হজম করে ১৯টি, বিপরীতে প্রতিপক্ষকে দেয় মাত্র ৩ গোল। ওই গ্রুপ থেকে তৃতীয় রাউন্ডের টিকিট পায় ওমান। একই সঙ্গে দুদলই এশিয়ান কাপে নিজেদের জায়গা নিশ্চিত করে।

ইউরো চ্যাম্পিয়ন ইতালি ও কোপা আমেরিকা জয়ী আর্জেন্টিনার উন্নতি হয়েছে তালিকায়। ইতালি এগিয়েছে দুই ধাপ। তারা চলে এসেছে পঞ্চম স্থানে এবং কোপা আমেরিকা জয়ী মেসির আর্জেন্টিনাও এগিয়েছে দুই ধাপ। তারা রয়েছে ষষ্ঠস্থানে। অন্যদিকে এডেন হ্যাজার্ড ও রোমেলু লুকাকুর বেলজিয়াম ইউরোর কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিলেও শীর্ষস্থান ধরে রেখেছে। অন্যদিকে ফ্রান্সকে পেছনে ফেলে দ্বিতীয় স্থানে চলে এসেছে নেইমারের ব্রাজিল।

র‌্যাংকিংয়ে ইংল্যান্ডের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। তারা রয়েছে চতুর্থ স্থানে। সেমিফাইনাল থেকে বিদায় নেওয়া স্পেন রয়েছে সপ্তম এবং রোনালদোর পর্তুগাল রয়েছে অষ্টম স্থানে। নবম এবং দশম স্থানে রয়েছে যথাক্রমে মেক্সিকো এবং যুক্তরাষ্ট্র।

ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা সর্বশেষ র‌্যাংকিং আপটেড করেছিল এ বছরের ২৭ মে। তিন মাস পর দেখা গেল র‌্যাংকিংয়ের বিশাল ফারাক। ভুটানের মতো দেশও র‌্যাংকিংয়ে এখন বাংলাদেশের চেয়ে এগিয়ে। সর্বশেষ প্রকাশিত র‌্যাংকিংয়ে তাদের অবস্থান ১৮৭তম স্থানে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।