• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না একাত্তর ও চব্বিশকে নিয়েই আমাদের সামনে এগিয়ে যেতে হবে: মির্জা ফখরুল আল্লাহ সুযোগ দিলে জনগণের চুরি করা টাকা পেট থেকে টেনে বের করবো: জামায়াত আমির সিরাজগঞ্জে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল জামায়াত প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত: ইসি ভোটকেন্দ্রে বিএনসিসি মোতায়েনে ইসির সিদ্ধান্ত বাতিল জামায়াত ক্ষমতায় গেলে নারী-পুরুষের কর্মসংস্থান সমানভাবে হবে বিএনপির মধ্যে উগ্রতা নেই, প্রতিশোধ নেই : মির্জা ফখরুল ভোটের দিন ভিসা সেবা দেবে না সুইডেন ঋণখেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব : হাসনাত ভাষার মাস শুরু

দেশের সাত জেলাতেই করোনায় মৃত্যু অর্ধশতাধিক

Reporter Name / ১৫৬ Time View
Update : বৃহস্পতিবার, ১২ আগস্ট, ২০২১

দেশব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসে সারা দেশে কিছুটা কমেছে মৃত্যু। আক্রান্তের সংখ্যাও কমেছে। বৃহস্পতিবার (১২ আগস্ট) সকালে এ রিপোর্ট লেখা পর্যন্ত দেশের সাত জেলায় করোনা ও উপসর্গে ৫৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে আইসিইউ সংকটে মুমূর্ষু রোগীদের ভোগান্তি চরমে পৌঁছেছে। গ্রামের রোগীরা শেষ মুহূর্তে হাসপাতালে আসায় তাদের চিকিৎসা দেওয়া কঠিন হয়ে যাচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। এদিকে রোগীর চাপ সামলাতে দিশেহারা হাসপাতালগুলো। তৈরি হয়েছে শয্যা ও অক্সিজেন সংকট। বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন জেলার করোনার চিত্র তুলে ধরা হলো।

ময়মনসিংহ: ময়মনসিংহ মেডিকেলে করোনা ও উপসর্গ নিয়ে ১৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।


চাঁদপুর: চাঁদপুরে বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে ১৩ জনের মৃত্যু হয়েছে।

রাজশাহী: রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ও উপসর্গে ৯ জনের মৃত্যু হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী। রাজশাহীতে ধীরে ধীরে কমছে করোনার সংক্রমণের হার। হাসপাতালে নতুন রোগী ভর্তি ও মৃতের সংখ্যা কমেছে। এতে খানিকটা স্বস্তি ফিরেছে হাসপাতালে। তবে ভর্তি থাকা রোগীদের স্বজনরা বলছেন, ভুগতে হচ্ছে আইসিইউ সংকটে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, করোনা ও উপসর্গে ৯ জনের মৃত্যু হয়েছে।

সাতক্ষীরা: সাতক্ষীরা মেডিকেলে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু হয়েছে।

খুলনা: গত ২৪ ঘণ্টায় খুলনার হাসপাতালগুলোতে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন একজন। মৃত্যুহার কমেছে বলে জানিয়েছে জেলা সিভিল সার্জন কার্যালয়।

কুমিল্লা: কুমিল্লায় করোনাতে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৪ জন।

কুষ্টিয়া: কুষ্টিয়া জেনারেল হাসপাতারে করোনা ও উপসর্গ নিয়ে ৭ জনের মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছে। করোনা ডেডিকেটেড হাসপাতালে বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় এ ৭ জনের মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আশরাফুল আলম। বর্তমানে হাসপাতালে ১৫৮ জন করোনায় আক্রান্ত রোগী ও ৩৩ জন উপসর্গ নিয়ে মোট ১৯১ জন ভর্তি রয়েছেন।পিসিআর ল্যাব ও জেলা সিভিল সার্জন অফিসের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় জেলায় ১০৮৫ জনের নমুনা পরীক্ষা করে ২৯২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৬. ৯১% শতাংশ।

পঞ্চগড়: পঞ্চগড়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২৬ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ সময় ১০৩ জনের নমুনা পরীক্ষা করে ২৬ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়। এ নিয়ে জেলায় মোট করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দাড়িয়েছে ৩ হাজার ১৮৪ জন। এ পর্যন্ত জেলায় ৫৮ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন হয়েছে ২ হাজার ২৯০ জন। পঞ্চগড় জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, গত ২৪ ঘণ্টায় পঞ্চগড়ে ১০৩ জনের শরীরের নমুনা পরীক্ষা করে নতুন করে আরও ২৬ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। নতুন করে করোনা ভাইরাস শনাক্ত হওয়া ২৬ জনের মধ্যে পঞ্চগড় সদর উপজেলায় ১৬ জন, তেঁতুলিয়া উপজেলায় একজন, আটোয়ারী উপজেলায় ৫ জন, বোদা উপজেলায় একজন ও দেবীগঞ্জ উপজেলায় ৩ জন রয়েছেন। 


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।