• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না একাত্তর ও চব্বিশকে নিয়েই আমাদের সামনে এগিয়ে যেতে হবে: মির্জা ফখরুল আল্লাহ সুযোগ দিলে জনগণের চুরি করা টাকা পেট থেকে টেনে বের করবো: জামায়াত আমির সিরাজগঞ্জে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল জামায়াত প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত: ইসি ভোটকেন্দ্রে বিএনসিসি মোতায়েনে ইসির সিদ্ধান্ত বাতিল জামায়াত ক্ষমতায় গেলে নারী-পুরুষের কর্মসংস্থান সমানভাবে হবে বিএনপির মধ্যে উগ্রতা নেই, প্রতিশোধ নেই : মির্জা ফখরুল ভোটের দিন ভিসা সেবা দেবে না সুইডেন ঋণখেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব : হাসনাত ভাষার মাস শুরু

চট্টগ্রামে বাসায় টিকা দেওয়ার ছবি পোস্ট করে আটক, এক

Reporter Name / ১৫৪ Time View
Update : সোমবার, ৯ আগস্ট, ২০২১

চট্টগ্রামের পটিয়ায় স্বাস্থ্যকর্মীর টিকাকাণ্ডের রেশ কাটতে না কাটতেই এবার নগরের খুলশী এলাকার একটি বাসায় নিয়ে টিকা দেয়ার ঘটনা ঘটেছে। টিকার জন্য হাহাকারের মধ্যেই খোদ বাসার ভেতর টিকা গ্রহণের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে শেষ পর্যন্ত পুলিশের হাতে আটক হতে হয়েছে এক যুবককে।

রোববার (৮ আগস্ট) মধ্যরাতে নগরের খুলশী থানার জাকির হোসেন রোডের বাইলেনের একটি অভিজাত বাসা থেকে আটক করা হয় টিকাগ্রহণকারী হাসান নামে পোস্টদাতাকে। বিষয়টি নিশ্চিত করেছেন খুলশী থানার ওসি মো. শাহীনুর রহমান।
এর আগে শনিবার ‘এমডি হাসান’ নামে নিজ ফেসবুক পেজে টিকা গ্রহণের ছবি পোস্ট করে হাসান লেখেন ‘ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। অশেষ ধন্যবাদ প্রিয় বন্ধু মো. মোবারক আলীকে কোভিড ভ্যাকসিন প্রদানে সহায়তা করার জন্য। আলহামদুল্লিাহ মর্ডানার ১ম ডোজ সম্পন্ন।’

বিষয়টি গোয়েন্দা সংস্থা, পুলিশ ও স্বাস্থ্যবিভাগের নজরে আসলে রোববার রাতেই জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয় হাসানকে। যদিও হাসান নিজেই তার আইডি থেকে সেই পোস্ট সরিয়ে নেন।

পুলিশ জানায়, খুলশীর জাকির হোসেন রোডের বাইলেনে পিএডিএল গার্ডেনিয়া ভবনের বাসিন্দা মো. হাসান শনিবার নিজ বাসায় টিকা গ্রহণ করছেন এমন ছবি ফেসবুকে পোস্ট করেন।
জিজ্ঞাসাবাদে হাসান জানান, তার এক ব্যাংকার বন্ধু এ টিকার ব্যবস্থা করে দিয়েছেন।
যদিও সরকারি বিধি অনুযায়ী নির্দিষ্ট টিকা কেন্দ্রের বাইরে গিয়ে বাসাবাড়ি কিংবা অন্য কোনো স্থানে টিকা দেওয়া সম্পূর্ণ অবৈধ। তবে হাসানকে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে রাতেই পুলিশ ব্যাংকার বন্ধুকে এবং টিকা প্রদানকারীকে খুঁজতে অভিযান চালিয়ে যাচ্ছে।

পুলিশ ও হাসানের পোস্ট সংশ্লিষ্ট তথ্য বলছে, মোবারক আলী স্ট্যান্ডার্ড চাটার্ড ব্যাংকের একজন কর্মকর্তা। মোবারক আলী বিভিন্ন সামাজিক কার্যক্রমে যুক্ত থাকার পাশাপাশি রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয়। হাসানের দেওয়া পোস্টে ‘আলী সিটিজি’ নামে এক ব্যক্তিকে ট্যাগ করেন। পুলিশের ধারণা, আলী সিটিজি ব্যক্তিই হয়ত সেই মোবারক আলী। যিনি এ ভ্যাকসিনের যোগান দিয়েছেন।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর রহমান বলেন, মো. হাসানকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তার জিজ্ঞাসাবাদে এক ব্যাংকারের নাম বলেছেন। তাকেও জিজ্ঞাসাবাদ করা হবে। এরসঙ্গে যারাই জড়িত থাকবে তাদের আটক করা হবে। এ বিষয়ে পরবর্তীতে জানানো হবে।

গত ২ আগস্ট চট্টগ্রামের পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) মো. রবিউল হোসেনের বিরুদ্ধে টিকাকরণে অনিয়মসহ নানা বিষয়ে আগে থেকেই অভিযোগ উঠেছিল।
এর মধ্যে রয়েছে তার স্ত্রী স্বাস্থ্য সহকারী কুলসুমা আকতার অনুপস্থিত থাকলে তিনি নিজেই হাজিরা দিয়ে দেন এমন অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। মাসখানেক আগে ঊর্ধ্বতনের কাছে লিখিতভাবে এসব অভিযোগ করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কর্মকর্তা (ইউএইচএফপি)।  
পরে গত শুক্র ও শনিবার সরকারি নির্দেশনা না মেনে আগেভাগে হুইপের ইউনিয়ন পটিয়ার শোভনদণ্ডীতে টিকাকরণ করেন তিনি। উপজেলার সব টিকা তার হেফাজতেই থাকে। ইউনিয়নে আগেভাগে দুই হাজার টিকাকরণের ঘটনা জানাজানি হওয়ার পর বিষয়টির তদন্ত শুরু করেছে চট্টগ্রামের বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তর। প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলে তদন্ত-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।