• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না স্বাধীনতার বিরোধিতাকারীরা আজীবন ঘৃণিত থাকবে: রাজশাহীতে ভূমিমন্ত্রী মিনু স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজশাহী মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‍্যালি চট্টগ্রামে চট্টলা এক্সপ্রেসের বগিতে ‘ভয়াবহ’ আগুন শ্রদ্ধার ফুলে বীর শহীদদের স্মরণ পবা পারিলা ইউনিয়নে ১৫০ জনের মাঝে ঈদ উপহার বিতরণ ধৈর্যেরও সীমা আছে, ইরানকে সৌদির সতর্কবার্তা ট্রেনের জন্য প্লাটফর্মজুড়ে হাজারও মানুষের অপেক্ষা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল ঘোষণা করলো মালয়েশিয়া “রাজশাহীতে জামায়াতের দুই পক্ষের সংঘর্ষ” শিরোনামে প্রকাশিত খবরের প্রতিবাদে বিবৃতি

রাজবাড়ীতে একই সময়ে নারীর দুই হাতে দুই টিকা

Reporter Name / ১৬৯ Time View
Update : শনিবার, ৭ আগস্ট, ২০২১

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় এক নারীকে একই সময়ে করোনার দুই ডোজ টিকা দেওয়ার ঘটনা ঘটেছে। বর্তমান ওই নারী বালিয়াকান্দি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শাফিন জব্বার জানিয়েছেন, ওই নারী সুস্থ রয়েছেন। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার নারুয়া ইউনিয়নের পাটকিয়া বাড়ি দাখিল মাদ্রাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে।

একসঙ্গে দুই ডোজ টিকা দেওয়া ভুক্তভোগী নারীর নাম ইসমত আরা (৩১)। তিনি বালিয়াকন্দি উপজেলার নারুয়া ইউনিয়নের বাসিন্দা নাহিদুল হক স্বপনের স্ত্রী।

এই ঘটনায় তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করেছেন বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শাফিন জব্বার। কমিটির প্রধান হলেন- ভারপ্রাপ্ত আবাসিক কর্মকর্তা ডা. ফারুক হোসেন। বাকিরা হলেন- মেডিকেল অফিসার অরুন্থিয়া সোমা সাহা এবং স্যানিটরি ইন্সপেক্টর পনিরুজ্জামান।

কমিটিকে আগামী ৩ কর্মদিবসের মধ্যে তদন্ত রিপোর্ট দিতে বলা হয়েছে।

টিকা গ্রহীতার স্বামী নাহিদুল হক স্বপন জানান, তার স্ত্রী ইসমত আরা টিকা নিতে সকালে পাটকিয়া বাড়ি দাখিল মাদ্রাসা কেন্দ্রে যান। সিরিয়ালে থাকার পর বেলা সাড়ে ১১ টার দিকে তার টিকা নেওয়ার সময় আসলে টিকাকেন্দ্রের ভেতরে ঢোকেন তিনি। টিকা প্রদানে নিয়োজিত একজন স্বাস্থ্যকর্মী তার বাম হাতে টিকা দেন। টিকা দেওয়া শেষে ইসমত আরা ইনজেকশন পুশ করার স্থানে ডান হাত দিয়ে চেপে রাখেন। এ সময় আরেক স্বাস্থ্যকর্মী এসে আবার তার ডান হাতে টিকা দেন।

এ বিষয়ে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শাফিন জব্বার  বলেন, নারুয়া ইউনিয়নের পাটকিয়া বাড়ি দাখিল মাদ্রাসা কেন্দ্রে এক নারীকে একই সময়ে করোনার দুই ডোজ টিকা দেওয়ার ঘটনা ঘটেছে। যতটুকু জানতে পেরেছি, ওই কেন্দ্রের স্বাস্থ্যকর্মী ভুল বশত এটা করেছে। ঘটনা জানার পর থেকে ওই নারীর স্বাস্থ্যগত বিষয় খোঁজ রাখা হচ্ছে। তিনি এখন পর্যন্ত সুস্থ আছেন। তাকে হাসপাতালে আমাদের তত্ত্বাবধানে ভর্তি রেখেছি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।