• ঢাকা, বাংলাদেশ শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না স্বাধীনতার বিরোধিতাকারীরা আজীবন ঘৃণিত থাকবে: রাজশাহীতে ভূমিমন্ত্রী মিনু স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজশাহী মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‍্যালি চট্টগ্রামে চট্টলা এক্সপ্রেসের বগিতে ‘ভয়াবহ’ আগুন শ্রদ্ধার ফুলে বীর শহীদদের স্মরণ পবা পারিলা ইউনিয়নে ১৫০ জনের মাঝে ঈদ উপহার বিতরণ ধৈর্যেরও সীমা আছে, ইরানকে সৌদির সতর্কবার্তা ট্রেনের জন্য প্লাটফর্মজুড়ে হাজারও মানুষের অপেক্ষা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল ঘোষণা করলো মালয়েশিয়া “রাজশাহীতে জামায়াতের দুই পক্ষের সংঘর্ষ” শিরোনামে প্রকাশিত খবরের প্রতিবাদে বিবৃতি

৫ লাখ চাকরিপ্রত্যাশীকে সফট স্কিল প্রশিক্ষণ দেবে সরকার

Reporter Name / ১৪০ Time View
Update : শনিবার, ৭ আগস্ট, ২০২১

সরকার আগামী ৫ বছরে ৫ লাখ চাকরিপ্রত্যাশী ও পেশাজীবীর কর্মদক্ষতা বৃদ্ধিতে সফট স্কীল প্রশিক্ষণ দেবে। এ লক্ষ্যে সম্প্রতি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) ও যুক্তরাষ্ট্রভিত্তিক অলাভজনক প্রতিষ্ঠান ওয়াদানী অপারেটিং ফাউন্ডেশন (ডব্লিউওএফ) এর মধ্যে এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

এর ফলে বিসিসি’র প্রশিক্ষণ প্লাটফর্ম মাধ্যমে (`www.bdskills.gov.bd’ ) ২০২৬ সালের মধ্যে ৫ লাখ চাকরিপ্রত্যাশী ও পেশাজীবী প্রশিক্ষণ দেয়া হবে।
বিসিসি’র লিভারেজিং আইসিটি প্রকল্প পরিচালক ও ডেটা সেন্টারের সিএ অপারেটিং এবং সিকিউরিটি পরিচালক তারেক এম বরকতউল্লাহ এবং ডব্লিউওএফ এর নির্বাহী পরিচালক ড. অজয় কেলা স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
`www.bdskills.gov.bd’ প্লাটফর্মে প্রশিক্ষণের রেজিস্ট্রেশন শুরু হবে এ মাসের শেষ সপ্তাহে এবং প্রশিক্ষণ শুরু হবে সেপ্টেম্বর থেকে।  
সমঝোতা স্মারক ও প্রশিক্ষণের বিষয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, সরকার একটি বৈশ্বিক খ্যাতনামা প্রতিষ্ঠানের সহযোগিতায় আগামী সেপ্টেম্বর থেকে পরবর্তী ৫ বছরে চাকরিপ্রত্যাশী ও পেশাজীবীদের গুণগত মানের সফট স্কীল প্রশিক্ষণ দেবে, যাতে তাদের মধ্যে আন্তঃব্যক্তিক যোগাযোগ ও নেতৃত্ব প্রদানে দক্ষতা, আত্মবিশ্বাস ও সৃজনশীলতা বৃদ্ধি পায়।
প্রতিমন্ত্রী বলেন, প্রযুক্তির মাধ্যমে রূপান্তরের ফলে আগামী এক দশকে দেশে এবং বিশ্ববাজারে বিপুল সংখ্যক কর্মসংস্থান সৃষ্টি হবে। দেশে এবং বিদেশের বিভিন্ন কোম্পানি ডেটা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থনীতি, ইঞ্জিনিয়ারিং, ক্লাউড কম্পিউটিং এবং পণ্য উন্নয়নের ক্ষেত্রে কর্মসংস্থান সৃষ্টি করছে। এর ফলে সফট স্কীলে প্রশিক্ষণপ্রাপ্ত মানুষের চাহিদা ব্যাপকভাবে বৃদ্ধি পাবে।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম বলেন, প্রতি বছর বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং কলেজ থেকে প্রায় সাড়ে ৩ লাখ শিক্ষার্থী স্নাতক ডিগ্রি নিয়ে বের হয়। এদের মধ্যে অনেকের সফট স্কিলে পর্যাপ্ত জ্ঞান নেই। এজন্য বিপুল সংখ্যক চাকরিপ্রত্যাশী এবং পেশাজীবীর সফট স্কীলে ঘাটতি পূরণে প্রশিক্ষণ শুরু হচ্ছে। হার্ড স্কীলের মতোই সফট স্কীলে জ্ঞান প্রায় সব পেশার মানুষের জন্যই প্রয়োজন।
তারেক এম বরকতউল্লাহ বলেন, বিসিসি দক্ষ মানবসম্পদ তৈরিতে শিক্ষিত তরুণেদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিতে বিভিন্ন উদ্যোগের বাস্তবায়ন করছে। এ উদ্যোগের সাথে যোগ হচ্ছে সফট স্কীলে প্রশিক্ষণ, যা চাকরিপ্রত্যাশী ও চাকরিজীবীদের সক্ষমতা ও দক্ষতা দুই-ই বাড়াবে।
এলআইসিটি প্রকল্পের পলিসি এডভাইজার সামি আহমেদ পুরো প্রশিক্ষণের সমন্বয় ও গুণগত মানের দেখভাল করবেন। তিনি বলেন, প্রশিক্ষণের গুণগত মান মনিটিরিং করার জন্য একটা টীম থাকবে। প্রশিক্ষণ পেয়ে যারা চাকরিতে যোগ দেবেন তাদেরও ট্রাক করা হবে। আমরা গুণগত মান নিশ্চিত করার মাধ্যমে প্রশিক্ষণকে অর্থবহ করতে চাই।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।