শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন তার রাজনৈতিক সচিব মো. আমিনুল ইসলাম। মো. আমিনুল ইসলাম জানান, গত বুধবার করোনা পরীক্ষা করালে মীর মোহাম্মদ নাছির উদ্দীন ও তার স্ত্রীর করোনা পজিটিভ আসে। বর্তমানে তারা উভয়ে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। উভয়ের শারীরিক অবস্থা স্থিতিশীল।মীর নাছির তাদের আশু রোগমুক্তির জন্য দলীয় নেতাকর্মী ও দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।