• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না একাত্তর ও চব্বিশকে নিয়েই আমাদের সামনে এগিয়ে যেতে হবে: মির্জা ফখরুল আল্লাহ সুযোগ দিলে জনগণের চুরি করা টাকা পেট থেকে টেনে বের করবো: জামায়াত আমির সিরাজগঞ্জে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল জামায়াত প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত: ইসি ভোটকেন্দ্রে বিএনসিসি মোতায়েনে ইসির সিদ্ধান্ত বাতিল জামায়াত ক্ষমতায় গেলে নারী-পুরুষের কর্মসংস্থান সমানভাবে হবে বিএনপির মধ্যে উগ্রতা নেই, প্রতিশোধ নেই : মির্জা ফখরুল ভোটের দিন ভিসা সেবা দেবে না সুইডেন ঋণখেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব : হাসনাত ভাষার মাস শুরু

বিদেশগামী ২২ হাজারের বেশি শিক্ষার্থীরা নিবন্ধন করেছে

Reporter Name / ১৫৬ Time View
Update : শনিবার, ৩১ জুলাই, ২০২১

মহামারি করোনাভাইরাসের টিকা পেতে বিশ্বের বিভিন্ন দেশে পড়তে যাওয়ার অপেক্ষায় থাকা ২২ হাজারের বেশি শিক্ষার্থী পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিবন্ধন করেছেন। শুক্রবার (৩০ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ের করোনা সেল থেকে এ তথ্য জানা গেছে।

নিবন্ধনকৃত শিক্ষার্থীদের একটি বড় অংশ যাবেন চীনে। বৃহস্পতিবার (২৯ জুলাই) পর্যন্ত চীনে যাওয়ার অপেক্ষায় থাকা ৮ হাজার ৭১৫ শিক্ষার্থী করোনার টিকা নিতে নিবন্ধন করেছেন। করোনা সেলের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (২৯ জুলাই) বিকেল পর্যন্ত ২২ হাজার ৬৬০ শিক্ষার্থী নিবন্ধন করেছেন। এদের মধ্যে চীনগামী ৮ হাজার ৭১৫ জন, কানাডাগামী ২ হাজার ৮৪১ জন, যুক্তরাজ্যগামী ১ হাজার ৯০৫ জন, ভারতগামী ১ হাজার ৮৩১, জার্মানিগামী ১ হাজার ৩৯৫, মালয়েশিয়াগামী ১ হাজার ২৫৫ জন ও যুক্তরাষ্ট্রগামী ৬৩৩ জন শিক্ষার্থী। বিদেশগামী শিক্ষার্থীদের টিকার আবেদন যাচাই-বাছাই শেষে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগে পাঠিয়ে দেওয়া হয়। এরপর সুরক্ষা অ্যাপে নিবন্ধন করে টিকা নিচ্ছেন তারা। এ পর্যন্ত প্রায় সাড়ে ১০ হাজার শিক্ষার্থী করোনাভাইরাসের টিকার প্রথম ডোজ নিয়েছেন। গত ১৩ জুলাই থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিদেশগামী শিক্ষার্থীদের করোনাভাইরাসের টিকার জন্য নিবন্ধন শুরু হয়। দুই দফা সময় বাড়িয়ে আজ শনিবার (৩১ জুলাই) এ নিবন্ধন কার্যক্রম শেষ হবে। এদিকে, বৃহস্পতিবার (২৯ জুলাই) রাতে হযরত শাহজালাল (রাহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের তিনটি বিশেষ ফ্লাইটে চীন থেকে সিনোফার্মের আরও ৩০ লাখ ডোজ টিকা ঢাকায় এসেছে। এ নিয়ে চীন থেকে মোট ৮১ লাখ ডোজ টিকা এল বাংলাদেশে। পর্যায়ক্রমে এগুলো তৃণমূলে দেওয়া হবে বলে জানান ভ্যাকসিন ডেপ্লয়মেন্ট কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক। ডা. শামসুল হক জানান, আমরা এর আগে অ্যাস্ট্রাজেনেকার ১ কোটি ২ লাখ ডোজ টিকা পেয়েছি। ফাইজারের ১ লাখ ৬ হাজার। মর্ডানার প্রায় ৪৫ লাখ। চীন থেকে আগে পেয়েছি ৫১ লাখ এবং বৃহস্পতিবার এলো ৩০ লাখ। কোভিড টিকা প্রয়োগের ক্ষেত্রে দ্বিতীয় ডোজ পেতে আর সমস্যা হবে না জানিয়ে ইপিআইয়ের ম্যানেজার ডা. মাওলা বক্স জানান, বয়স্কদের অগ্রাধিকার ভিত্তিতে টিকা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। ৭ আগস্ট থেকে ইউনিয়ন পর্যায়ে টিকা দেওয়া হবে। এরই মধ্যে টিকা সংরক্ষণের জন্য সারাদেশে উপজেলা পর্যায়ে ৬৯৮টি স্টোরেজ প্রস্তুত রাখা হয়েছে। এর আগে গত ৮ মে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এ টিকার জরুরি ব্যবহারের অনুমোদন দেয়। এরপর তা ব্যবহারের অনুমোদন দেয় বাংলাদেশও। চলতি বছরের ২৭ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনার টিকা প্রদান কর্মসূচির উদ্বোধন করেন। ওই দিন ২১ জনকে টিকা দেওয়া হয়। পরদিন রাজধানীর ৫টি হাসপাতালে ৫৪৬ জনকে পর্যবেক্ষণমূলক টিকা দেওয়া হয়েছিল। এরপর গত ৭ ফেব্রুয়ারি থেকে দেশব্যাপী গণটিকাদান কর্মসূচি শুরু হয়। প্রথম টিকা নেওয়ার ৬০ দিন পর ৮ এপ্রিল থেকে দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হয়েছে। দেশে টিকাগ্রহণকারী ব্যক্তিদের মধ্যে এখনো তেমন কোনো পার্শ্বপ্রতিক্রিয়ার খবর পাওয়া যায়নি। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (২৯ জুলাই) পর্যন্ত টিকার জন্য নিবন্ধন করেছেন প্রায় এক কোটি ৪১ লাখ মানুষ। বৃহস্পতিবার পর্যন্ত প্রথম ডোজের টিকা পেয়েছেন ৮৫ লাখ ২১ হাজার ৩৫০ জন। দ্বিতীয় ডোজের টিকা পেয়েছেন ৪৩ লাখ ২৯ হাজার ৪৮৪ জন। দেশে অ্যাস্ট্রাজেনেকা, ফাইজার, মডার্না ও সিনোফার্মের টিকা দেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।