
ফুসফুসে সংক্রমণজনিত কারণে মারা গেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তানিন মেহেদী (২২)। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় ঢাকার ইবনে সিনা হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি।
তানিনের বাড়ি চাঁদপুরের মতলব থানার লাখশিবপুর গ্রামে। ২০১৭-১৮ শিক্ষাবর্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে ভর্তি হন তিনি। প্রথম বর্ষে ক্লাস শুরুর কিছুদিনের মধ্যেই তার হাঁটুতে ক্যান্সার ধরা পড়ে। সেই সময় ভারত থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে দেশে ফিরেন তানিন। এরপর ২০২০ সালে আবার তার ফুসফুসে ক্যান্সার ধরা পড়লে দেশেই চিকিৎসা নিতে থাকেন তিনি। তানিনের খালাতো ভাই মনির হোসেন জানান, ক্যান্সার থেকে পানি জমে ফুসফুস ব্লক হয়ে যাওয়ায় নিউমোনিয়া হয় তানিনের। কয়েক দিন ধরেই তানিন ঠিকমতো নিঃশ্বাস নিতে পারছিল না। অবশেষে বৃহস্পতিবার সাড়ে ১০টায় মারা যায় সে।